News Flash

  • Home
  • Uncategorized
  • বেপরোয়া ম্যাক্সের ধাক্কা গাছে, গুরুতর আহত আটজন যাত্রী
Image

বেপরোয়া ম্যাক্সের ধাক্কা গাছে, গুরুতর আহত আটজন যাত্রী

নিজস্ব প্রতিনিধি, তেলিয়ামুড়া, ৯ ফেব্রুয়ারী৷৷ বেপরোয়া ম্যাক্স নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সাথে ধাক্কা লাগে৷ তাতে গুরুতর আহত হয়েছেন আটজন যাত্রী৷ দুর্ঘটনাটি ঘটেছে শনিবার সন্ধ্যায় চম্পকনগরে৷ জানা গিয়েছে, টিআর০১-এ-৩৮৯২ নম্বরের একটি ম্যাক্স গাড়ি আগরতলার দিকে যাচ্ছিল৷ চম্পকনগরের কাছে পৌঁছতেই চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে৷

তাতে গাড়িটি রাস্তার পাশে একটি বড় গাছের সাথে ধাক্কা লাগে৷ গাড়িটির সামনের অংশ মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে৷ আটজন যাত্রী গুরুতর আহত হয়েছে৷ খবর পেয়ে সেখানে পৌঁছে ফায়ার সার্ভিসের কর্মীরা৷ তাদের উদ্ধার করে জিরানীয়া হাসপাতালে নিয়ে যাওয়া হয়৷ আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা সংকটজনক বলে জানা গিয়েছে৷ রাতে তাদের জি বি হাসপাতালে রেফার করা হতে পারে বলে সংবাদ সূত্রে জানা গিয়েছে৷ এদিকে, পুলিশ দুর্ঘটনার একটি মামলা নিয়েছে এবং গাড়িটি আটক করেছে৷

Releated Posts

কর্ণাটক মন্ত্রিসভা সম্প্রসারণে কেউ ইস্তফা দেননি, দলে কোনও অসন্তোষ নেই: কংগ্রেস সভাপতি বি. কে. হরিপ্রসাদ

বেঙ্গালুরু, ৪ আগস্ট (আইএএনএস): কর্ণাটকে সাম্প্রতিক মন্ত্রিসভা সম্প্রসারণকে ঘিরে কংগ্রেসের অন্দরে ব্যাপক অসন্তোষের জল্পনা উড়িয়ে দিয়ে কর্ণাটক প্রদেশ…

ByByNews Desk Aug 4, 2026

সমঝোতার সম্ভাবনায় আপাতত ইরানে হামলা স্থগিত, দাবি ট্রাম্পের; হরমুজ প্রণালী খুলে দেওয়ার কথাও উল্লেখ

ওয়াশিংটন, ২ আগস্ট (আইএএনএস): যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরান এবং মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশের অনুরোধে যুক্তরাষ্ট্র আপাতত…

ByByNews Desk Aug 2, 2026

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top