News Flash

  • Home
  • Uncategorized
  • পুলওয়ামায় জঙ্গিদের সঙ্গে গুলির লড়াইয়ে শহিদ দু’জন সৈনিক, পাল্টা হামলায় খতম একজন সন্ত্রাসবাদী
Image

পুলওয়ামায় জঙ্গিদের সঙ্গে গুলির লড়াইয়ে শহিদ দু’জন সৈনিক, পাল্টা হামলায় খতম একজন সন্ত্রাসবাদী

শ্রীনগর, ১২ ফেব্রুয়ারি (হি.স.): প্রবল ঠাণ্ডার মধ্যেই নিরাপত্তা রক্ষী বাহিনী এবং সন্ত্রাসবাদীদের মধ্যে গুলির লড়াইয়ে উত্তপ্ত হয়ে উঠল জম্মু ও কাশ্মীরের পুলওয়ামা জেলা| দক্ষিণ কাশ্মীরের পুলওয়ামা জেলার রত্নিপোরা অঞ্চলে জঙ্গিদের সঙ্গে গুলির লড়াই চলাকালীন শহিদ হয়েছেন একজন প্যারা মিলিটারি কম্যান্ডো-সহ দু’জন সৈনিক| এছাড়াও নিরাপত্তা রক্ষী বাহিনীর পাল্টা হামলায় খতম হয়েছে একজন সন্ত্রাসবাদী| নিহত সন্ত্রাসবাদী কোনও জঙ্গি সংগঠনের তা এখনও পর্যন্ত জানা যায়নি| শেষ পাওয়া খবর অনুযায়ী, এখনও গুলির লড়াই চলছে| জঙ্গিদের গুলিতে শহিদ দু’জন সৈনিকের নাম হল-সিপাই বলজিত্ সিং এবং ১০ প্যারা মিলিটারি কম্যান্ডো নায়েক সানিদ| এছাড়াও জঙ্গিদের সঙ্গে গুলির লড়াই চলাকালীন গুরুতর জখম হয়েছেন হাবলদার চন্দর পাল| রক্তাক্ত অবস্থায় তড়িঘড়ি তাঁকে উদ্ধার করে সেনাবাহিনীর হাসপাতালে ভর্তি করা হয়েছে|


সেনবাহিনী এবং জম্মু ও কাশ্মীরে পুলিশের ঊর্ধ্বতন এক কর্তা জানিয়েছেন, বিশ্বস্ত সূত্রে খবর পাওয়া যায় দক্ষিণ কাশ্মীরের পুলওয়ামা জেলার রত্নিপোরা অঞ্চলে লুকিয়ে রয়েছে ৩-৪ জন সন্ত্রাসবাদী| বিশ্বস্ত সূত্রে পাওয়া খবরের ভিত্তিতে মঙ্গলবার ভোররাত তিনটে থেকে রত্নিপোরা অঞ্চলে তল্লাশি অভিযান চালায় সেনাবাহিনীর ৫০ রাষ্ট্রীয় রাইফেলস, ১০ প্যারা মিলিটারি, সেন্ট্রাল রিজার্ভ পুলিশ ফোর্স (সিআরপিএফ) এবং জম্মু ও কাশ্মীর পুলিশের স্পেশ্যাল অপারেশন গ্রুপ (এসওজি)| তল্লাশি অভিযান চলাকালীন নিরাপত্তা রক্ষী বাহিনীর জওয়ানদের লক্ষ্য করে এলোপাথাড়ি গুলি চালাতে থাকে সন্ত্রাসবাদীরা| কালবিলম্ব না করে নিরাপত্তা বাহিনীর জওয়ানরাও পাল্টা গুলি চালাতে থাকেন|

জঙ্গিদের সঙ্গে গুলির লড়াই চলাকালীন গুরুতর জখম হন সিপাই বলজিত্ সিং এবং ১০ প্যারা মিলিটারি কম্যান্ডো নায়েক সানিদ| এছাড়াও জঙ্গিদের সঙ্গে গুলির লড়াই চলাকালীন গুরুতর জখম হন হাবলদার চন্দর পাল| ৩ জন সৈনিককে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে শ্রীনগরের বাদামিবাগে অবস্থিত সেনাবাহিনীর ৯২ বেস হাসপাতালে ভর্তি করা হয়| হাসপাতালে চিকিত্সা চলাকালীন প্রাণ হারিয়েছেন সিপাই বলজিত্ সিং এবং ১০ প্যারা মিলিটারি কম্যান্ডো নায়েক সানিদ| গুরুতর জখম অবস্থায় হাসপাতালে চিকিত্সাধীন হাবলদার চন্দর পাল| ঊর্ধ্বতন এক পুলিশ কর্তা জানিয়েছেন, নিরাপত্তা রক্ষী বাহিনীর পাল্টা গুলিতে খতম হয়েছে একজন সন্ত্রাসবাদী| এনকাউন্টারস্থল থেকে উদ্ধার হয়েছে একটি আগ্নেয়াস্ত্র| শেষ পাওয়া খবর অনুযায়ী, এখনও গুলির লড়াই চলছে| 

Releated Posts

কোর্ট ম্যারেজের পর দাম্পত্য কলহ, তরুণীর অস্বাভাবিক মৃত্যু, স্বামীর বিরুদ্ধে অভিযোগ পরিবারের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৩ জুন: রাজধানীর বাধারঘাট এলাকার এক তরুণীর অস্বাভাবিক মৃত্যুকে কেন্দ্র করে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। মৃত তরুণীর…

ByByReshmi Debnath Jun 13, 2026

শস্য সাইলো প্রকল্পে একচেটিয়া সুবিধা দেওয়ার অভিযোগ খারিজ করল এফসিআই

নয়াদিল্লি, ২ জুন (আইএএনএস): শস্য সংরক্ষণের আধুনিক সাইলো প্রকল্পের বরাত প্রদানের ক্ষেত্রে পক্ষপাতিত্ব ও একচেটিয়া ব্যবসাকে উৎসাহ দেওয়ার…

ByByNews Desk Jun 2, 2026

অসম বিধানসভায় ইউসিসি পাস, ‘প্রত্যেক নাগরিকের জন্য অভিন্ন আইন কার্যকর করতে প্রতিশ্রুতিবদ্ধ’: অমিত শাহ

নয়াদিল্লি, ২৭ মে (আইএএনএস): অসম বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) বিল পাস হওয়ায় রাজ্যের মানুষকে অভিনন্দন জানালেন কেন্দ্রীয়…

ByByNews Desk May 27, 2026

কাবুলের হাসপাতালে পাকিস্তানি হামলার নিরপেক্ষ তদন্তের দাবি পুনর্ব্যক্ত রাষ্ট্রসংঘের বিশেষ দূতের

কাবুল, ২২ মে (আইএএনএস): আফগানিস্তানে মানবাধিকার পরিস্থিতি বিষয়ক রাষ্ট্রসংঘের বিশেষ দূত রিচার্ড বেনেট কাবুলের ওমিদ পুনর্বাসন হাসপাতালে পাকিস্তানের…

ByByNews Desk May 22, 2026
Scroll to Top