News Flash

  • Home
  • Uncategorized
  • শহিদ জওয়ানদের পরিবারকে ২ লক্ষ টাকা করে আর্থিক সহায়তা দেবে রাজ্য সরকার
Image

শহিদ জওয়ানদের পরিবারকে ২ লক্ষ টাকা করে আর্থিক সহায়তা দেবে রাজ্য সরকার

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৫ ফেব্রুয়ারী৷৷ জম্মু ও কাশ্মীরে গতকাল সন্ত্রাসবাদী আক্রমণে নিহত সি আর পি এফ জওয়ানদের প্রতিটি পরিবারকে রাজ্য সরকারের পক্ষ থেকে ২ লক্ষ টাকা করে আর্থিক সহায়তা দেবার সিদ্ধান্ত নেওয়া হয়েছে৷ আজ মহাকরণের প্রেস কনফারেন্স হলে আয়োজিত সাংবাদিক সম্মেলনে রাজ্য সরকারের এই সিদ্ধান্তের কথা জানান মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব৷ পাশাপাশি মুখ্যমন্ত্রী এই নৃশংস, জঘন্যতম হত্যাকাণ্ডের তীব্র নিন্দা জানিয়েছেন৷ মুখ্যমন্ত্রী বলেন, ৩৭লক্ষ ত্রিপুরাবাসীর পক্ষ থেকে বীর শহীদদের পরিবার পরিজনদের প্রতি আমরা গভীর সমবেদনা জানাই৷

তিনি বলেন, ত্রিপুরাবাসী শহীদ পরিবারের পাশে রয়েছে৷ প্রধানমন্ত্রী এবং কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক এই হত্যাকাণ্ডের জবাবে বলেছেন, দৃঢ়ভাবে এই হত্যাকাণ্ডের মোকাবিলা করবেন এবং এই বিষয়ে সঠিক সিদ্ধান্ত নেওয়া হবে৷ সমস্ত দেশবাসী সঠিক ন্যায় পাওয়ার ক্ষেত্রে একজোট হয়ে কেন্দ্রীয় সরকারের পাশে দাঁড়িয়েছেন বলেও মুখ্যমন্ত্রী সাংবাদিকদের জানান৷ সাংবাদিকদের প্রশের উত্তরে মুখ্যমন্ত্রী বলেন, এই ঘটনায় শহীদদের যে নাম এখন অবধি জানা গেছে তাতে ত্রিপুরার কেউ নেই৷ আহতদের বিষয়েও বিস্তারিত খোঁজ খবর নেওয়া হচ্ছে৷ সাংবাদিক সম্মেলনে উপমুখ্যমন্ত্রী যীষ্ণু দেববর্মা এবং রাজস্বমন্ত্রী নরেন্দ্র চন্দ্র দেববর্মা উপস্থিত ছিলেন৷

Releated Posts

তিপ্রাল্যান্ড এর মতো স্লোগান বাস্তবসম্মত নয়, উন্নয়নই বিজেপির অগ্রাধিকার: মন্ত্রী

আগরতলা, ৩ এপ্রিল: কিছু আঞ্চলিক দল তিপ্রাল্যান্ড, থানসা ইত্যাদি স্লোগান তুলছে, কিন্তু বাস্তবে এসব সম্ভব নয়। তারা শুধু…

ByByTaniya Chakraborty Apr 3, 2026

মুজফ্‌ফরপুরে খেসারি লাল যাদবের অনুষ্ঠানে বিশৃঙ্খলা, লাঠিচার্জ পুলিশের

পাটনা, ২ এপ্রিল(আইএএনএস): বিহারের মুজফ্‌ফরপুরে একটি পশু মেলায় ভোজপুরি গায়ক খেসারি লাল যাদব-এর অনুষ্ঠানের আগে চরম বিশৃঙ্খলা তৈরি…

ByByNews Desk Apr 2, 2026

চাওমিন খেয়ে অসুস্থ হয়েছে নবোদয়ের ছাত্রছাত্রীরা, জানালেন বিদ্যালয়ের প্রিন্সিপাল

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৯ জানুয়ারি: চাওমিন খাওয়ার পরেই অসুস্থ হয়ে পড়েছিল জহর নবোদয়ের ছাত্রছাত্রীরা। জানালেন বিদ্যালয়ের প্রিন্সিপাল। উল্লেখ্য, টাকারজলা…

ByByadmin Jan 29, 2025

তাঁকে এবং তাঁর বোনকে হত্যার ষড়যন্ত্র করা হয়েছিল, অভিযোগ শেখ হাসিনার

ঢাকা, ১৮ জানুয়ারি (হি.স.): বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা দাবি করেছেন, গত বছরের ৫ আগস্ট যখন ছাত্র আন্দোলনের…

ByByadmin Jan 18, 2025

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top