News Flash

  • Home
  • Uncategorized
  • রাজনৈতিক দল গঠন করলেন প্রবীণ তোগাড়িয়া
Image

রাজনৈতিক দল গঠন করলেন প্রবীণ তোগাড়িয়া

নয়াদিল্লি, ৯ ফেব্রুয়ারি (হি.স.) : সামনেই লোকসভা নির্বাচন। তার আগে নিজের নতুন রাজনৈতিক দল প্রতিষ্ঠা করলেন বিশ্বহিন্দু পরিষদের প্রাক্তন আন্তর্জাতিক কার্যকারী সভাপতি প্রবীণ তোগাড়িয়া। নিজের নতুন রাজনৈতিক দলের নাম রেখেছেন হিন্দুস্থান নির্মাণ দল।শনিবার রাজধানী দিল্লিতে ইন্দিরা গান্ধী ইন্ডোর স্টেডিয়ামে নিজের অনুগামীদের উপস্থিতিতে এক অনুষ্ঠানের মাধ্যমে নিজের রাজনৈতিক দল হিন্দুস্থান নির্মাণ দলের ঘোষণা করেন তিনি। আসন্ন লোকসভা নির্বাচনে অন্তত ৪০টি আসনে লড়বে হিন্দুস্থান নির্মাণ দল। প্রবীণ তোগাড়িয়া নিজে লড়বেন অযোধ্যা কেন্দ্র থেকে।

এই প্রসঙ্গে তিনি জানিয়েছেন, ‘এবার জনগণের সরকার গড়া হবে। কোনও মিথ্যা প্রতিশ্রুতি নয়। সমস্যার যুক্তিপূর্ণ সমাধান করা হবে। ভারতের উন্নতি, সমৃদ্ধি, নিরাপত্তা এবং সম্মান রক্ষার জন্য হিন্দুস্থান নির্মাণ দল গড়ে তোলা হয়েছে। নির্বাচনে জিতলে রামমন্দির গড়ে তোলার জন্য সচেষ্ট হবে। কাশ্মীরি পন্ডিতদের পুর্নবাসন, অনুপ্রবেশকারীদের কঠোর পদক্ষেপ এবং জনসংখ্যা নিয়ন্ত্রণ আইনের জন্য সরব হবে দল।’ কৃষিক্ষেত্রে কৃষকদের ঋণ মকুবের জন্য সক্রিয় হবে দল বলে জানিয়েছেন তিনি। 

Releated Posts

পাঁচ বছর ধরে বিধবা ভাতা অধরা, অসুস্থ বৃদ্ধা শাশুড়ির জন্য মুখ্যমন্ত্রীর কাছে আবেদন পুত্রবধূর

জম্পুইজলা, ২৭ সেপ্টেম্বর:  স্বামীর মৃত্যুর পাঁচ বছর পেরিয়ে গেলেও মেলেনি বিধবা ভাতা। বয়স ৭০ বছর, শারীরিক অসুস্থতায় জর্জরিত।…

ByByReshmi Debnath Sep 27, 2026

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026
Scroll to Top