News Flash

  • Home
  • Uncategorized
  • টিএসআর জওয়ানের বাড়িতে অগ্নিসংযোগ, গ্রেফতার দুই
Image

টিএসআর জওয়ানের বাড়িতে অগ্নিসংযোগ, গ্রেফতার দুই

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১১ ফেব্রুয়ারী৷৷ টিএসআর জওয়ানের বাড়িতে আগুন লাগানোর সঙ্গে জড়িত সন্দেহে গ্রেফতার করা হয়েছে দুই দুষ্কৃতীকে। ধৃতদের সুজন সূত্রধর ও সুবীর সূত্রধর বলে পরিচয় পাওয়া গেছে। উভয়কে সোমবার আদালতে পেশ করে পুলিশ। আদালত তাদের জেল হাজতে রাখার নির্দেশ দিয়েছে। পুলিশের জেরায় ধৃতরা স্বীকার করেছে, তারাই নাকি টিএসআর জওয়ানের বাড়িতে আগুন লাগিয়েছে। তবে কেন তারা আগুন লাগালো এবং তাদের সাথে আর কেউ জড়িত আছে কিনা সে বিষয়ে পুলিশ কিছু জানতে পারেনি।

ঘটনার বিবরণে জানা গেছে, কমলপুর মহকুমার নয়াগাঁও পঞ্চায়েতের অধীন আমিনটিলার বাসিন্দা টিএসআর জওয়ান বিপ্লব দাসের বাড়িতে গতকাল গভীর রাতে আগুন লাগিয়ে দেওয়া হয়। অগ্নিকাণ্ডে দুটি ঘর সম্পূর্ণভাবে ভস্মীভূত হয়ে যায়। ঘটনার পর বিপ্লব দাস থানায় অভিযোগ জানান, পূর্ব পরিকল্পনামাফিক তার বাড়িতে আগুন লাগানো হয়েছে। সেই অভিযোগের ভিত্তিতে কমলপুর থানার পুলিশ তদন্ত শুরু করে ঘটনার সাথে জড়িত সন্দেহে দুজনকে আটক করে। পরে জিজ্ঞাসাবাদের ভিত্তিতে তাদের বিরুদ্ধে ভারতীয় ফৌজদারি দণ্ডবিধির ৪৪৮, ৪৩৬, ৪২৭ এবং ৩৪ ধারায় ১৬/১৯ নম্বরে মামলা রুজু করা হয়।

Releated Posts

পাঁচ বছর ধরে বিধবা ভাতা অধরা, অসুস্থ বৃদ্ধা শাশুড়ির জন্য মুখ্যমন্ত্রীর কাছে আবেদন পুত্রবধূর

জম্পুইজলা, ২৭ সেপ্টেম্বর:  স্বামীর মৃত্যুর পাঁচ বছর পেরিয়ে গেলেও মেলেনি বিধবা ভাতা। বয়স ৭০ বছর, শারীরিক অসুস্থতায় জর্জরিত।…

ByByReshmi Debnath Sep 27, 2026

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026
Scroll to Top