News Flash

  • Home
  • Uncategorized
  • মন্ত্রিসভা এবং কংগ্রেস থেকে সিধুকে বহিষ্কারের দাবিতে রাহুলের উপর চাপ বাড়ালেন প্রকাশ সিং বাদল
Image

মন্ত্রিসভা এবং কংগ্রেস থেকে সিধুকে বহিষ্কারের দাবিতে রাহুলের উপর চাপ বাড়ালেন প্রকাশ সিং বাদল

নয়াদিল্লি, ১৮ ফেব্রুয়ারি (হি.স.) : পঞ্জাবের মন্ত্রিসভা থেকে এবং কংগ্রেস দল থেকে নভজ্যোত সিং সিধুকে সরিয়ে দেওয়া হোক। সোমবার কংগ্রেস সভাপতি রাহুল গান্ধীর উপর চাপ বাড়িয়ে এমনই দাবি করলেন শিরোমণি আকালি দলের বর্ষীয়ান নেতা তথা রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী প্রকাশ সিং বাদল।

রাহুল গান্ধীকে উদ্দেশ্য করে প্রকাশ সিং বাদল বলেন, ‘সিধুর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য তাঁর (রাহুল গান্ধী) কাছে অনুরোধ করছি। গোটা দেশে সিধুই একমাত্র ব্যক্তি যিনি পাকিস্তানের পক্ষে সরব হয়েছেন।’

সিধুর প্রসঙ্গে পঞ্জাব বিধানসভাতেও সরব হয়েছেন শিরোমণি আকালি দলের বিধায়কেরা। দুই নৌকা পা দিয়ে চলছে কংগ্রেস। একদিকে পাকিস্তানের প্রতি নরমপন্থা নিয়েছে সিধু। অন্যদিকে পাকিস্তানের নিন্দায় সরব ক্যাপ্টেন অমরেন্দ্র সিং বলে দাবি করেছে শিরোমণি আকালির দলের বিধায়কেরা। এই প্রসঙ্গে প্রকাশ সিং বাদল বলেন, সিধুর এই আচরণ দুর্ভাগ্যজনক। অবিলম্বে তাঁকে কংগ্রেস এবং মন্ত্রিসভা থেকে সরিয়ে দেওয়া হোক। এমন ধরণের মন্তব্যের তাঁর বিরুদ্ধে পুলিশের কাছে অভিযোগ দায়ের করা হোক।

প্রসঙ্গত, পুলওয়ামায় জঙ্গি হামলায় ৪২ সিআরপিএফ-এর শহিদ হওয়ার ঘটনার পর নভজ্যোত সিং সিধু বলেছিলেন, ‘কয়েজ জন জঙ্গির জন্য গোটা দেশের বিরুদ্ধে অভিযোগ করাটা অনুচিত।’ তাঁর এই মন্তব্যের বিরুদ্ধে গোটা দেশে বিরূপ প্রতিক্রিয়া তৈরি হয়েছে।

Releated Posts

পাঁচ বছর ধরে বিধবা ভাতা অধরা, অসুস্থ বৃদ্ধা শাশুড়ির জন্য মুখ্যমন্ত্রীর কাছে আবেদন পুত্রবধূর

জম্পুইজলা, ২৭ সেপ্টেম্বর:  স্বামীর মৃত্যুর পাঁচ বছর পেরিয়ে গেলেও মেলেনি বিধবা ভাতা। বয়স ৭০ বছর, শারীরিক অসুস্থতায় জর্জরিত।…

ByByReshmi Debnath Sep 27, 2026

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026
Scroll to Top