News Flash

  • Home
  • Uncategorized
  • শ্রীনগর-জম্মু হাইওয়েতে ফিঁদায়ে জঙ্গি হামলা : শহিদ ১৮ জন সিআরপিএফ জওয়ান, জখম কমপক্ষে ২০
Image

শ্রীনগর-জম্মু হাইওয়েতে ফিঁদায়ে জঙ্গি হামলা : শহিদ ১৮ জন সিআরপিএফ জওয়ান, জখম কমপক্ষে ২০

শ্রীনগর, ১৪ ফেব্রুয়ারি (হি.স.): জম্মু ও কাশ্মীরের পুলওয়ামা জেলার অবন্তিপোরায়, শ্রীনগর-জম্মু হাইওয়েতে জইশ-ই-মহম্মদ (জেইএম) জঙ্গিদের অতর্কিত হামলায় প্রাণ হারালেন সেন্ট্রাল রিজার্ভ পুলিশ ফোর্স (সিআরপিএফ)-এর ১৮ জন জওয়ান| এছাড়াও জখম হয়েছেন কমপক্ষে ২০ জন জওয়ান| বৃহস্পতিবার বিকেলে ফিঁদায়ে জঙ্গি হামলার ঘটেছে পুলওয়ামা জেলার অবন্তিপোরার গোরিপোরা এলাকায়| প্রথমে বিস্ফোরকবোঝাই একটি গাড়ি সিআরপিএফ জওয়ানদের দু’টি বাসে ধাক্কা মারে, তখনই জোরালো শব্দে বিস্ফোরণ হয়| কোনও কিছু বুঝে ওঠার আগেই সিআরপিএফ জওয়ানদের দু’টি বাস ঘিরে অতর্কিতে গুলি চালায় সন্ত্রাসবাদীরা| ভয়াবহ জঙ্গি হামলায় শহিদ হয়েছেন ১৮ জন সিআরপিএফ জওয়ান| এছাড়াও আরও ২০ জন জওয়ান কমবেশি জখম হয়েছেন|

সেন্ট্রাল রিজার্ভ পুলিশ ফোর্স এবং জম্মু ও কাশ্মীর পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, বৃহস্পতিবার বিকেলে শ্রীনগর-জম্মু হাইওয়ে ধরে যাচ্ছিল সিআরপিএফ জওয়ানদের কনভয়| বিকেল তখন ৩.১৫ মিনিট হবে, অবন্তিপোরার গোরিপোরা এলাকায় আচমকাই বিস্ফোরক বোঝাই একটি গাড়ি সিআরপিএফ জওয়ানদের দু’টি বাসে ধাক্কা মারে| ইম্প্রোভাইসড এক্সপ্লোসিভ ডিভাইস (আইইডি) বিস্ফোরণের পরই জোরালো শব্দে কেঁপে ওঠে গোটা এলাকা| এরপরই সিআরপিএফ জওয়ানদের বাস ঘিরে নির্বিচারে গুলি চালায় জইশ-ই-মহম্মদ (জেইএম) সন্ত্রাসবাদীরা| শেষ পাওয়া খবর অনুযায়ী, ভয়াবহ জঙ্গি হামলায় প্রাণ হারিয়েছেন ১৮ জন সিআরপিএফ জওয়ান| এছাড়াও কমপক্ষে ২০ জন কমবেশি জখম হয়েছেন| জখম জওয়ানদের সেনাবাহিনীর ৯২ বেস হাসপাতালে ভর্তি করা হয়েছে| জঙ্গি হামলার পরই শ্রীনগর-জম্মু হাইওয়েতে যান চলাচল বন্ধ রাখা হয়েছে| ভয়াবহ জঙ্গি হামলার দায় স্বীকার করেছে জইশ-ই-মহম্মদ (জেইএম) জঙ্গি সংগঠন| জইশ-ই-মহম্মদ জঙ্গি সংগঠনের মুখপাত্র জানিয়েছে, সিআরপিএফ কনভয়ে ফিঁদায়ে হামলা চালিয়েছে জেইএম জঙ্গি আদিল আহমেদ ওরফে ওয়াকাস|

Releated Posts

পাঁচ বছর ধরে বিধবা ভাতা অধরা, অসুস্থ বৃদ্ধা শাশুড়ির জন্য মুখ্যমন্ত্রীর কাছে আবেদন পুত্রবধূর

জম্পুইজলা, ২৭ সেপ্টেম্বর:  স্বামীর মৃত্যুর পাঁচ বছর পেরিয়ে গেলেও মেলেনি বিধবা ভাতা। বয়স ৭০ বছর, শারীরিক অসুস্থতায় জর্জরিত।…

ByByReshmi Debnath Sep 27, 2026

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026
Scroll to Top