News Flash

  • Home
  • Uncategorized
  • অন্ধ্রপ্রদেশের জন্য বিশেষ মর্যাদার দাবি, দিল্লিতে অনশন শুরু করলেন চন্দ্রবাবু নাইডু
Image

অন্ধ্রপ্রদেশের জন্য বিশেষ মর্যাদার দাবি, দিল্লিতে অনশন শুরু করলেন চন্দ্রবাবু নাইডু

নয়াদিল্লি, ১১ ফেব্রুয়ারি (হি.স.): প্রতিশ্রুতি ভঙ্গ করেছে নরেন্দ্র মোদী সরকার। শুরু থেকেই দাবি মূলত একটাই-‘অন্ধ্রপ্রদেশের জন্য বিশেষ মর্যাদা’। কিন্তু, কেন্দ্রীয় সরকার এই প্রতিশ্রুতি পূরণ করেনি। অন্ধ্রপ্রদেশের সঙ্গে অবিচার হওয়ার প্রতিবাদে এনডিএ-র সঙ্গে গাঁটছড়া ভেঙেছিল তেলেগু দেশম পার্টি (টিডিপি)। এবার কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে ক্ষোভ উগড়ে দিয়ে একদিনের অনশন শুরু করলেন অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী তথা টিডিপি সুপ্রিমো এন চন্দ্রবাবু নাইডু। সোমবার সকাল আটটা থেকে দিল্লির ‘অন্ধ্রপ্রদেশ ভবন’-এ নাইডু শুরু করেছেন ‘ধর্ম পরোতা দীক্ষা’।


এদিন অনশন শুরু করার আগে রাজঘাটে গিয়ে মহাত্মা গান্ধীকে শ্রদ্ধা জানান নাইডু। সেই সময় উপস্থিত ছিলেন টিডিপি সাংসদ-নেতা-কর্মীরা। অন্ধ্রপ্রদেশ ভবনে রাখা আম্বেদকর মুর্তিতেও শ্রদ্ধা জানান নাইডু। এরপরই একদিনের অনশন শুরু করেন অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী তথা টিডিপি সুপ্রিমো এন চন্দ্রবাবু নাইডু। এদিন নাইডু বলেছেন, ‘কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে প্রতিবাদ জানাতেই আমরা এখানে জড়ো হয়েছি। ধরনা শুরু হওয়ার একদিন আগে, রবিবার অন্ধ্রপ্রদেশে (গুনটুর) গিয়েছিলেন প্রধানমন্ত্রী। আমি জানতে চাই, কি প্রয়োজন ছিল?’২০১৪ সালে অন্ধ্রপ্রদেশ ভেঙে তেলেঙ্গানা করার সময় কেন্দ্র যে সব প্রতিশ্রুতি দিয়েছিল, তা অবিলম্বে পূরণ করার দাবি জানিয়েছেন নাইডু। নাইডুর বক্তব্য, প্রতিশ্রুতি ভঙ্গ করেছে নরেন্দ্র মোদী সরকার। শুধুমাত্র এই কারণেই এনডিএ থেকে বেরিয়ে এসেছে টিডিপি। এবার কেন্দ্রের বিরুদ্ধে সুর চড়িয়ে অনশন শুরু করলেন নাইডু। একদিনের অনশন শেষে, ১২ ফেব্রুয়ারি রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দের কাছে একটি স্মারকলিপি জমা দেবেন নাইডু। 

Releated Posts

রাজবাড়ীর অন্দরমহলে মঙ্গলচণ্ডী পূজা, ভক্তদের ভিড়ে মুখর মন্দির প্রাঙ্গণ

আগরতলা, ১মে : ২৮শে বৈশাখ উপলক্ষে আগরতলার রাজবাড়ীর অন্দরমহলে অনুষ্ঠিত হলো মঙ্গলচণ্ডী পূজা। সকাল থেকেই মন্দির প্রাঙ্গণে ভক্ত…

ByByTaniya Chakraborty May 12, 2026

এক মাস ধরে অন্ধকারে কালাপাড়া, বিদ্যুৎ ও পানীয় জলের সংকটে ক্ষোভে ফুঁসছেন গ্রামবাসীরা

শান্তিরবাজার, ১১ মে : দীর্ঘ এক মাস ধরে বিদ্যুৎহীন অবস্থায় চরম দুর্ভোগের মধ্যে দিন কাটাচ্ছেন শান্তিরবাজার মহকুমার কালাপাড়া…

ByByTaniya Chakraborty May 11, 2026

বিশ্ব রেড ক্রস দিবসে রক্তদান শিবির, উপস্থিত রাজ্যপাল

আগরতলা, ৮ মেঃ “মানবতার মধ্যে ঐক্য” — এই মূল বার্তাকে সামনে রেখে শুক্রবার আগরতলা রেড ক্রস ভবনে যথাযোগ্য…

ByByReshmi Debnath May 8, 2026

তিন রাজ্যে বিজেপির জয়ে খোয়াইয়ে বিজয় মিছিল, উচ্ছ্বাস কর্মী-সমর্থকদের

আগরতলা, ৭ মে : তিন রাজ্যে বিজেপির বিপুল জয়ে উচ্ছ্বাসে মাতল খোয়াই জেলা বিজেপি। বৃহস্পতিবার দুপুর প্রায় একটা…

ByByReshmi Debnath May 7, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top