News Flash

  • Home
  • Uncategorized
  • মুজাফফরপুর হোম-কাণ্ড : সুপ্রিম কোর্টের কাছে ক্ষমাপ্রার্থী সিবিআই
Image

মুজাফফরপুর হোম-কাণ্ড : সুপ্রিম কোর্টের কাছে ক্ষমাপ্রার্থী সিবিআই

নয়াদিল্লি, ১২ ফেব্রুয়ারি (হি.স.): কয়েকদিন আগেই বিহারের মুজাফফরপুর হোম কাণ্ডে ক্ষোভ প্রকাশ করেছিল সুপ্রিম কোর্ট| আবাসিক হোমে শিশুদের যৌন হেনস্থার তদন্তে গাফিলতিতে ক্ষুব্ধ শীর্ষ আদালত আদালত অবমাননায় অভিযুক্ত করেছিল সেন্ট্রাল ব্যুরো অফ ইনভেস্টিগেশন (সিবিআই)-কে| জবাবদিহির জন্য তলব করা হয়েছিল সিবিআই-এর সদ্য প্রাক্তন অন্তর্বর্তী ডিরেক্টর এম নাগেশ্বর রাওকে| সেই মতো মঙ্গলবার সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি রঞ্জন গগৈয়ের নেতৃত্বাধীন বেঞ্চের সামনে হাজিরা দিলেন এম নাগেশ্বর রাও| এদিন সিবিআই-এর পক্ষ থেকে অ্যাটর্নি জেনারেল কে কে বেণুগোপাল সুপ্রিম কোর্টে জানান, ‘সিবিআই স্বীকার করেছে তদন্তে প্রচুর ভুল ছিল| সিবিআই নিঃশর্তভাবে সুপ্রিম কোর্টের কাছে ক্ষমাপ্রার্থী| একইসঙ্গে সিবিআই জানাচ্ছে, তাঁরা ইচ্ছাকৃতভাবে এমন করেননি|’


প্রসঙ্গত, অলোক বর্মা এবং রাকেশ আস্থানা নিয়ে জটিলতার সময় সিবিআই-এর অন্তর্বর্তীকালীন ডিরেক্টর হিসেবে নিয়োগ করা হয় এম নাগেশ্বর রাওকে| দায়িত্ব বুঝে নেওয়ার পরই মুজাফফরপুর আবাসিক হোমে যৌন কেলেঙ্কারির তদন্তকারী অফিসার জয়েন্ট ডিরেক্টর এ কে শর্মাকেও বদলি করা হয়| তখনই এই নিয়ে তুমুল হইচই শুরু হয়| কারণ সুপ্রিম কোর্টে নির্দেশ মতো, শর্মাকে বদলি করা যাবে না| কয়েকদিন আগের শুনানিতে প্রধান বিচারপতি রঞ্জন গগৈ জানান, ‘সুপ্রিম কোর্ট স্পষ্টভাবে নির্দেশ দিয়েছিল তদন্তকারী অফিসারকে সরানো যাবে না| তাহলে কি ভাবে সরানো হল? এরপরই সিবিআই-কে আদালত অবমাননায় অভিযুক্ত করেছিল সুপ্রিম কোর্ট| জবাবদিহির জন্য তলব করা হয়েছিল সিবিআই-এর সদ্য প্রাক্তন অন্তর্বর্তী ডিরেক্টর এম নাগেশ্বর রাওকে| সেই মতো মঙ্গলবার সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি রঞ্জন গগৈয়ের নেতৃত্বাধীন বেঞ্চের সামনে হাজিরা দিলেন এম নাগেশ্বর রাও| 

Releated Posts

রাজবাড়ীর অন্দরমহলে মঙ্গলচণ্ডী পূজা, ভক্তদের ভিড়ে মুখর মন্দির প্রাঙ্গণ

আগরতলা, ১মে : ২৮শে বৈশাখ উপলক্ষে আগরতলার রাজবাড়ীর অন্দরমহলে অনুষ্ঠিত হলো মঙ্গলচণ্ডী পূজা। সকাল থেকেই মন্দির প্রাঙ্গণে ভক্ত…

ByByTaniya Chakraborty May 12, 2026

এক মাস ধরে অন্ধকারে কালাপাড়া, বিদ্যুৎ ও পানীয় জলের সংকটে ক্ষোভে ফুঁসছেন গ্রামবাসীরা

শান্তিরবাজার, ১১ মে : দীর্ঘ এক মাস ধরে বিদ্যুৎহীন অবস্থায় চরম দুর্ভোগের মধ্যে দিন কাটাচ্ছেন শান্তিরবাজার মহকুমার কালাপাড়া…

ByByTaniya Chakraborty May 11, 2026

বিশ্ব রেড ক্রস দিবসে রক্তদান শিবির, উপস্থিত রাজ্যপাল

আগরতলা, ৮ মেঃ “মানবতার মধ্যে ঐক্য” — এই মূল বার্তাকে সামনে রেখে শুক্রবার আগরতলা রেড ক্রস ভবনে যথাযোগ্য…

ByByReshmi Debnath May 8, 2026

তিন রাজ্যে বিজেপির জয়ে খোয়াইয়ে বিজয় মিছিল, উচ্ছ্বাস কর্মী-সমর্থকদের

আগরতলা, ৭ মে : তিন রাজ্যে বিজেপির বিপুল জয়ে উচ্ছ্বাসে মাতল খোয়াই জেলা বিজেপি। বৃহস্পতিবার দুপুর প্রায় একটা…

ByByReshmi Debnath May 7, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top