News Flash

  • Home
  • Uncategorized
  • বিদ্যুতের ছোঁবলে এক ব্যক্তির মৃত্যু
Image

বিদ্যুতের ছোঁবলে এক ব্যক্তির মৃত্যু

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৬ ফেব্রুয়ারী৷৷ বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু হয়েছে এক ব্যক্তির৷ ঘটনা কলসিরমুখ এলাকায় সংঘটিত হয়েছে৷ জানা গেছে, শনিবার সকালে নদীতে বাঁশ সংগ্রহ করতে গিয়ে বিদ্যুৎতের ছোবলে মৃত্যু হয়েছে দুননজয় ত্রিপুরা নামের এক শ্রমিকের৷

এটাই ছিল তাঁর উপজীবিকা৷ জানা গেছে, শান্তিরবাজারের কলসিমুখ এলাকায় নদীতে দুননজয় ত্রিপুরার দেহ ভাসতে দেখে এলাকার বাসিন্দারা খবর দেন পুলিশকে৷ খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যায় পুলিশ৷ ঘটনাস্থলে পুলিশ পৌঁছে দুননের মৃতদেহ নদী থেকে তুলে ময়না তদন্তের জন্য হাসপাতালে পাঠিয়ে দেয়৷ পুলিশের ধারণা, অসাবধানতার বশেই দুননের মৃত্যু হয়েছে৷ এদিকে দুননের মৃত্যুর খবর তার পরিবারে পৌঁছলে কান্নায় ভেঙে পড়েন সকলে৷ প্রসঙ্গত, ওই নদীর উপর বিপজ্জনক অবস্থায় রয়েছে বিদ্যুৎ পরিবাহী তার৷ কিন্তু হেলদোল নেই নিগমের৷

Releated Posts

রাজবাড়ীর অন্দরমহলে মঙ্গলচণ্ডী পূজা, ভক্তদের ভিড়ে মুখর মন্দির প্রাঙ্গণ

আগরতলা, ১মে : ২৮শে বৈশাখ উপলক্ষে আগরতলার রাজবাড়ীর অন্দরমহলে অনুষ্ঠিত হলো মঙ্গলচণ্ডী পূজা। সকাল থেকেই মন্দির প্রাঙ্গণে ভক্ত…

ByByTaniya Chakraborty May 12, 2026

এক মাস ধরে অন্ধকারে কালাপাড়া, বিদ্যুৎ ও পানীয় জলের সংকটে ক্ষোভে ফুঁসছেন গ্রামবাসীরা

শান্তিরবাজার, ১১ মে : দীর্ঘ এক মাস ধরে বিদ্যুৎহীন অবস্থায় চরম দুর্ভোগের মধ্যে দিন কাটাচ্ছেন শান্তিরবাজার মহকুমার কালাপাড়া…

ByByTaniya Chakraborty May 11, 2026

বিশ্ব রেড ক্রস দিবসে রক্তদান শিবির, উপস্থিত রাজ্যপাল

আগরতলা, ৮ মেঃ “মানবতার মধ্যে ঐক্য” — এই মূল বার্তাকে সামনে রেখে শুক্রবার আগরতলা রেড ক্রস ভবনে যথাযোগ্য…

ByByReshmi Debnath May 8, 2026

তিন রাজ্যে বিজেপির জয়ে খোয়াইয়ে বিজয় মিছিল, উচ্ছ্বাস কর্মী-সমর্থকদের

আগরতলা, ৭ মে : তিন রাজ্যে বিজেপির বিপুল জয়ে উচ্ছ্বাসে মাতল খোয়াই জেলা বিজেপি। বৃহস্পতিবার দুপুর প্রায় একটা…

ByByReshmi Debnath May 7, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top