News Flash

  • Home
  • Uncategorized
  • অনিল আম্বানির হয়ে মধ্যস্থতাকারী হিসেবে কাজ করেছেন প্রধানমন্ত্রী, রাফাল নিয়ে তোপ রাহুলের
Image

অনিল আম্বানির হয়ে মধ্যস্থতাকারী হিসেবে কাজ করেছেন প্রধানমন্ত্রী, রাফাল নিয়ে তোপ রাহুলের

নয়াদিল্লি, ১২ ফেব্রুয়ারি (হি.স.) : রাফাল নিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বিরুদ্ধে নজিরবিহীন আক্রমণ রাহুল গান্ধীর। রাফাল চুক্তিতে অনিল আম্বানির হয়ে মধ্যস্থতাকারী হিসেবে কাজ করেছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলে দাবি করেছেন তিনি।প্রধানমন্ত্রীর পাশাপাশি রাহুল গান্ধী ক্যাগকেও কটাক্ষ করে চৌকিদার অডিটর জেনারেল বলে অভিহিত করেন। কংগ্রেস সভাপতি বলেন, ‘ক্যাগের রিপোর্টের উপর ভিত্তি করে সুপ্রিম কোর্ট যে রায় দিয়েছে তা এখন প্রশ্নের মুখে পড়েছে। ফ্রান্সে প্রধানমন্ত্রীর সফরের আগেই অনিল আম্বানি ফ্রান্সে গিয়ে তৎকালীন ফরাসি প্রতিরক্ষা মন্ত্রীর সঙ্গে দেখাও করেন। এয়ার বাসের এক কর্মী দাবি করেছেন রাফাল চুক্তি হওয়ার দশ দিন আগে ফরাসি প্রতিরক্ষামন্ত্রীকে অনিল আম্বানি বলেছিলেন তিনি এর বরাত পেতে চলেছেন।

রাফাল নিয়ে প্রধানমন্ত্রীর মৌ চুক্তি স্বাক্ষরের আগে অনিল আম্বানি তা কি করে জানলেন এর কৈফিয়ৎ দিতে হবে খোদ প্রধানমন্ত্রীকে। এর থেকেই প্রমাণিত অনিল আম্বানির মধ্যস্থতাকারী হিসেবে কাজ করেছে প্রধানমন্ত্রী। মোদী যা করেছেন তাকে দেশদ্রোহিতা ছাড়া আর কিছুই বলা যায় না। দেশের শিল্পপতির কাছে প্রতিরক্ষা সংক্রান্ত তথ্য ফাঁস করছেন মোদি এর থেকে বড় সংকট আর হতে পারে না। অন্যদেশের চর যে কাজ করে সেই কাজ করেছেন দেশের প্রধানমন্ত্রী।’
কংগ্রেস সভাপতি দাবি করেন যে অনিল আম্বানি রাফাল চুক্তির বিষয়ে খোদ প্রতিরক্ষা মন্ত্রী এবং বিদেশ সচিবের আগে থেকে অবগত ছিলেন। 

Releated Posts

কোর্ট ম্যারেজের পর দাম্পত্য কলহ, তরুণীর অস্বাভাবিক মৃত্যু, স্বামীর বিরুদ্ধে অভিযোগ পরিবারের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৩ জুন: রাজধানীর বাধারঘাট এলাকার এক তরুণীর অস্বাভাবিক মৃত্যুকে কেন্দ্র করে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। মৃত তরুণীর…

ByByReshmi Debnath Jun 13, 2026

শস্য সাইলো প্রকল্পে একচেটিয়া সুবিধা দেওয়ার অভিযোগ খারিজ করল এফসিআই

নয়াদিল্লি, ২ জুন (আইএএনএস): শস্য সংরক্ষণের আধুনিক সাইলো প্রকল্পের বরাত প্রদানের ক্ষেত্রে পক্ষপাতিত্ব ও একচেটিয়া ব্যবসাকে উৎসাহ দেওয়ার…

ByByNews Desk Jun 2, 2026

অসম বিধানসভায় ইউসিসি পাস, ‘প্রত্যেক নাগরিকের জন্য অভিন্ন আইন কার্যকর করতে প্রতিশ্রুতিবদ্ধ’: অমিত শাহ

নয়াদিল্লি, ২৭ মে (আইএএনএস): অসম বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) বিল পাস হওয়ায় রাজ্যের মানুষকে অভিনন্দন জানালেন কেন্দ্রীয়…

ByByNews Desk May 27, 2026

কাবুলের হাসপাতালে পাকিস্তানি হামলার নিরপেক্ষ তদন্তের দাবি পুনর্ব্যক্ত রাষ্ট্রসংঘের বিশেষ দূতের

কাবুল, ২২ মে (আইএএনএস): আফগানিস্তানে মানবাধিকার পরিস্থিতি বিষয়ক রাষ্ট্রসংঘের বিশেষ দূত রিচার্ড বেনেট কাবুলের ওমিদ পুনর্বাসন হাসপাতালে পাকিস্তানের…

ByByNews Desk May 22, 2026
Scroll to Top