News Flash

  • Home
  • Uncategorized
  • অর্থমন্ত্রকের দায়িত্বে ফিরলেন অরুণ জেটলি, ধন্যবাদজ্ঞাপন পীযূষ গোয়েলকে
Image

অর্থমন্ত্রকের দায়িত্বে ফিরলেন অরুণ জেটলি, ধন্যবাদজ্ঞাপন পীযূষ গোয়েলকে

নয়াদিল্লি, ১৫ ফেব্রুয়ারি (হি.স.): প্রধানমন্ত্রীর থেকে অনুমতি নিয়ে চিকিত্সার জন্য আমেরিকায় গিয়েছিলেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী অরুণ জেটলি| সঙ্গে স্ত্রীকেও নিয়ে গিয়েছিলেন| চিকিত্সার পর কিছুদিন আগেই দেশে ফেরেন জেটলি| প্রায় এক মাসেরও বেশি সময় পর শুক্রবার অর্থমন্ত্রকের দায়িত্বে ফিরলেন অর্থমন্ত্রী অরুণ জেটলি| অর্থমন্ত্রকের দায়িত্ব নেওয়ার পরই শুক্রবার সকালে মাইক্রোব্লগিং সাইট টুইটার মারফত জেটলি জানান, ‘শুক্রবার অর্থমন্ত্রকের দায়িত্ব গ্রহণ করলাম| সযত্নে এবং দক্ষতার সঙ্গে দায়িত্ব পালন করার জন্য শ্রী পীযূষ গোয়েলজীর প্রতি কৃতজ্ঞ|’ অর্থমন্ত্রকের দায়িত্ব নিলেও, চলাফেরায় আরও কিছুদিন বাধা থাকতে পারে|


আমেরিকায় চিকিত্সার পর গত সপ্তাহেই দেশের ফেরেন জেটলি| শারীরিক অসুস্থতার জন্য নরেন্দ্র মোদী সরকারের শেষ অন্তর্বর্তীকালীন বাজেট পেশ করতে পারেননি জেটলি| জেটলির অনুপস্থিতিতে অন্তর্বর্তীকালীন বাজেট পেশ করেন পীযূষ গোয়েল| শুক্রবার সকালে অর্থমন্ত্রকের দায়িত্ব নেওয়ার পরই মন্ত্রিসভার নিরাপত্তা সংক্রান্ত কমিটির বৈঠকে যোগ দেন জেটলি| বৈঠক শেষে পুলওয়ামা জঙ্গি হামলা প্রসঙ্গে জেটলি বলেছেন, ‘পাকিস্তানকে মোস্ট ফেভারেড নেশনের স্ট্যাটাস দেওয়া হয়েছিল| বৈঠকে তা প্রত্যাহারের সিদ্ধান্ত নেওয়া হয়েছে|’ জেটলি আরও বলেন, ‘আন্তর্জাতিক ক্ষেত্রে পাকিস্তানকে কোণঠাসা করতে পদক্ষেপ করবে বিদেশমন্ত্রক| হামলাকারী ও সমর্থনকারীকে এমন শিক্ষা দেওয়া হবে যে তারা ভুলতে পারবে না| শহিদ জওয়ানদের পরিবারকে সবরকম সাহায্য করা হবে|’প্রসঙ্গত, গত ১৩ জানুয়ারি চিকিত্সার জন্য আমেরিকায় গিয়েছিলেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী অরুণ জেটলি| চিকিত্সার পর তিনি দেশের ফেরেন ৯ ফেব্রুয়ারি| এই সময়ের মাঝে গত ২৩ জানুয়ারি অর্থমন্ত্রকের অতিরিক্ত দায়িত্ব দেওয়া হয় রেল এবং কয়লা মন্ত্রী পীযূষ গোয়েলকে| এই প্রথম নয়, এর আগেও একবার চিকিত্সার জন্য আমেরিকায় গিয়েছিলেন অর্থমন্ত্রী অরুণ জেটলি| 

Releated Posts

পাঁচ বছর ধরে বিধবা ভাতা অধরা, অসুস্থ বৃদ্ধা শাশুড়ির জন্য মুখ্যমন্ত্রীর কাছে আবেদন পুত্রবধূর

জম্পুইজলা, ২৭ সেপ্টেম্বর:  স্বামীর মৃত্যুর পাঁচ বছর পেরিয়ে গেলেও মেলেনি বিধবা ভাতা। বয়স ৭০ বছর, শারীরিক অসুস্থতায় জর্জরিত।…

ByByReshmi Debnath Sep 27, 2026

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026
Scroll to Top