News Flash

  • Home
  • Uncategorized
  • দুর্ঘটনাকে কেন্দ্র করে দশদা বাজারে দুই গোষ্ঠীর রক্তক্ষয়ী সংঘর্ষ, পরিস্থিতি নিয়ন্ত্রণে ১৪৪ ধারা
Image

দুর্ঘটনাকে কেন্দ্র করে দশদা বাজারে দুই গোষ্ঠীর রক্তক্ষয়ী সংঘর্ষ, পরিস্থিতি নিয়ন্ত্রণে ১৪৪ ধারা

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৯ ফেব্রুয়ারী৷৷ উত্তর জেলার দশদা বাজারে টমটম ও কমান্ডার জীপের মধ্যে সামান্য দুর্ঘটনাকে কেন্দ্র করে তীব্র উত্তেজনার সৃষ্টি হয়েছে৷ পরিস্থিতি সামাল দিতে জারী করা হয়েছে ১৪৪ ধারা৷ সংঘর্ষে আহত হয়েছেন বেশ কয়েকজন৷ দুটি সম্প্রদায়ের মধ্যে এই সংঘর্ষ হয়৷ তাতে সাম্প্রদায়িক উত্তেজনা যাতে না ছড়ায় সেদিকে নজর রেখে চলেছে পুলিশ ও সাধারণ প্রশাসনের আধিকারীকরা৷


সংবাদে প্রকাশ ঘটনার সূত্রপাত শুক্রবার বিকালে৷ জানা গিয়েছে দশদা বাজারে টমটম ও কমান্ডার জীপের মধ্যে সংঘর্ষ হয়৷ তারপর দুটি গাড়ির চালক পরস্পর মারধর করে৷ তারপর কোনও রকমে বিষয়টি মিটমাট হয়ে যায়৷ শনিবার সকালে ফের ওই দুই গাড়ির চালকের মধ্যে বাদানুবাদ হয়৷ একসময় দুই চালক তাদের পরিবারের ও নিকটাত্মীয়দের নিয়ে মারধর শুরু করে৷ একজন বাঙালী অন্যজন উপজাতি অংশের৷ তাই দুই গোষ্ঠীর মধ্যে সংঘর্ষ হয়৷ তাতে বেশ কয়েকজন রক্তাক্ত হয়৷ চলে ইটবৃষ্টি৷ মুহুর্তের মধ্যেই দশদা বাজারে আতঙ্কের পরিবেশ কায়েম হয়৷

খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যায় পুলিশ ও কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা৷ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার জন্য বহু চেষ্টা করা হয়৷ কিন্তু, কোনও ভাবেই পরিস্থিতি সামাল দেওয়া হচ্ছিল না৷ পরে পুলিশ লাটিচার্জ করার উদ্যোগ নিলে কিছুটা স্বাভাবিক হয়৷ তরপরও সাম্প্রদায়িক উত্তেজনার পারদ চড়ছে৷ এই পরিস্থিতিতে পুলিশ ও কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা টহল দিচ্ছে৷ প্রশাসনের তরফ থেকে ১৪৪ ধারা জারী করা হয়েছে বলে জানা গিয়েছে৷ এদিকে, এই ঘটনার পরিপ্রেক্ষিতে নিকটবর্তী থানায় একটি মামলা দায়ের করা হয়েছে৷ পুলিশ ও টিএসআর বাহিনীর জওয়ানরা দশদা বাজারে টহলদারী চালিয়ে যাচ্ছে বলে খবর৷

Releated Posts

রাজবাড়ীর অন্দরমহলে মঙ্গলচণ্ডী পূজা, ভক্তদের ভিড়ে মুখর মন্দির প্রাঙ্গণ

আগরতলা, ১মে : ২৮শে বৈশাখ উপলক্ষে আগরতলার রাজবাড়ীর অন্দরমহলে অনুষ্ঠিত হলো মঙ্গলচণ্ডী পূজা। সকাল থেকেই মন্দির প্রাঙ্গণে ভক্ত…

ByByTaniya Chakraborty May 12, 2026

এক মাস ধরে অন্ধকারে কালাপাড়া, বিদ্যুৎ ও পানীয় জলের সংকটে ক্ষোভে ফুঁসছেন গ্রামবাসীরা

শান্তিরবাজার, ১১ মে : দীর্ঘ এক মাস ধরে বিদ্যুৎহীন অবস্থায় চরম দুর্ভোগের মধ্যে দিন কাটাচ্ছেন শান্তিরবাজার মহকুমার কালাপাড়া…

ByByTaniya Chakraborty May 11, 2026

বিশ্ব রেড ক্রস দিবসে রক্তদান শিবির, উপস্থিত রাজ্যপাল

আগরতলা, ৮ মেঃ “মানবতার মধ্যে ঐক্য” — এই মূল বার্তাকে সামনে রেখে শুক্রবার আগরতলা রেড ক্রস ভবনে যথাযোগ্য…

ByByReshmi Debnath May 8, 2026

তিন রাজ্যে বিজেপির জয়ে খোয়াইয়ে বিজয় মিছিল, উচ্ছ্বাস কর্মী-সমর্থকদের

আগরতলা, ৭ মে : তিন রাজ্যে বিজেপির বিপুল জয়ে উচ্ছ্বাসে মাতল খোয়াই জেলা বিজেপি। বৃহস্পতিবার দুপুর প্রায় একটা…

ByByReshmi Debnath May 7, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top