News Flash

  • Home
  • Uncategorized
  • মৃত্যুমিছিল অব্যাহত, উত্তর প্রদেশ ও উত্তরাখণ্ডে বিষমদ কাণ্ডে মৃত্যু বেড়ে ৭০
Image

মৃত্যুমিছিল অব্যাহত, উত্তর প্রদেশ ও উত্তরাখণ্ডে বিষমদ কাণ্ডে মৃত্যু বেড়ে ৭০

হরিদ্বার ও সাহারানপুর, ৯ ফেব্রুয়ারি (হি.স.): মৃতের সংখ্য ক্রমশ বেড়েই চলেছে| উত্তর প্রদেশ ও উত্তরাখণ্ডে বিষমদ কাণ্ডে এখনও পর্যন্ত ৭০ জনের মৃত্যু হয়েছে| উত্তরাখণ্ডের হরিদ্বার গ্রামে বিষমদ খেয়ে প্রাণ হারালেন আরও বেশ কয়েকজন| প্রশাসন সূত্রের খবর, উত্তরাখণ্ডের হরিদ্বার জেলার বালুপুর এবং সংলগ্ন গ্রামে ২৪ জনের মৃত্যু হয়েছে| বৃহস্পতিবার রাতে বালুপুরে বিষাক্ত মদ খাওয়ার পর প্রতিবেশী রাজ্য উত্তর প্রদেশের সাহারানপুরে যাঁরা এসেছিলেন, তাঁদেরও মৃত্যু হয়েছে| উত্তরাখণ্ডে বিষমদ কাণ্ডে মৃতদের পরিবারপিছু ২ লক্ষ টাকা করে আর্থিক ক্ষতিপূরণ ঘোষণা করেছেন উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী ত্রিবেন্দ্র সিং রাওয়াত| এছাড়াও অসুস্থ অবস্থায় যাঁরা হাসপাতালে চিকিত্সাধীন তাঁদের পরিবারকে ৫০,০০০ টাকা করে আর্থিক ক্ষতিপূরণ ঘোষণা করা হয়েছে|


উত্তর প্রদেশ প্রশাসন সূত্রের খবর, উত্তর প্রদেশের সাহারানপুর জেলাতেই ৩৫ জনের মৃত্যু হয়েছে| এছাড়াও আরও ১১ জনকে সাহারানপুর থেকে চিকিত্সার জন্য মেরঠ পাঠানো হয়েছিল| চিকিত্সা চলাকালীন তাঁদেরও মৃত্যু হয়েছে| প্রশাসনের আশঙ্কা, মৃতের সংখ্যা হয়তো আরও বাড়তে পারে| বিষমদ কাণ্ডে ইতিমধ্যেই কড়া পদক্ষেপ গ্রহণ করেছে উত্তর প্রদেশ প্রশাসন| সাহারানপুরের এসএসপি জানিয়েছেন, তিনটি থানায় এফআইআর রুজু করা হয়েছে| শুক্রবার রাতে যৌথ অভিযানে অনন্তপক্ষে ৩০ জনকে গ্রেফতার করা হয়েছে| ২৫টি এফআইআর দায়ের করা হয়েছে|

যৌথ অভিযানে বাজেয়াপ্ত করা হয়েছে ৪০০ লিটারেরও বেশি বিষাক্ত মদ| আগামী দিনেও এই ধরনের অভিযান চলবে|সাহারানপুরের জেলা ম্যাজিস্ট্রেট অলোক পাণ্ডে জানিয়েছেন, বিষাক্ত মদ খেয়ে এখনও পর্যন্ত ১৮ জনের মৃত্যু হয়েছে| ৪২ জন এখনও হাসপাতালে চিকিত্সাধীন| ময়নাতদন্তের রিপোর্টে পরিষ্কার অধিকাংশ মানুষের মৃত্যু হয়েছে বিষমদ খেয়ে| বিষমদ কাণ্ড প্রকাশ্যে আসে শুক্রবার| উত্তর প্রদেশের সাহারানপুর ও কুশীনগরে বিষমদ খেয়ে এখনও পর্যন্ত ২৫ জনেরও বেশি মানুষের মৃত্যু হয়েছে| বিষমদ কাণ্ডে মৃতদের পরিবার পিছু ২ লক্ষ টাকা করে আর্থিক ক্ষতিপূরণ ঘোষণা করেছে উত্তর প্রদেশ সরকার|

Releated Posts

পাঁচ বছর ধরে বিধবা ভাতা অধরা, অসুস্থ বৃদ্ধা শাশুড়ির জন্য মুখ্যমন্ত্রীর কাছে আবেদন পুত্রবধূর

জম্পুইজলা, ২৭ সেপ্টেম্বর:  স্বামীর মৃত্যুর পাঁচ বছর পেরিয়ে গেলেও মেলেনি বিধবা ভাতা। বয়স ৭০ বছর, শারীরিক অসুস্থতায় জর্জরিত।…

ByByReshmi Debnath Sep 27, 2026

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026
Scroll to Top