News Flash

  • Home
  • Uncategorized
  • ধস ও তুষারপাতের জেরে বন্ধ জম্মু-শ্রীনগর জাতীয় সড়ক
Image

ধস ও তুষারপাতের জেরে বন্ধ জম্মু-শ্রীনগর জাতীয় সড়ক

জম্মু, ৯ ফেব্রুয়ারি (হি. স.) : প্রবল তুষারপাত এবং ধসের কারণে বন্ধ জম্মু-শ্রীনগর জাতীয় সড়ক। ২৭০ কিলোমিটার বিস্তৃত এই জাতীয় সড়কের একাধিক জায়গায় ধসের ফলে পাথর এবং প্রচুর পরিমাণে মাটি পড়ে রয়েছে। যা সারানোর কাজ যুদ্ধকালীন তৎপরতায় করা হচ্ছে।পাশাপাশি তুষারপাতের জন্য সড়কে কয়েকটি অংশে পুরু বরফও জমে রয়েছে।রাজ্য পুলিশের আইজি ট্রাফিক অলোক কুমার জানিয়েছেন, ‘জম্মু-শ্রীনগরে যান চলাচল স্বাভাবিক রাখতে সমস্ত রকমের পদক্ষেপ গ্রহণ করা হয়েছে।’

প্রশাসনের তরফ থেকে জানানো হয়েছে জম্মু-শ্রীনগর জাতীয় সড়কের পিডা, শেরবিবি, ডিগডোলি, মারুগ, আনোকিফল, পান্থিয়াল, নাসরি, এবং গ্যাঙ্গরাসুতে বিগত দুইদিন অতিরিক্ত বৃষ্টিপাতের ফলে ধস নেমেছে। বানিহাল থেকে শয়তানি নালাহ বরফ পরিষ্কার করে দেওয়া হলেও রাস্তা অতিরিক্ত পিচ্ছিল হওয়ার কারণে নিরাপত্তা জন্য যান চলাচল বন্ধ রাখা হয়। অন্যদিকে জওহর ট্যানেল থেকে কাজিগন্ড পর্যন্ত রাস্তার উপরে পড়ে থাকা বরফ সরানোর কাজ চলছে।
জম্মু-শ্রীনগর জাতীয় সড়ক বন্ধ হওয়ার কারণে চূড়ান্ত দুর্ভোগের মুখে পড়েছে নিত্যযাত্রীরা।

Releated Posts

পাঁচ বছর ধরে বিধবা ভাতা অধরা, অসুস্থ বৃদ্ধা শাশুড়ির জন্য মুখ্যমন্ত্রীর কাছে আবেদন পুত্রবধূর

জম্পুইজলা, ২৭ সেপ্টেম্বর:  স্বামীর মৃত্যুর পাঁচ বছর পেরিয়ে গেলেও মেলেনি বিধবা ভাতা। বয়স ৭০ বছর, শারীরিক অসুস্থতায় জর্জরিত।…

ByByReshmi Debnath Sep 27, 2026

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026
Scroll to Top