News Flash

  • Home
  • Uncategorized
  • বিশ্বকাপের পর একদিনের ক্রিকেটকে চিরবিদায় জানাবেন ক্রিস গেইল
Image

বিশ্বকাপের পর একদিনের ক্রিকেটকে চিরবিদায় জানাবেন ক্রিস গেইল

অ্যান্টিগা, ১৮ ফেব্রুয়ারি (হি.স.) : ইংল্যান্ডে অনুষ্ঠিত বিশ্বকাপের পরই একদিনের ক্রিকেট থেকে অবসর নিতে চলেছেন ওয়েস্ট ইন্ডিজের ক্রিকেট তারকা ক্রিস গেইল। রবিবার ইন্ডিজ ক্রিকেট বোর্ডের তরফ থেকে ট্যুইট করে এমনই জানানো হয়েছে।

ট্যুইট করে ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট বোর্ডের তরফ থেকে জানানো হয়, ‘ইংল্যান্ড ও ওয়েলসে আইসিসি ক্রিকেট বিশ্বকাপ ২০১৯-এর পর একদিনের ক্রিকেট থেকে অবসর নেবেন ওয়েস্ট ইন্ডিজ ব্যাটসম্যান ক্রিস গেইল।’ রবিবার কিংস্টন ওভালে সাংবাদিকদের মুখোমুখি হয়ে ক্রিস গেইল বলেন, ‘আমি বিশ্বের সেরা খেলোয়াড়। আমি এখনও ইউনিভার্সের বস। এর কোনও পরিবর্তন হবে না। বিশ্বকাপ পর ৫০ ওভারের ক্রিকেটকে চির বিদায় জানাব। আমি চাই তরুণ প্রজন্ম উঠে আসুক। বেঞ্চে বসে আমি তাদের সাফল্য দেখব।’

বিশ্বকাপের পর একদিনের ক্রিকেট থেকে অবসর গ্রহণ করলেও টি-২০ ক্রিকেট খেলে যাবেন তিনি। ওয়েস্ট ইন্ডিজের হয়ে ২০১৮ জুলাইয়ে বাংলাদেশের বিরুদ্ধে শেষবার খেলেছিলেন গেইল। আফগানিস্তান প্রিমিয়ার লিগ এবং টি-১০ লিগ খেলার জন্য ভারত এবং বাংলাদেশ সফরে যেতে পারেননি। ২০১৯এর ৩০ মে ইংল্যান্ড ও ওয়েলসে শুরু হবে বিশ্বকাপ। বছর ৩৯-এর ক্রিস গেইল সম্ভবত এভিন লুউজের সঙ্গে ওপেন করতে দেখা যাবে ক্রিস গেইলকে।

একদিনের ক্রিকেটে ওয়েস্ট ইন্ডিজের হয়ে ক্রিস গেইল ২৮৪টি ম্যাচ খেলেছিলেন। ২৩টি শতরান এবং ৪৯টি অর্ধশতরান সহযোগে করেছেন ৯৭২৯৭ রান। গড় ৩৭.১২। স্ট্রাইক রেট ৮৫.৫২।

Releated Posts

খার্গের দাবি, ‘কেন্দ্রীয় সরকারের হাতের পুতুল’ হয়ে গিয়েছেন সিইসি, অবিলম্বে অপসারণের দাবি

নয়াদিল্লি, ২৯ সেপ্টেম্বর (আইএএনএস): মুখ্য নির্বাচন কমিশনার (সিইসি) জ্ঞানেশ কুমারকে অবিলম্বে পদ থেকে সরানোর দাবি জানালেন কংগ্রেস সভাপতি…

ByByNews Desk Sep 29, 2026

পাঁচ বছর ধরে বিধবা ভাতা অধরা, অসুস্থ বৃদ্ধা শাশুড়ির জন্য মুখ্যমন্ত্রীর কাছে আবেদন পুত্রবধূর

জম্পুইজলা, ২৭ সেপ্টেম্বর:  স্বামীর মৃত্যুর পাঁচ বছর পেরিয়ে গেলেও মেলেনি বিধবা ভাতা। বয়স ৭০ বছর, শারীরিক অসুস্থতায় জর্জরিত।…

ByByReshmi Debnath Sep 27, 2026

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026
Scroll to Top