News Flash

  • Home
  • Uncategorized
  • শহিদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে রাজপথে মোমবাতি মিছিল
Image

শহিদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে রাজপথে মোমবাতি মিছিল

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৫ ফেব্রুয়ারী৷৷ জঙ্গী হাংলায় শহিদ জওয়ানদের প্রতি শ্রদ্ধা জানিয়ে শুক্রবার দেশব্যাপী শ্রদ্ধাঞ্জলী জ্ঞাপন করে দেশের বিভিন্ন অংশের জনগণ৷ রাজ্যেও বিভিন্ন স্থানে এদিন শহিদ জওয়ানদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানানো হয়েছে বিভিন্ন দল ও সংগঠনের পক্ষ থেকে৷ শাসক বিজেপি থেকে শুরু করে বিরোধী কংগ্রেস এবং অন্যান্য রাজনৈতিক দল, বিভিন্ন এনজিও, সংগঠনের পক্ষ থেকে পৃথক পৃথক ভাবে শ্রদ্ধাঞ্জলী জ্ঞাপন করা হয়েছে৷


সন্ধ্যায় কৃষ্ণনগরস্থিত বিজেপি সদর কার্যালয় থেকে একযোগে একটি শোক মিছিলও এদিন বের করা হয়েছে৷ মিছিলে শহর আগরতলার বিভিন্ন এলাকা থেকে একাধিক মন্ডলের প্রতিনিধিরাও অংশ নেয়৷ মিছিলটি মোমবাতি হাতে কর্ণেল চৌমুহনী এলাকায় এসে শহিদ জওয়ানদের প্রতিকৃতিতে শ্রদ্ধা জানিয়ে শোক পালন করে৷ এতে অংশ নিয়েছেন মুখ্যমন্ত্রী থেকে শুরু করে মন্ত্রিসভার একাধিক সদস্য, প্রদেশ বিজেপি নেতৃত্ব, বিধায়ক থেকে শুরু করে মন্ডল এবং বিভিন্ন মোর্চার নেতা নেত্রীরা৷
মোমবাতি মিছিল শেষ এদিন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব বলেন, এক নতুন মর্মান্তিক অধ্যায়ের সূচনা হলো বৃহস্পতিবার৷ দেশের প্রতিরক্ষামন্ত্রী থেকে শুরু করে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এর কড়া জবাব দেবেন বলে তিনি বিশ্বাস করেন৷ তিনি জানান, যারা এ ধরনের ঘটনার সাথে যুক্ত কিংবা যারাই এই ধরনের ঘটনায় মদত যুগিয়ে যাচ্ছে তাদের রাজ্য সরকারের পক্ষ থেকে তীব্র নিন্দা এবং ধিক্কার জানাচ্ছে৷


এদিকে, বীর শহিদদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানাতে রাজ্যের বিভিন্ন অংশে এদিন সন্ধ্যায় যেমন মোমবাতি প্রজ্জ্বলন করা হয়েছে, শহর আগরতলায় এই মোমবাতি মিছিলকে বাদ দিলেও প্রদেশ কংগ্রেস, বিভিন্ন এনজিও, ছাত্র সংগঠনের পক্ষ থেকেও শ্রদ্ধাঞ্জলি জ্ঞাপন করা হয়েছে৷ সন্ধ্যায় রবীন্দ্র ভবনের সামনে এবিভিপি ছাত্র সংগঠনের পক্ষ থেকেও একটি শ্রদ্ধাঞ্জলী অনুষ্ঠানের আয়োজন করা হয়৷ এতে শহিদদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে এক মিনিট নীরবতা পালন করেছে সংগঠনের সদস্য সদস্যরা৷ পরে শহিদদের প্রতিকৃতির সামনে মোমবাতি জ্বালিয়ে শ্রদ্ধা নিবেদন করা হয়৷ ওরিয়েন্ট চৌমুহনীতে প্রোগ্রেসিভ ইয়থ কর্ণারের পক্ষ থেকেও পৃথক ভাবে শ্রদ্ধা জানানো হয়েছে বীর শহিদ জওয়ানদের প্রতি৷

Releated Posts

কোর্ট ম্যারেজের পর দাম্পত্য কলহ, তরুণীর অস্বাভাবিক মৃত্যু, স্বামীর বিরুদ্ধে অভিযোগ পরিবারের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৩ জুন: রাজধানীর বাধারঘাট এলাকার এক তরুণীর অস্বাভাবিক মৃত্যুকে কেন্দ্র করে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। মৃত তরুণীর…

ByByReshmi Debnath Jun 13, 2026

শস্য সাইলো প্রকল্পে একচেটিয়া সুবিধা দেওয়ার অভিযোগ খারিজ করল এফসিআই

নয়াদিল্লি, ২ জুন (আইএএনএস): শস্য সংরক্ষণের আধুনিক সাইলো প্রকল্পের বরাত প্রদানের ক্ষেত্রে পক্ষপাতিত্ব ও একচেটিয়া ব্যবসাকে উৎসাহ দেওয়ার…

ByByNews Desk Jun 2, 2026

অসম বিধানসভায় ইউসিসি পাস, ‘প্রত্যেক নাগরিকের জন্য অভিন্ন আইন কার্যকর করতে প্রতিশ্রুতিবদ্ধ’: অমিত শাহ

নয়াদিল্লি, ২৭ মে (আইএএনএস): অসম বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) বিল পাস হওয়ায় রাজ্যের মানুষকে অভিনন্দন জানালেন কেন্দ্রীয়…

ByByNews Desk May 27, 2026

কাবুলের হাসপাতালে পাকিস্তানি হামলার নিরপেক্ষ তদন্তের দাবি পুনর্ব্যক্ত রাষ্ট্রসংঘের বিশেষ দূতের

কাবুল, ২২ মে (আইএএনএস): আফগানিস্তানে মানবাধিকার পরিস্থিতি বিষয়ক রাষ্ট্রসংঘের বিশেষ দূত রিচার্ড বেনেট কাবুলের ওমিদ পুনর্বাসন হাসপাতালে পাকিস্তানের…

ByByNews Desk May 22, 2026
Scroll to Top