News Flash

  • Home
  • Uncategorized
  • শোকাচ্ছন্ন জম্মুতে দ্বিতীয় দিনে পড়ল কারফিউ, বন্ধ মোবাইল ইন্টারনেট পরিষেবা
Image

শোকাচ্ছন্ন জম্মুতে দ্বিতীয় দিনে পড়ল কারফিউ, বন্ধ মোবাইল ইন্টারনেট পরিষেবা

জম্মু, ১৬ ফেব্রুয়ারি (হি.স.): জম্মু ও কাশ্মীরের পুলওয়ামায় সন্ত্রাসবাদী হামলায় সিআরপিএফ জওয়ানের মৃতু্যর পর থেকেই উত্তাল জম্মু| জঙ্গি হামলার প্রতিবাদে বজরং দল-সহ বেশ কিছু সংগঠন জম্মুতে বনধের ডাক দেয়| বনধকে ঘিরে কয়েক জায়গায় সংঘর্ষও হয়| অসংখ্য গাড়িতে ভাঙচুর ও আগুন ধরিয়ে দেওয়া| অশান্তি ছড়িয়ে পড়ার আশঙ্কায় শুক্রবারই বিস্তীর্ণ এলাকায় কারফিউ জারি করা হয়| শোকাচ্ছন্ন জম্মুতে দ্বিতীয় দিনে পড়ল কারফিউ| শনিবার সকালেও জম্মুতে কারফিউ জারি রয়েছে| শুক্রবারের মতো এদিনও মোবাইল ইন্টারনেট পরিষেবা বন্ধ রয়েছে|


প্রশাসনের পদস্থ এক কর্তা জানিয়েছেন, ‘পরবর্তী নির্দেশ না আসা পর্যন্ত কারফিউ জারি থাকবে| আইন-শৃঙ্খলা পরিস্থিতির এখন নজর রাখা হচ্ছে|’ অশান্তির আশঙ্কায় শুক্রবারই মোবাইল ইন্টারনেট পরিষেবা বন্ধ রাখা হয়| পরিস্থিতির এখনও বিশেষ কোনও উন্নতি না হওয়ায় শনিবারও মোবাইল ইন্টারনেট পরিষেবা বন্ধ রাখা হয়েছে| এদিকে, পুনরায় তদন্তের জন্য শনিবার সকালে আবারও পুলওয়ামা জঙ্গি হামলার বিস্ফোরণস্থলে পেঁৗছল ন্যাশনাল ইনভেস্টিগেশন এজেন্সি (এনআইএ)| এদিন সকালে এনআইএ-এর বিশেষ টিম বিস্ফোরণস্থলে পেঁৗছে বেশ কিছু বিষয় খতিয়ে দেখেছে|

Releated Posts

এসআইআর প্রক্রিয়ায় স্বচ্ছতার দাবি প্রদেশ কংগ্রেসের, নির্বাচন কমিশনের কাছে স্মারকলিপি

আগরতলা, ২৬ জুন: বিশেষ নিবিড় পুনর্বিবেচনা (এসআইআর) প্রক্রিয়া সম্পূর্ণ স্বচ্ছ ও নিরপেক্ষভাবে পরিচালনার দাবি জানিয়ে নির্বাচন কমিশনের দ্বারস্থ হল…

ByByReshmi Debnath Jun 27, 2026

কোর্ট ম্যারেজের পর দাম্পত্য কলহ, তরুণীর অস্বাভাবিক মৃত্যু, স্বামীর বিরুদ্ধে অভিযোগ পরিবারের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৩ জুন: রাজধানীর বাধারঘাট এলাকার এক তরুণীর অস্বাভাবিক মৃত্যুকে কেন্দ্র করে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। মৃত তরুণীর…

ByByReshmi Debnath Jun 13, 2026

শস্য সাইলো প্রকল্পে একচেটিয়া সুবিধা দেওয়ার অভিযোগ খারিজ করল এফসিআই

নয়াদিল্লি, ২ জুন (আইএএনএস): শস্য সংরক্ষণের আধুনিক সাইলো প্রকল্পের বরাত প্রদানের ক্ষেত্রে পক্ষপাতিত্ব ও একচেটিয়া ব্যবসাকে উৎসাহ দেওয়ার…

ByByNews Desk Jun 2, 2026

অসম বিধানসভায় ইউসিসি পাস, ‘প্রত্যেক নাগরিকের জন্য অভিন্ন আইন কার্যকর করতে প্রতিশ্রুতিবদ্ধ’: অমিত শাহ

নয়াদিল্লি, ২৭ মে (আইএএনএস): অসম বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) বিল পাস হওয়ায় রাজ্যের মানুষকে অভিনন্দন জানালেন কেন্দ্রীয়…

ByByNews Desk May 27, 2026
Scroll to Top