News Flash

  • Home
  • Uncategorized
  • সাংবিধানিক প্রতিষ্ঠানগুলিকে দুর্বল করে তুলেছেন প্রধানমন্ত্রী, ফের তোপ দাগলেন নাইডু
Image

সাংবিধানিক প্রতিষ্ঠানগুলিকে দুর্বল করে তুলেছেন প্রধানমন্ত্রী, ফের তোপ দাগলেন নাইডু

নয়াদিল্লি ও হায়দরাবাদ, ৯ ফেব্রুয়ারি (হি.স.): আবারও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বিরুদ্ধে তোপ দাগলেন অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী তথা তেলুগু দেশম পার্টি (টিডিপি)-র সুপ্রিমো এন চন্দ্রবাবু নাইডু| প্রধানমন্ত্রীর বিরুদ্ধে সুর চড়িয়ে এবার নাইডু বললেন, ‘রাজ্যগুলিকে দুর্বল করে তুলেছেন প্রধান মন্ত্রী নরেন্দ্র মোদী| শুধু রাজ্য নয়, তিনি সাংবিধানিক প্রতিষ্ঠানগুলিকেও দুর্বল করে তুলছেন|’
অন্ধ্রপ্রদেশের বিশেষ মর্যাদার দাবিতে বহুদিন থেকেই সরব তেলুগু দেশম পার্টি (টিডিপি)|

সংসদে এই দাবিতেই সোচ্চার টিডিপি সাংসদরা| শুধুমাত্র এই দাবি পূরণ না হওয়ার কারণেই এনডিএ থেকে বেরিয়ে এসেছে টিডিপি| এনডিএ থেকে বেরিয়ে আসার পর থেকেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বিরুদ্ধে বিষোদগার করছেন অন্ধ্রের মুখ্যমন্ত্রী এন চন্দ্রবাবু নাইডু| এবার প্রধানমন্ত্রীর বিরুদ্ধে ক্ষোভ উগড়ে দিয়ে নাইডু বলেছেন, ‘প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী রাজ্যগুলিকে দুর্বল করে তুলছেন| শুধু রাজ্য নয়, তিনি সাংবিধানিক প্রতিষ্ঠানগুলিকেও দুর্বল করে তুলছেন|’ রাফাল চুক্তি প্রসঙ্গ টেনে এনে নাইডু বলেছেন, ‘রাফাল চুক্তিতে প্রধানমন্ত্রীর যোগ, গোটা দেশের পক্ষে লজ্জাজনক| আমরা হলুদ এবং কালো পোশাক পরিহিত অবস্থায় হাতে বেলুন নিয়ে শান্তিপূর্ণ প্রতিবাদ প্রদর্শন করব দিল্লিতে|’ পাশাপাশি অন্ধ্রপ্রদেশের বিরোধী নেতা জগনমোহন রেড্ডিকে খোঁচা দিয়ে নাইডু বলেছেন, ‘অন্ধ্রপ্রদেশের প্রতি যে অবিচার হয়েছে, তার সাক্ষী থাকবেন প্রধানমন্ত্রী| অন্ধ্রের বিরোধী নেতা ওয়াই এস জগনমোহন রেড্ডি তাঁর (প্রধানমন্ত্রী) সম্পর্কে একটি শব্দও খরচ করছেন না| এটাই তাঁদের মধ্যে অাঁতাতের প্রমাণ দিচ্ছে|’ 

Releated Posts

কর্ণাটক মন্ত্রিসভা সম্প্রসারণে কেউ ইস্তফা দেননি, দলে কোনও অসন্তোষ নেই: কংগ্রেস সভাপতি বি. কে. হরিপ্রসাদ

বেঙ্গালুরু, ৪ আগস্ট (আইএএনএস): কর্ণাটকে সাম্প্রতিক মন্ত্রিসভা সম্প্রসারণকে ঘিরে কংগ্রেসের অন্দরে ব্যাপক অসন্তোষের জল্পনা উড়িয়ে দিয়ে কর্ণাটক প্রদেশ…

ByByNews Desk Aug 4, 2026

সমঝোতার সম্ভাবনায় আপাতত ইরানে হামলা স্থগিত, দাবি ট্রাম্পের; হরমুজ প্রণালী খুলে দেওয়ার কথাও উল্লেখ

ওয়াশিংটন, ২ আগস্ট (আইএএনএস): যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরান এবং মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশের অনুরোধে যুক্তরাষ্ট্র আপাতত…

ByByNews Desk Aug 2, 2026

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top