News Flash

  • Home
  • Uncategorized
  • দশদা-কাণ্ডের সুষ্ঠু তদন্ত ও দোষীদের কঠোর শাস্তি দাবি মহিলা কমিশনের
Image

দশদা-কাণ্ডের সুষ্ঠু তদন্ত ও দোষীদের কঠোর শাস্তি দাবি মহিলা কমিশনের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৫ ফেব্রুয়ারী৷৷ গত ৯ ফেব্রুয়ারির ‘সংঘর্ষে আজও উত্তপ্ত দশদা’ সংবাদের পরিপ্রেক্ষিতে গত ১০ ফেব্রুয়ারি রাজ্য মহিলা কমিশনের পক্ষ থেকে কমিশনের সভানেত্রী বর্ণালী গোস্বামী দশদা যান। সেখানে গিয়ে পাঁচ নির্যাতিতার সঙ্গে কথা বলেন তিনি। কথা বলে নির্যাতিতাদের বক্তব্য নথিভুক্ত করেন বর্ণালী।


নির্যাতিতাদের বক্তব্যের উদ্ধৃতি দিয়ে আজ শুক্রবার কমিশনের সভানেত্রী বর্ণালী গোস্বামী জানান, তাঁরা ব্যাঙ্কে যাওয়ার সময় কতিপয় দুষ্কৃতকারী হঠাৎ করে তাঁদের ওপর আক্রমণ করে। দুষ্কৃতীরা লাঠি নিয়ে চড়াও হয় তাঁদের ওপর। সৌভাগ্যবলে তাঁরা পালিয়ে প্রাণ রক্ষা করেন। পরবর্তী সময়ে পরিবারের লোকজন তাঁদের দশদা হাসপাতালে নিয়ে যান। সেখান থেকে নির্যাতিতাদের কাঞ্চনপুর মহকুমা হাসপাতালে পাঠানো হয়। নির্যাতিতাদের ধারণা, এদের পেছনে তৃতীয় শক্তি রয়েছে যারা চাকমা-বাঙালির মধ্যে যে সৌহার্দ্যপূর্ণ ভ্রাতৃত্বভাব আছে তা বিনষ্ট করে বিশৃঙ্খলতা সৃষ্টি করতে চাইছে।
এ ঘটনার পরিপ্রেক্ষিতে ত্রিপুরা রাজ্য মহিলা কমিশন মহিলাদের ওপর নির্যাতনের বিরুদ্ধে ধিক্কার জানিয়েছে। ঘটনার সুষ্ঠু তদন্তক্রমে দোষী ব্যক্তিবর্গের কঠোর শাস্তি দাবি করছেন কমিশনের সভানেত্রী বর্ণালী গোস্বামী।

Releated Posts

রাজবাড়ীর অন্দরমহলে মঙ্গলচণ্ডী পূজা, ভক্তদের ভিড়ে মুখর মন্দির প্রাঙ্গণ

আগরতলা, ১মে : ২৮শে বৈশাখ উপলক্ষে আগরতলার রাজবাড়ীর অন্দরমহলে অনুষ্ঠিত হলো মঙ্গলচণ্ডী পূজা। সকাল থেকেই মন্দির প্রাঙ্গণে ভক্ত…

ByByTaniya Chakraborty May 12, 2026

এক মাস ধরে অন্ধকারে কালাপাড়া, বিদ্যুৎ ও পানীয় জলের সংকটে ক্ষোভে ফুঁসছেন গ্রামবাসীরা

শান্তিরবাজার, ১১ মে : দীর্ঘ এক মাস ধরে বিদ্যুৎহীন অবস্থায় চরম দুর্ভোগের মধ্যে দিন কাটাচ্ছেন শান্তিরবাজার মহকুমার কালাপাড়া…

ByByTaniya Chakraborty May 11, 2026

বিশ্ব রেড ক্রস দিবসে রক্তদান শিবির, উপস্থিত রাজ্যপাল

আগরতলা, ৮ মেঃ “মানবতার মধ্যে ঐক্য” — এই মূল বার্তাকে সামনে রেখে শুক্রবার আগরতলা রেড ক্রস ভবনে যথাযোগ্য…

ByByReshmi Debnath May 8, 2026

তিন রাজ্যে বিজেপির জয়ে খোয়াইয়ে বিজয় মিছিল, উচ্ছ্বাস কর্মী-সমর্থকদের

আগরতলা, ৭ মে : তিন রাজ্যে বিজেপির বিপুল জয়ে উচ্ছ্বাসে মাতল খোয়াই জেলা বিজেপি। বৃহস্পতিবার দুপুর প্রায় একটা…

ByByReshmi Debnath May 7, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top