News Flash

  • Home
  • Uncategorized
  • খারাপ আবহাওয়া : দেহরাদূন বিমানবন্দরে দীর্ঘক্ষণ আটকে থাকলেন প্রধানমন্ত্রী
Image

খারাপ আবহাওয়া : দেহরাদূন বিমানবন্দরে দীর্ঘক্ষণ আটকে থাকলেন প্রধানমন্ত্রী

দেহরাদূন, ১৪ ফেব্রুয়ারি (হি.স.): বৃহস্পতিবার উত্তরাখণ্ডের রুদ্রপুরে প্রস্তাবিত কর্মসূচিতে যোগ দেওয়ার কথা ছিল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর| সেই মতো বৃহস্পতিবার সকালেই দেহরাদূনের জোলি গ্রান্ট বিমানবন্দরে পৌঁছে যান প্রধানমন্ত্রী| কিন্তু, খারাপ আবহাওয়ার কারণে বিমানবন্দর থেকে উড়তে পারেনি প্রধানমন্ত্রীর হেলিকপ্টার| সেই কারণে দীর্ঘক্ষণ বিমানবন্দরেই আটকে থাকলেন প্রধানমন্ত্রী|
অ্যাডিশনাল ডিরেক্টর জেনারেল অফ পুলিশ অশোক কুমার জানিয়েছেন, বৃহস্পতিবার সকাল ৭.১৫ মিনিট নাগাদ দেহরাদূন বিমানবন্দরে এসে পৌঁছন প্রধানমন্ত্রী| হেলিকপ্টারে রুদ্রপুর যাওয়ার কথা ছিল প্রধানমন্ত্রীর| কিন্তু, খারাপ আবহাওয়ার কারণে বিমানবন্দরেই দীর্ঘক্ষণ আটকে থাকলেন প্রধানমন্ত্রী| আর এই কারণেই রুদ্রপুর যাওয়ার ক্ষেত্রে কিছুটা বিলম্ব হল প্রধানমন্ত্রীর| এদিন রামনগরের করবেট টাইগার রিজার্ভ যাওয়ার কথা রয়েছে প্রধানমন্ত্রীর|

Releated Posts

পাঁচ বছর ধরে বিধবা ভাতা অধরা, অসুস্থ বৃদ্ধা শাশুড়ির জন্য মুখ্যমন্ত্রীর কাছে আবেদন পুত্রবধূর

জম্পুইজলা, ২৭ সেপ্টেম্বর:  স্বামীর মৃত্যুর পাঁচ বছর পেরিয়ে গেলেও মেলেনি বিধবা ভাতা। বয়স ৭০ বছর, শারীরিক অসুস্থতায় জর্জরিত।…

ByByReshmi Debnath Sep 27, 2026

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026
Scroll to Top