News Flash

  • Home
  • Uncategorized
  • আগরতলার বিমান সংকট দূর হচ্ছে, চালু হচ্ছে স্পাইস জেট পরিষেবা
Image

আগরতলার বিমান সংকট দূর হচ্ছে, চালু হচ্ছে স্পাইস জেট পরিষেবা

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৫ ফেব্রুয়ারী৷৷ বিগত পাঁচ থেকে ছয় মাস ধরে রাজ্যে বিমান পরিষেবার যে সংকট দেখা দিয়েছিল অচিরেই সেই সমস্যার সমাধান হতে চলেছে। আগরতলা থেকে স্পাইস জেট পরিষেবা বন্ধ হয়ে যাওয়ার পর চরম সমস্যার সম্মুখিন হতে হয়েছে বিমানযাত্রীদের। কিন্তু কিছু দিনের মধ্যে সকল সমস্যার সমাধান হতে চলেছে বলে কেন্দ্রীয় অসামরিক বিমান পরিবহণ মন্ত্রক সূত্রে জানা গেছে।


কেন্দ্রীয় অসামরিক বিমান পরিবহণ মন্ত্রী সুরেশ প্রভু চিঠি দিয়ে মুখ্যমন্ত্রী বিপ্লবকুমার দেবকে জানান, আগামী কিছু দিনের মধ্যেই রাজ্যে পুনরায় স্পাইস জেট পরিষেবা চালু হবে। তিনি জানান, বিশেষ কিছু কারণে স্পাইস জেট কর্তৃপক্ষ আগরতলা থেকে তাদের পরিষেবা তুলে নিয়েছিল। পুনরায় আগরতলা-কলকাতা রুটে যাতে স্পাইস জেট পরিষেবা চালু করা হয় সেই বিষয়ে তিনি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের অনুরোধ করেছেন। অসামরিক বিমান পরিবহণ মন্ত্রীর অনুরোধে সাড়া দিয়ে স্পাইস জেট কর্তৃপক্ষ পুনরায় আগরতলা-কলকাতা এবং আগরতলা-দিল্লি রুটে পরিষেবা চালু করতে রাজি হয়েছেন। অসামরিক বিমান পরিবহণ মন্ত্রী সুরেশ প্রভু চিঠির মাধ্যমে মুখ্যমন্ত্রী বিপ্লব দেবকে জানান, খুব শীঘ্রই আগরতলা স্পাইস জেট পরিষেবা চালু হবে। এর ফলে দুর্ভোগ অনেকটাই লাঘব হবে। সুরেশ প্রভু আরও জানান, কেন্দ্রীয় সরকারের উড়ান প্রকল্পে আগরতলা-আইজল রুটে ইন্ডিগো বিমান সংস্থাকে ছাড়পত্র দেওয়া হয়েছে।

Releated Posts

পাঁচ বছর ধরে বিধবা ভাতা অধরা, অসুস্থ বৃদ্ধা শাশুড়ির জন্য মুখ্যমন্ত্রীর কাছে আবেদন পুত্রবধূর

জম্পুইজলা, ২৭ সেপ্টেম্বর:  স্বামীর মৃত্যুর পাঁচ বছর পেরিয়ে গেলেও মেলেনি বিধবা ভাতা। বয়স ৭০ বছর, শারীরিক অসুস্থতায় জর্জরিত।…

ByByReshmi Debnath Sep 27, 2026

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026
Scroll to Top