News Flash

  • Home
  • Uncategorized
  • জেইএম এবং মাসুদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া পাকিস্তানের কর্তব্য, পুলওয়ামা জঙ্গি হামলার প্রেক্ষিতে বক্তব্য সেনাপ্রধানের
Image

জেইএম এবং মাসুদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া পাকিস্তানের কর্তব্য, পুলওয়ামা জঙ্গি হামলার প্রেক্ষিতে বক্তব্য সেনাপ্রধানের

নয়াদিল্লি, ১৫ ফেব্রুয়ারি (হি.স.): ফেব্রুয়ারি মাসের ১৪ তারিখ, ফের ভয়ানক জঙ্গি হামলায় কেঁপে উঠল ভূস্বর্গ। জম্মু ও কাশ্মীরের পুলওয়ামা জেলার অবন্তীপোরার গোরিপোরা এলাকায় জৈইশ-ই-মহম্মদ (জেইএম) জঙ্গিদের ফিদায়েঁ হামলায় অকালে প্রাণ হারালেন কমপক্ষে ৪২ জন সিআরপিএফ জওয়ান। গুরুতর জখম আরও অনেকে। ঘটনার তীব্র নিন্দা ও সমালোচনা চলছে দেশের বিভিন্ন স্তর থেকে শুরু করে রাজনৈতিক মহল এমনকি সোশ্যাল মিডিয়াতেও। আন্তর্জাতিক স্তরেও প্রত্যেকেই এই হিংস্র কাপুরুষোচিত হামলার নিন্দা করেছেন।


সেনাপ্রধান জেনারেল ভি কে সিং ঘটনার তীব্র সমালোচনা করে বলেছেন, \”যথাযোগ্য ব্যবস্থা নেওয়া হোক। এটি একটি অত্যন্ত দুঃখজনক এবং শোচনীয় ঘটনা। এমনই একটি ঘটনা যার বদলা নেওয়া উচিত আমাদের, যাতে এই ঘটনার পুনরাবৃত্তি না ঘটে।\” পাকিস্তানকে উদ্দেশ্য করে তিনি বলেন, \”জইশ-ই-মহম্মদ এবং মাসুদ আজহারের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়াই এখন পাকিস্তানের কর্তব্য।\” অন্যদিকে, প্রাক্তন সেনাপ্রধান বিক্রম সিং জানিয়েছেন, \”এই হামলায় দেখা যাচ্ছে জঙ্গিদের আক্রমণের কৌশল পরিবর্তিত হয়েছে। অনেকদিন পর কোনও জঙ্গিহামলায় আইইডি (ইম্প্রোভাইসড এক্সপ্লোসিভ ডিভাইস) ব্যবহৃত হল। আমি যখন কর্মরত ছিলাম ২০০১-২০০২ সালে, সেই সময়ে জঙ্গিরা আইইডি ব্যবহার করত। এটি তখনকার সাধারণ আক্রমণের ধরন ছিল জঙ্গিদের। তারপর তারা একটি নির্দিষ্ট দূরত্বে থেকে অগ্নিসংযোগ করত।\”

Releated Posts

পাঁচ বছর ধরে বিধবা ভাতা অধরা, অসুস্থ বৃদ্ধা শাশুড়ির জন্য মুখ্যমন্ত্রীর কাছে আবেদন পুত্রবধূর

জম্পুইজলা, ২৭ সেপ্টেম্বর:  স্বামীর মৃত্যুর পাঁচ বছর পেরিয়ে গেলেও মেলেনি বিধবা ভাতা। বয়স ৭০ বছর, শারীরিক অসুস্থতায় জর্জরিত।…

ByByReshmi Debnath Sep 27, 2026

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026
Scroll to Top