News Flash

  • Home
  • Uncategorized
  • জঙ্গিদের যোগ্য জবাব দিতে হবে, পুলওয়ামার হামলার প্রসঙ্গে দাবি ভিকি কৌশলের
Image

জঙ্গিদের যোগ্য জবাব দিতে হবে, পুলওয়ামার হামলার প্রসঙ্গে দাবি ভিকি কৌশলের

নয়াদিল্লি, ১৭ ফেব্রুয়ারি (হি.স.) : পুলওয়ামার জঙ্গি হামলায় শহিদ হওয়া সিআরপিএফ জওয়ানদের প্রতি শোক প্রকাশ করলেন অভিনেতা ভিকি কৌশল। সন্ত্রাসবাদীদের যোগ্য জবাব দেওয়া উচিত বলে জানিয়েছেন তিনি।জইশ-ই-মহম্মদ (জেইএম) জঙ্গিদের ফিদায়েঁ হামলায় রক্তাক্ত হয়েছে কাশ্মীর| উরির থেকেও বড় জঙ্গি হামলায় স্তব্ধ গোটা দেশবাসী| বৃহস্পতিবার জম্মু ও কাশ্মীরের পুলওয়ামা জেলার অবন্তীপোরায় আত্মঘাতী জঙ্গি হামলায় এখনও পর্যন্ত ৪২ জন সিআরপিএফ জওয়ানের মৃত্যু হয়েছে| যারা জেরে গোটা দেশ শোকাহত। শোকপ্রকাশ করেছে বলিউডও। এই প্রসঙ্গে অভিনেতা ভিকি কৌশল সাংবাদিকদের মুখোমুখি হয়ে জানিয়েছেন, জঙ্গিদের যোগ্য জবাব দেওয়া উচিত। রাষ্ট্র হিসেবে আমাদের ঐক্যবদ্ধ হতে হবে। শহিদ জওয়ানদের পরিবারবর্গের পাশে দাঁড়াতে হবে আমাদের।

আর্থিক এবং মানসিক দিক দিয়ে স্বজন হারা পরিবারগুলির পাশে দাঁড়াতে হবে। আমাদের প্রার্থনা তাদের জন্য রইল।উল্লেখ্য, পাকিস্তান অধিকৃত কাশ্মীরে জঙ্গি ঘাঁটিগুলি গুড়িয়ে দিয়ে সার্জিক্যাল স্ট্রাইক করেছিল ভারতীয় সেনাবাহিনী। সেই ঘটনা অবলম্বে ‘উরি’ নামে একটি বলিউডি ছবিতে অভিনয় করেছেন ভিকি কৌশল। আয়ের নিরিখে ইতিমধ্যেই ছবিটি ১০০ কোটি টাকার ক্লাবে ঢুকে পড়েছে।

Releated Posts

পাঁচ বছর ধরে বিধবা ভাতা অধরা, অসুস্থ বৃদ্ধা শাশুড়ির জন্য মুখ্যমন্ত্রীর কাছে আবেদন পুত্রবধূর

জম্পুইজলা, ২৭ সেপ্টেম্বর:  স্বামীর মৃত্যুর পাঁচ বছর পেরিয়ে গেলেও মেলেনি বিধবা ভাতা। বয়স ৭০ বছর, শারীরিক অসুস্থতায় জর্জরিত।…

ByByReshmi Debnath Sep 27, 2026

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026
Scroll to Top