News Flash

  • Home
  • Uncategorized
  • ই-রিক্সা চালকরাও আইনের আওতায়, দেয়া হচ্ছে লাইসেন্স
Image

ই-রিক্সা চালকরাও আইনের আওতায়, দেয়া হচ্ছে লাইসেন্স

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৫ ফেব্রুয়ারি ৷৷ ই-রিক্সা চালকদেরও আইনের অধীন নিয়ে আসা হয়েছে৷ তাদের ড্রাইভিং লাইন্সে দেওয়া শুরু হয়েছে৷ ফলে, এখন থেকে ই-রিক্সা চালকদেরও নিয়ন্ত্রণ সম্ভব হবে৷ পরিবহন মন্ত্রী প্রণজিৎ সিংহ রায় একথা জানিয়েছেন৷ সচিবালয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে পরিবহন মন্ত্রী প্রণজিৎ সিংহ রায় বলেন, দীর্ঘ দিন ধরে ই-রিক্সা গুলির উপর লাগাম টানার জন্য দাবি উঠেছে৷ উচ্চ আদালতের রায়ে রাজ্যে বর্তমানে ২৯টি ডিলার ই-রিক্সা বিক্রির জন্য বৈধ হিসেবে বিবেচিত হয়েছে৷ রাজ্যে ই-রিক্সা চালু হওয়ার সময় থেকে এই যান নিয়ন্ত্রণে নির্দিষ্ট কোনও বিধি আরোপ করা ছিল না৷ ই-রিক্সা চালকরাও নিজেদের খেয়াল খুশি মত রাস্তায় যান বাহন চালাতেন৷

ফলে অনেক ক্ষেত্রেই তারা দুর্ঘটনার মুখে পড়লেও কিংবা বেআইনি কাজ করলেও সহজে তাদের চিহ্ণিত করে শাস্তি দেওয়া যেত না৷ ই-রিক্সা চালকদেও ড্রাইভিং লাইসেন্স বাধ্যতা মূলক করার দাবি ছিল দীর্ঘদিনের৷ ৩০তম সড়ক সুরক্ষা সপ্তাহ উদ্যাপনের সমাপ্তি অনুষ্ঠানে ই-রিক্সা চালকদের মধ্যে ড্রাইভিং লাইসেন্স বিতরণ করা হয়েছে৷ প্রণজিৎ সিংহ রায়ের কথায়, প্রত্যেকটি ই-রিক্সাকে সরকারি ভাবে নথিভুক্ত হতে হবে৷ এর জন্য সময়সীমা ৩১ ডিসেম্বর ২০১৮ পর্যন্ত বেঁধে দেওয়া হয়েছিল৷ কিন্তু, ই-রিক্সা চালকদের বিভিন্ন সংগঠনের দাবির কারণে এই সময় সীমা বাড়ানো হয়েছে৷ ৩১ মার্চ ২০১৯ সালের মধ্যেই রাজ্যের সমস্ত ই-রিক্সা নথিভুক্ত করা বাধ্যতামূলক করা হয়েছে৷ তিনি সাফ জানিয়েছেন, ওই সময়সীমা অতিক্রান্ত হওয়ার পর অনুমোদন ছাড়া কোনও ই-রিক্সা রাস্তায় চলাচল করতে পারবে না৷

Releated Posts

পাঁচ বছর ধরে বিধবা ভাতা অধরা, অসুস্থ বৃদ্ধা শাশুড়ির জন্য মুখ্যমন্ত্রীর কাছে আবেদন পুত্রবধূর

জম্পুইজলা, ২৭ সেপ্টেম্বর:  স্বামীর মৃত্যুর পাঁচ বছর পেরিয়ে গেলেও মেলেনি বিধবা ভাতা। বয়স ৭০ বছর, শারীরিক অসুস্থতায় জর্জরিত।…

ByByReshmi Debnath Sep 27, 2026

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026
Scroll to Top