News Flash

  • Home
  • Uncategorized
  • রাজ্যের দুই শহিদের পরিবারের সদস্যকে চাকরির প্রতিশ্রুতি দিল তামিলনাড়ু সরকারের
Image

রাজ্যের দুই শহিদের পরিবারের সদস্যকে চাকরির প্রতিশ্রুতি দিল তামিলনাড়ু সরকারের

চেন্নাই, ১৬ ফেব্রুয়ারি (হি. স.) : পুলওয়ামায় সিআরপিএফ-এর কনভয়ে আত্মঘাতী জঙ্গিহামলায় ৪২ জনের বেশি জওয়ানের শহিদ হওয়ার ঘটনায় ক্ষোভে ফুঁসছে গোটা দেশ। শনিবার পুলওয়ামা থেকে নিয়ে আসা হয়েছে শহিদ সিআরপিএফ জওয়ানদের কফিনবন্দি নিথর দেহ। গত ১৪ ফেব্রুয়ারি পুলওয়ামায় জঙ্গি হামলায় শহিদ জওয়ানদের মধ্যে তামিলনাড়ুর দুই জওয়ান জি সুব্রহ্মনিয়ন এবং সি শিবাচন্দ্রমের পরিবারের পাশে দাঁড়াল তামিলনাড়ু সরকার।

এদিন শহিদ দুই জওয়ানের প্রত্যেকের পরিবারের একজনকে সরকারি চাকরি দেওয়ার প্রতিশ্রুতি দেন মুখ্যমন্ত্রী কে পালানিস্বামী। এদিন রাজ্যে দুই সিআরপিএফ জওয়ানের কফিনবন্দি দেহ এসে পৌঁছালে রাষ্ট্রীয় মর্যাদায় তাঁদের শেষ শ্রদ্ধা জানানো হয়। ত্রিচিতে সি শিবাচন্দ্রমের কফিনে শেষ শ্রদ্ধাজ্ঞাপন করেন প্রতিরক্ষামন্ত্রী নির্মলা সীতারমন।উল্লেখ্য, জম্মু ও কাশ্মীরের পুলওয়ামা জেলার অবন্তীপোরার গোরিপোরা এলাকায় জৈইশ-ই-মহম্মদ (জেইএম) জঙ্গিদের ফিদায়েঁ হামলায় অকালে প্রাণ দিলেন কমপক্ষে ৪২ জন সিআরপিএফ জওয়ান। গুরুতর জখম আরও অনেকে।

ঘটনার তীব্র নিন্দা ও সমালোচনা চলছে দেশের বিভিন্ন স্তর থেকে শুরু করে রাজনৈতিক মহল এমনকি সোশ্যাল মিডিয়াতেও। এর আগে শুক্রবারই তামিলনাড়ুর দুই বীর সেনার পরিবারকে ক্ষতিপূরণ এবং সান্ত্বনা হিসেবে কুড়ি লক্ষ টাকা দেওয়ার কথা ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী কে পালানিস্বামী।

Releated Posts

কর্ণাটক মন্ত্রিসভা সম্প্রসারণে কেউ ইস্তফা দেননি, দলে কোনও অসন্তোষ নেই: কংগ্রেস সভাপতি বি. কে. হরিপ্রসাদ

বেঙ্গালুরু, ৪ আগস্ট (আইএএনএস): কর্ণাটকে সাম্প্রতিক মন্ত্রিসভা সম্প্রসারণকে ঘিরে কংগ্রেসের অন্দরে ব্যাপক অসন্তোষের জল্পনা উড়িয়ে দিয়ে কর্ণাটক প্রদেশ…

ByByNews Desk Aug 4, 2026

সমঝোতার সম্ভাবনায় আপাতত ইরানে হামলা স্থগিত, দাবি ট্রাম্পের; হরমুজ প্রণালী খুলে দেওয়ার কথাও উল্লেখ

ওয়াশিংটন, ২ আগস্ট (আইএএনএস): যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরান এবং মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশের অনুরোধে যুক্তরাষ্ট্র আপাতত…

ByByNews Desk Aug 2, 2026

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top