News Flash

  • Home
  • Uncategorized
  • বিহারের সিওয়ানে ট্রাকের সঙ্গে পিকআপ ভ্যানের সংঘর্ষ, নিহত সাত
Image

বিহারের সিওয়ানে ট্রাকের সঙ্গে পিকআপ ভ্যানের সংঘর্ষ, নিহত সাত

সিওয়ান, ১৭ ফেব্রুয়ারি (হি.স.) : পিক আপ ভ্যানের সঙ্গে ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত সাত। পাশাপাশি গুরুতর আহত ১০। শনিবার গভীর রাতে মর্মান্তিক দুর্ঘটনাটি বিহারের সিওয়ান জেলার নিজামপুরে ঘটেছে বলে জানা গিয়েছে।রবিবার পুলিশের তরফে জানানো হয়েছে, যাত্রীবোঝাই পিক আপ ভ্যানটি গরিকোঠি থানার অন্তগর্ত হারপুর গ্রাম থেকে একটি অনুষ্ঠানে থেকে ফিরছিল। সেই সময় নিজামপুর গ্রামে বেপরোয়া গতিতে আসা একটি ট্রাক সজোরে ধাক্কা দেয় ওই পিক আপ ভ্যানটিকে। সংঘর্ষের তীব্রতা এতটাই ছিল যে পিকআপ ভ্যানে থাকা সাত জনের ঘটনাস্থলেই মৃত্যু হয়। পাশাপাশি গুরুতর আহত হন ১০। পরিস্থিতি বেগতিক বুঝে ঘটনাস্থলে ট্রাক রেখে চম্পট দেয় ট্রাকের চালক।দুর্ঘটনার বিকট শব্দ শুনে স্থানীয় বাসিন্দারা ছুটে আসে। খবর দেওয়া হয় পুলিশকে।

ঘটনাস্থলে এসে আহতদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়। মৃতদেহগুলিকে ময়নাতদন্তের জন্য পাঠিয়ে দেওয়া হয়েছে। নিহতদের চিহ্নিত করা হয়েছে। নিহতরা হলেন শিবু রাম, অজিত কুমার, বিকাশ কুমার, ব্রিজেশ কুমার, মানু কুমার, সাহেব হুসেন, লালবাবু রাম। আহতদের মধ্যে আট জনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাদের পাটনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। অন্যদিকে বাকি দুইজনের চিকিৎসা চলছে সিওয়ান সদর হাসপাতালে। দুর্ঘটনাগ্রস্ত পিকআপ ভ্যানটি একেবারে দুমড়ে মুচড়ে গিয়েছে। 

Releated Posts

পাঁচ বছর ধরে বিধবা ভাতা অধরা, অসুস্থ বৃদ্ধা শাশুড়ির জন্য মুখ্যমন্ত্রীর কাছে আবেদন পুত্রবধূর

জম্পুইজলা, ২৭ সেপ্টেম্বর:  স্বামীর মৃত্যুর পাঁচ বছর পেরিয়ে গেলেও মেলেনি বিধবা ভাতা। বয়স ৭০ বছর, শারীরিক অসুস্থতায় জর্জরিত।…

ByByReshmi Debnath Sep 27, 2026

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026
Scroll to Top