News Flash

  • Home
  • Uncategorized
  • বিমানবন্দরে আটক অখিলেশ : রাজ্যপালের দ্বারস্থ সপা-বিএসপি, ২৯৬ জনের বিরুদ্ধে দায়ের মামলা
Image

বিমানবন্দরে আটক অখিলেশ : রাজ্যপালের দ্বারস্থ সপা-বিএসপি, ২৯৬ জনের বিরুদ্ধে দায়ের মামলা

লখনউ, ১৩ ফেব্রুয়ারি (হি.স.): এলাহাবাদ বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদের অনুষ্ঠানে যোগ দিতে যাওয়ার জন্য বিশেষ বিমানে ওঠার আগে মঙ্গলবার লখনউয়ের চৌধুরী চরণ সিং আন্তর্জাতিক বিমানবন্দরে আটকে দেওয়া হয় উত্তর প্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী অখিলেশ যাদবকে| সমাজবাদী পার্টির সুপ্রিমো অখিলেশকে এমনও বলতে শোনা যায় যে, ‘যা বলার আছে বলুন| গায়ে হাত দেবেন না|’ এই ঘটনার প্রতিবাদে ইতিমধ্যেই সরব হয়েছে বিরোধী শিবির| এবার বিমানবন্দরে অখিলেশকে আটকে দেওয়ার প্রেক্ষিতে রাজ্যপালের দ্বারস্থ হল সমাজবাদী পার্টি (সপা) এবং বহুজন সমাজ পার্টি (বিএসপি)| বুধবার সকালে রাজভবনে গিয়ে উত্তর প্রদেশের রাজ্যপাল রাম নায়েকের কাছে স্মারকলিপি জমা দিয়েছেন সপা-বিএসপি-র যৌথ প্রতিনিধি দলের সদস্যরা (১৫ জনের সদস্য দল)|

বিমানবন্দরে অখিলেশকে আটকে দেওয়ার প্রতিবাদে মঙ্গলবার উত্তর প্রদেশ বিধানসভা ও লখনউ বিমানবন্দরের বাইরে এবং প্রয়াগরাজে (এলাহাবাদ) বিক্ষোভ প্রদর্শন করেন সমাজবাদী পার্টির নেতা-কর্মী-সমর্থকরা| বিক্ষোভকারীরা কর্তব্যরত পুলিশ কর্মীদের উপর হামলা চালায় বলে অভিযোগ| উত্তর প্রদেশ পুলিশ সূত্রের খবর, সমাজবাদী পার্টির বিক্ষোভ-হিংসার ঘটনায় ২৯৬ জনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে| তাঁদের মধ্যে দু’জন সাংসদও রয়েছেন|

উত্তর প্রদেশ সরকারের বক্তব্য, এলাহাবাদ বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষই ছাত্র সংসদের অনুষ্ঠানে বহিরাগত রাজীনতিকের উপস্থিতি নিয়ে আপত্তি তুলেছিল| মাস দু’য়েক আগে বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদের ভোটে সমাজবাদী পার্টির ছাত্র সংগঠন জিতেছে| সভাপতির শপথগ্রহণ অনুষ্ঠানে হাজির থাকার জন্য নবনির্বাচিত ছাত্র প্রতিনিধিরা অখিলেশকে আমন্ত্রণ জানিয়েছিলেন| কিন্তু,বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ অখিলেশকে ক্যাম্পাসে ঢোকার অনুমতি দেয়নি| উত্তর প্রদেশ প্রশাসনের বক্তব্য, অখিলেশের উপস্থিতিতে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি হতে পারে| তাই ওই সিদ্ধান্ত নেওয়া হয়েছিল| অখিলেশের অবশ্য বক্তব্য, যোগী আদিত্যনাথ সরকার ভয় পেয়ে গিয়েছে, তাই তাঁকে প্রয়াগরাজে যেতে বাধা হয়েছে| 

Releated Posts

পাঁচ বছর ধরে বিধবা ভাতা অধরা, অসুস্থ বৃদ্ধা শাশুড়ির জন্য মুখ্যমন্ত্রীর কাছে আবেদন পুত্রবধূর

জম্পুইজলা, ২৭ সেপ্টেম্বর:  স্বামীর মৃত্যুর পাঁচ বছর পেরিয়ে গেলেও মেলেনি বিধবা ভাতা। বয়স ৭০ বছর, শারীরিক অসুস্থতায় জর্জরিত।…

ByByReshmi Debnath Sep 27, 2026

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026
Scroll to Top