News Flash

  • Home
  • Uncategorized
  • ঝাড়খণ্ডে এনকাউন্টারে খতম কুখ্যাত মাওবাদী, জখম অবস্থায় গ্রেফতার আরও এক মাওবাদী
Image

ঝাড়খণ্ডে এনকাউন্টারে খতম কুখ্যাত মাওবাদী, জখম অবস্থায় গ্রেফতার আরও এক মাওবাদী

রাঁচি, ১৪ ফেব্রুয়ারি (হি.স.): ঝাড়খণ্ডের মাওবাদী অধ্যুষিত খুন্তি জেলার রানিয়া রেঞ্জের মেরাবীর গ্রাম লাগোয়া জঙ্গলে নিরাপত্তা রক্ষী বাহিনীর গুলিতে খতম হল কুখ্যাত এক মাওবাদী| এছাড়াও জখম অবস্থায় একজন মাওবাদীকে গ্রেফতার করেছে নিরাপত্তা রক্ষী বাহিনী| পদস্থ এক পুলিশ কর্তা জানিয়েছেন, গোপন সূত্রে খবর পাওয়া যায় রানিয়ার রেঞ্জর মেরাবীর গ্রাম লাগোয়া জঙ্গলে লুকিয়ে রয়েছে বেশ কয়েকজন মাওবাদী| গোপন সূত্রে পাওয়া খবরের ভিত্তিতে বৃহস্পতিবার ভোররাতে সন্দেহজনক ওই স্থানে তল্লাশি অভিযান চালায় ঝাড়খণ্ড পুলিশ এবং সেন্ট্রাল রিজার্ভ পুলিশ ফোর্স (সিআরপিএফ)|
তল্লাশি অভিযান চালানোর সময় এনকাউন্টারে খতম হয়েছে একজন মাওবাদী| নিহত মাওবাদী নিষিদ্ধ সংগঠন পিপলস লিবারেশন ফ্রন্ট অফ ইন্ডিয়া (পিএলএফআই)-র সদস্য ছিল| এছাড়াও গুলির লড়াই চলাকালীন বেশ কয়েকজন মাওবাদী জখম হয়| বাকিরা পালিয়ে যেতে সক্ষম হলেও, একজন মাওবাদীকে জখম অবস্থায় গ্রেফতার করেছে নিরাপত্তা রক্ষী বাহিনী| এনকাউন্টারস্থল এবং সংলগ্ন এলাকায় তল্লাশি চালিয়ে একটি জার্মান রাইফেল, তাজা কার্তুজ এবং মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে|

Releated Posts

পাঁচ বছর ধরে বিধবা ভাতা অধরা, অসুস্থ বৃদ্ধা শাশুড়ির জন্য মুখ্যমন্ত্রীর কাছে আবেদন পুত্রবধূর

জম্পুইজলা, ২৭ সেপ্টেম্বর:  স্বামীর মৃত্যুর পাঁচ বছর পেরিয়ে গেলেও মেলেনি বিধবা ভাতা। বয়স ৭০ বছর, শারীরিক অসুস্থতায় জর্জরিত।…

ByByReshmi Debnath Sep 27, 2026

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026
Scroll to Top