News Flash

  • Home
  • Uncategorized
  • পুলওয়ামায় শহিদ জওয়ানদের পরিবারবর্গকে আর্থিক সাহায্য করবেন বিগ-বি
Image

পুলওয়ামায় শহিদ জওয়ানদের পরিবারবর্গকে আর্থিক সাহায্য করবেন বিগ-বি

নয়াদিল্লি, ১৬ ফেব্রুয়ারি (হি.স.) : জম্মু ও কাশ্মীরের পুলওয়ামার অবন্তীপোরায় শহিদ সিআরপিএফ জওয়ানদের পরিবারবর্গের পাশে দাঁড়ালেন বলিউডের বর্ষীয়ান অভিনেতা অমিতাভ বচ্চন। প্রত্যেক শহিদ জওয়ানদের পরিবারবর্গকে পাঁচ লক্ষ টাকার আর্থিক সাহা্য্য করবেন তিনি।
শনিবার স্বেচ্ছাসেবী সংস্থা বিরাট কোহলির ফাউন্ডেশনের অনুষ্ঠানে যাওয়ার কথা ছিল তাঁর। কিন্তু শহিদ জওয়ানদের শ্রদ্ধা জানাতে সেই অনুষ্ঠানে যাওয়া থেকে বিরত থাকেন। শহিদ জওয়ানদের পরিবারবর্গকে আর্থিক সাহায্য দেওয়ার প্রসঙ্গে বলতে গিয়ে তাঁর মুখপাত্র জানিয়েছেন, শহিদ জওয়ানদের পরিবারবর্গকে ৫ লক্ষ টাকা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন অমিতাভ বচ্চন।

সঠিক প্রক্রিয়ার অনুসরণ করেই এই অর্থ সাহায্য দেওয়া হবে।প্রসঙ্গত, জইশ-ই-মহম্মদ (জেইএম) জঙ্গিদের ফিদায়েঁ হামলায় রক্তাক্ত হয়েছে কাশ্মীর| উরির থেকেও বড় জঙ্গি হামলায় স্তব্ধ গোটা দেশবাসী| বৃহস্পতিবার জম্মু ও কাশ্মীরের পুলওয়ামা জেলার অবন্তীপোরায় আত্মঘাতী জঙ্গি হামলায় এখনও পর্যন্ত ৪২ জন সিআরপিএফ জওয়ানের মৃত্যু হয়েছে| যারা জেরে গোটা দেশ শোকাহত।

Releated Posts

রাজবাড়ীর অন্দরমহলে মঙ্গলচণ্ডী পূজা, ভক্তদের ভিড়ে মুখর মন্দির প্রাঙ্গণ

আগরতলা, ১মে : ২৮শে বৈশাখ উপলক্ষে আগরতলার রাজবাড়ীর অন্দরমহলে অনুষ্ঠিত হলো মঙ্গলচণ্ডী পূজা। সকাল থেকেই মন্দির প্রাঙ্গণে ভক্ত…

ByByTaniya Chakraborty May 12, 2026

এক মাস ধরে অন্ধকারে কালাপাড়া, বিদ্যুৎ ও পানীয় জলের সংকটে ক্ষোভে ফুঁসছেন গ্রামবাসীরা

শান্তিরবাজার, ১১ মে : দীর্ঘ এক মাস ধরে বিদ্যুৎহীন অবস্থায় চরম দুর্ভোগের মধ্যে দিন কাটাচ্ছেন শান্তিরবাজার মহকুমার কালাপাড়া…

ByByTaniya Chakraborty May 11, 2026

বিশ্ব রেড ক্রস দিবসে রক্তদান শিবির, উপস্থিত রাজ্যপাল

আগরতলা, ৮ মেঃ “মানবতার মধ্যে ঐক্য” — এই মূল বার্তাকে সামনে রেখে শুক্রবার আগরতলা রেড ক্রস ভবনে যথাযোগ্য…

ByByReshmi Debnath May 8, 2026

তিন রাজ্যে বিজেপির জয়ে খোয়াইয়ে বিজয় মিছিল, উচ্ছ্বাস কর্মী-সমর্থকদের

আগরতলা, ৭ মে : তিন রাজ্যে বিজেপির বিপুল জয়ে উচ্ছ্বাসে মাতল খোয়াই জেলা বিজেপি। বৃহস্পতিবার দুপুর প্রায় একটা…

ByByReshmi Debnath May 7, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top