News Flash

  • Home
  • Uncategorized
  • যাত্রা শুরুর একদিন পরই থমকে গেল ‘বন্দে ভারত এক্সপ্রেস’, শুরুতেই হোঁচট খেল সেমি-হাইস্পিড ট্রেন
Image

যাত্রা শুরুর একদিন পরই থমকে গেল ‘বন্দে ভারত এক্সপ্রেস’, শুরুতেই হোঁচট খেল সেমি-হাইস্পিড ট্রেন

নয়াদিল্লি, ১৬ ফেব্রুয়ারি (হি.স.): মাত্র ৮ ঘন্টায় পৌঁছে যাওয়া যাবে দিল্লি থেকে বারাণসীতে| শুক্রবারই ‘সেমি-হাইস্পিড ট্রেন’ ‘বন্দে ভারত এক্সপ্রেস’-এর যাত্রা শুরু হয়েছে| নিউ দিল্লি স্টেশন থেকে সম্পূর্ণ দেশীয় প্রযুক্তিতে তৈরি দেশের প্রথম সেমি-হাইস্পিড ট্রেনের উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী| উদ্বোধনের পরদিনই, শনিবার সকালে দিল্লি থেকে প্রায় ২০০ কিলোমিটার দূরে উত্তর প্রদেশের টুন্ডলা জংশন স্টেশনের কাছে থমকে গেল ‘বন্দে ভারত এক্সপ্রেস’| অগত্যা, শুরুতেই হোঁচট খেল সেমি-হাইস্পিড ট্রেন ‘বন্দে ভারত এক্সপ্রেস’|


শুক্রবার সকালে নিউ দিল্লি স্টেশন থেকে সম্পূর্ণ দেশীয় প্রযুক্তিতে তৈরি দেশের প্রথম সেমি-হাইস্পিড ট্রেন ‘বন্দে ভারত এক্সপ্রেস’-এর উদ্বোধন করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী| দিল্লি থেকে বারাণসী দূরত্ব ৭৮০ কিলোমিটার| মাত্র ৮ ঘন্টায় দিল্লি থেকে বরাণসী পৌঁছে যাবে ‘বন্দে ভারত এক্সপ্রেস|’ যদিও, এখনও বাণিজ্যিকভাবে ট্রেন চলাচল শুরু হয়নি| বাণিজ্যিকভাবে ট্রেন চলাচল শুরু হবে রবিবার থেকে|


শুক্রবার রাতেই বারাণসী থেকে নিউ দিল্লি রেল স্টেশন অভিমুখে রওনা দেয় ‘বন্দে ভারত এক্সপ্রেস|’ যাত্রীদের মধ্যে ছিলেন রেলের উচ্চপদস্থ কর্তা, বিভিন্ন সংবাদ মাধ্যমের সাংবাদিকরাও| রেল সূত্রের খবর, শনিবার সকালে দিল্লি থেকে প্রায় ২০০ কিলোমিটার দূরে উত্তর প্রদেশের টুন্ডলা জংশন স্টেশনের কাছে ‘বন্দে ভারত এক্সপ্রেস’-এর চাকায় গোলযোগ দেখা যায়| এর ফলে দীর্ঘ সময়ের জন্য আটকে যায় সেমি-হাইস্পিড ট্রেন| রেল মন্ত্রকের তরফে জানানো হয়েছে, ‘শনিবার সকাল ৬.৩০ মিনিট থেকে টুন্ডলা থেকে প্রায় ১৮ কিলোমিটার দূরে দাঁড়িয়ে ছিল বন্দে ভারত এক্সপ্রেস|

সম্ভবত গবাদি পশু ট্রেনের নিচে চাপা পড়ায় এই বিভ্রাট| এটি বাণিজ্যিক ট্রেন চলাচল নয়| ১৭ ফেব্রুয়ারি থেকে শুরু হবে বাণিজ্যিকভাবে ট্রেন চলাচল| ট্রেনের নিচ থেকে গবাদি পশু সরানোর পর, সকাল ৮.১৫ মিনিট থেকে দিল্লির উদ্দেশ্যে যাত্রা শুরু করেছে বন্দে ভারত এক্সপ্রেস|’ রেল সূত্রের খবর, ‘বন্দে ভারত এক্সপ্রেস’ শুধুমাত্র দিনের আলোতেই চলাচল করবে|

Releated Posts

পাঁচ বছর ধরে বিধবা ভাতা অধরা, অসুস্থ বৃদ্ধা শাশুড়ির জন্য মুখ্যমন্ত্রীর কাছে আবেদন পুত্রবধূর

জম্পুইজলা, ২৭ সেপ্টেম্বর:  স্বামীর মৃত্যুর পাঁচ বছর পেরিয়ে গেলেও মেলেনি বিধবা ভাতা। বয়স ৭০ বছর, শারীরিক অসুস্থতায় জর্জরিত।…

ByByReshmi Debnath Sep 27, 2026

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026
Scroll to Top