News Flash

  • Home
  • Uncategorized
  • সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রেখে জঙ্গি দমন করা উচিত, দাবি মুলায়মের
Image

সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রেখে জঙ্গি দমন করা উচিত, দাবি মুলায়মের

লখনউ, ১৬ ফেব্রুয়ারি (হি.স.) : সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াই করতে গেলে সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখাটা একান্ত জরুরি। শনিবার এমনই দাবি করলেন সমাজবাদী পার্টির বর্ষীয়ান নেতা তথা প্রাক্তন মুখ্যমন্ত্রী মুলায়ম সিং যাদব।এদিন শহিদ জওয়ানদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে মুলায়ম সিং যাদব বলেন, প্রশাসনের উচিত দেশজুড়ে সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখা। পুলওয়ামায় জঙ্গি হামলায় হৃদয়বিদারক। যার জেরে গোটা দেশে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। দেশকে রক্ষা করতে গিয়ে পুলওয়ামায় ৪০ জওয়ান শহিদ হয়েছে। আজ গোটা দেশ শহিদদের জন্য গর্বিত। শোকস্তব্ধ পরিবারবর্গের প্রতি সমবেদনা রইল। ব্যক্তিগত ভাবে আমি মনে করি শহিদ ৪০ জওয়ানের মধ্যে বেশির জওয়ানই আর্থিক ভাবে পিছিয়ে পড়া পরিবার থেকে উঠে এসেছে।

শহিদদের মধ্যে অনেকে পরিবারের একমাত্র উপার্জনকারী ছিলেন। তাই এই সকল পরিবারগুলির আর্থিক সাহা্য্যও বড় হওয়া চাই। জঙ্গি দমনে সেনাবাহিনীকে সব রকমের স্বাধীনতা দেওয়া হয়েছে। কিন্তু এক্ষেত্রে সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখা একান্ত জরুরি। প্রশাসন যদি এমন পদক্ষেপ নেয় তবে জঙ্গিদের আত্মবিশ্বাসে ফাটল ধরবে।

Releated Posts

রাজবাড়ীর অন্দরমহলে মঙ্গলচণ্ডী পূজা, ভক্তদের ভিড়ে মুখর মন্দির প্রাঙ্গণ

আগরতলা, ১মে : ২৮শে বৈশাখ উপলক্ষে আগরতলার রাজবাড়ীর অন্দরমহলে অনুষ্ঠিত হলো মঙ্গলচণ্ডী পূজা। সকাল থেকেই মন্দির প্রাঙ্গণে ভক্ত…

ByByTaniya Chakraborty May 12, 2026

এক মাস ধরে অন্ধকারে কালাপাড়া, বিদ্যুৎ ও পানীয় জলের সংকটে ক্ষোভে ফুঁসছেন গ্রামবাসীরা

শান্তিরবাজার, ১১ মে : দীর্ঘ এক মাস ধরে বিদ্যুৎহীন অবস্থায় চরম দুর্ভোগের মধ্যে দিন কাটাচ্ছেন শান্তিরবাজার মহকুমার কালাপাড়া…

ByByTaniya Chakraborty May 11, 2026

বিশ্ব রেড ক্রস দিবসে রক্তদান শিবির, উপস্থিত রাজ্যপাল

আগরতলা, ৮ মেঃ “মানবতার মধ্যে ঐক্য” — এই মূল বার্তাকে সামনে রেখে শুক্রবার আগরতলা রেড ক্রস ভবনে যথাযোগ্য…

ByByReshmi Debnath May 8, 2026

তিন রাজ্যে বিজেপির জয়ে খোয়াইয়ে বিজয় মিছিল, উচ্ছ্বাস কর্মী-সমর্থকদের

আগরতলা, ৭ মে : তিন রাজ্যে বিজেপির বিপুল জয়ে উচ্ছ্বাসে মাতল খোয়াই জেলা বিজেপি। বৃহস্পতিবার দুপুর প্রায় একটা…

ByByReshmi Debnath May 7, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top