News Flash

  • Home
  • Uncategorized
  • কর্ণাটকে জেডি(এস)-কংগ্রেস জোট সরকার ফেলতে সক্ষম হবে না বিজেপি : মল্লিকার্জুন খারগে
Image

কর্ণাটকে জেডি(এস)-কংগ্রেস জোট সরকার ফেলতে সক্ষম হবে না বিজেপি : মল্লিকার্জুন খারগে

কালাবুরাগি, ৯ ফেব্রুয়ারি (হি.স.) : কর্ণাটকে জেডি(এস)-কংগ্রেস জোট সরকার ফেলতে সক্ষম হবে না বিজেপি। শনিবার এমনই দাবি করলেন বর্ষীয়ান কংগ্রেস সাংসদ মল্লিকার্জুন খারগে।এদিন কর্ণাটকে কালাবুরাগিতে সাংবাদিক সম্মেলনে মল্লিকার্জুন খারগে বলেন, জোট সরকারকে ফেলে দেওয়ার প্রচেষ্টা হয়েছে। এমনকি বিধায়কদের নিজেদের দিকে টানারও ব্যবস্থা হয়েছে। অডিও রেকর্ড থেকে তাই প্রমাণিত হয়েছে। সরকার ফেলে দেওয়ার এমন প্রচেষ্টা এর আগেও ঘটেছে। গোয়া, মণিপুর, উত্তরাখন্ডে সরকার ফেলে দেওয়ার প্রচেষ্টা চালিয়েছে বিজেপি।

এখন তারা কর্ণাটককে টার্গেট করেছে। কিন্তু বিজেপি সফল হবে না। কারণ আমাদের কোনও বিধায়কই তাদের ফাঁদে পা দেবে না। এই নির্লজ্জ অপরাধের পেছনে বিজেপি সভাপতি অমিত শাহের হাত রয়েছে।এর আগে সিবিআই তদন্তের দাবি তুলে রণদীপ সিং সুরজেওয়ালা বলেছিলেন, টাকাগুলি কি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং বিজেপি সভাপতি অমিত শাহ দিচ্ছিল। এর পেছনে কালো টাকা এবং আর্থিক জালিয়াতি জড়িয়ে রয়েছে। সরকার ফেলে দেওয়ার চেষ্টা যারা করেছে তাদের বিরুদ্ধে মামলা দায়ের করা হবে। বি এস ইয়েদুরাপ্পার বিরুদ্ধে কি আইনি পদক্ষেপ নেবেন প্রধানমন্ত্রী? অভিযুক্ত বিজেপি নেতাদের কি প্রধানমন্ত্রী সিপিআই বা ইডি-কে দিয়ে তদন্ত করাবেন।

Releated Posts

রাজবাড়ীর অন্দরমহলে মঙ্গলচণ্ডী পূজা, ভক্তদের ভিড়ে মুখর মন্দির প্রাঙ্গণ

আগরতলা, ১মে : ২৮শে বৈশাখ উপলক্ষে আগরতলার রাজবাড়ীর অন্দরমহলে অনুষ্ঠিত হলো মঙ্গলচণ্ডী পূজা। সকাল থেকেই মন্দির প্রাঙ্গণে ভক্ত…

ByByTaniya Chakraborty May 12, 2026

এক মাস ধরে অন্ধকারে কালাপাড়া, বিদ্যুৎ ও পানীয় জলের সংকটে ক্ষোভে ফুঁসছেন গ্রামবাসীরা

শান্তিরবাজার, ১১ মে : দীর্ঘ এক মাস ধরে বিদ্যুৎহীন অবস্থায় চরম দুর্ভোগের মধ্যে দিন কাটাচ্ছেন শান্তিরবাজার মহকুমার কালাপাড়া…

ByByTaniya Chakraborty May 11, 2026

বিশ্ব রেড ক্রস দিবসে রক্তদান শিবির, উপস্থিত রাজ্যপাল

আগরতলা, ৮ মেঃ “মানবতার মধ্যে ঐক্য” — এই মূল বার্তাকে সামনে রেখে শুক্রবার আগরতলা রেড ক্রস ভবনে যথাযোগ্য…

ByByReshmi Debnath May 8, 2026

তিন রাজ্যে বিজেপির জয়ে খোয়াইয়ে বিজয় মিছিল, উচ্ছ্বাস কর্মী-সমর্থকদের

আগরতলা, ৭ মে : তিন রাজ্যে বিজেপির বিপুল জয়ে উচ্ছ্বাসে মাতল খোয়াই জেলা বিজেপি। বৃহস্পতিবার দুপুর প্রায় একটা…

ByByReshmi Debnath May 7, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top