News Flash

  • Home
  • Uncategorized
  • ফের মৃদু ভূমিকম্পে কেঁপে উঠল জম্মু ও কাশ্মীর, কম্পাঙ্ক ৪.২
Image

ফের মৃদু ভূমিকম্পে কেঁপে উঠল জম্মু ও কাশ্মীর, কম্পাঙ্ক ৪.২

শ্রীনগর, ১৮ ফেব্রুয়ারি (হি.স.): প্রবল ঠাণ্ডার মধ্যেই ফের ভূমিকম্পে কেঁপে উঠল জম্মু ও কাশ্মীর| মৃদু ভূমিকম্পে কেঁপে উঠল জম্মু ও কাশ্মীরের বিভিন্ন প্রান্ত| রিখটার স্কেলে ভূমিকম্পের তীব্রতা ছিল ৪.২| ভূমিকম্পের তীব্রতা অপেক্ষাকৃত কম থাকায় ক্ষয়ক্ষতি বা হতাহতের কোনও খবর নেই| তবে, ব্যাপক আতঙ্ক ছড়ায় ভূস্বর্গের মানুষজনের মধ্যে| ভারতীয় আবহাওয়া দফতর (আইএমডি) মাইক্রোব্লগিং সাইট টুইটার মারফত জানিয়েছে, সোমবার ভোর ৪.২৩ মিনিট নাগাদ ৪.২ তীব্রতার মৃদু ভূকম্পন কম্পন অনুভূত হয় জম্মু ও কাশ্মীরে| ভূমিকম্পের উত্সস্থল ছিল ৩৩.৩ উত্তর অক্ষাংশ এবং ৭৬.৫ পূর্ব দ্রাঘিমাংশ, ভূপৃষ্ঠের মাত্র ১০ কিলোমিটার গভীরে|

জম্মু ও কাশ্মীরের স্থানীয় আবহাওয়া দফতর জানিয়েছে, সোমবার ভোর ৪.২৩ মিনিট নাগাদ অনুভূত হওয়া ভূমিকম্পের তীব্রতা ছিল ৪.২। ভূমিকম্পের উত্সস্থল ছিল ভূপৃষ্ঠের ১০ কিলোমিটার গভীরে| ভূকম্পন অনুভূত হওয়া মাত্রই আতঙ্কে-প্রাণভয়ে বহু মানুষ ঘর-বাড়ি ছেড়ে বাড়ির বাইরে বেরিয়ে আসেন| উল্লেখ্য, কাশ্মীরে মাঝেমধ্যেই মৃদু ভূকম্পন অনুভূত হয়| ২০০৫ সালের ৮ অক্টোবর কাশ্মীরে ৭.৬ তীব্রতার ভূমিকম্পে বহু মানুষের মৃত্যু হয়েছিল|

Releated Posts

রাজবাড়ীর অন্দরমহলে মঙ্গলচণ্ডী পূজা, ভক্তদের ভিড়ে মুখর মন্দির প্রাঙ্গণ

আগরতলা, ১মে : ২৮শে বৈশাখ উপলক্ষে আগরতলার রাজবাড়ীর অন্দরমহলে অনুষ্ঠিত হলো মঙ্গলচণ্ডী পূজা। সকাল থেকেই মন্দির প্রাঙ্গণে ভক্ত…

ByByTaniya Chakraborty May 12, 2026

এক মাস ধরে অন্ধকারে কালাপাড়া, বিদ্যুৎ ও পানীয় জলের সংকটে ক্ষোভে ফুঁসছেন গ্রামবাসীরা

শান্তিরবাজার, ১১ মে : দীর্ঘ এক মাস ধরে বিদ্যুৎহীন অবস্থায় চরম দুর্ভোগের মধ্যে দিন কাটাচ্ছেন শান্তিরবাজার মহকুমার কালাপাড়া…

ByByTaniya Chakraborty May 11, 2026

বিশ্ব রেড ক্রস দিবসে রক্তদান শিবির, উপস্থিত রাজ্যপাল

আগরতলা, ৮ মেঃ “মানবতার মধ্যে ঐক্য” — এই মূল বার্তাকে সামনে রেখে শুক্রবার আগরতলা রেড ক্রস ভবনে যথাযোগ্য…

ByByReshmi Debnath May 8, 2026

তিন রাজ্যে বিজেপির জয়ে খোয়াইয়ে বিজয় মিছিল, উচ্ছ্বাস কর্মী-সমর্থকদের

আগরতলা, ৭ মে : তিন রাজ্যে বিজেপির বিপুল জয়ে উচ্ছ্বাসে মাতল খোয়াই জেলা বিজেপি। বৃহস্পতিবার দুপুর প্রায় একটা…

ByByReshmi Debnath May 7, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top