News Flash

  • Home
  • Uncategorized
  • ভেজাল মদের কারখানায় পুলিশের অভিযানে উদ্ধার সাজসরঞ্জাম, গ্রেপ্তার দুই
Image

ভেজাল মদের কারখানায় পুলিশের অভিযানে উদ্ধার সাজসরঞ্জাম, গ্রেপ্তার দুই

নিজস্ব প্রতিনিধি, চুড়াইবাড়ি, ৮ ফেব্রুয়ারী৷৷ ধর্মনগরে সুবোধ নাথ এবং শুভঙ্কর নাথ নামে দুজনকে পুলিশ গ্রেপ্তার করেছে৷ ভেজাল বিলেতি মদের কারখানা গড়ে তোলে তারা মদ তৈরী করে বাজারজাত করছিল দীর্ঘদিন দরে৷ পুলিশ তাদের ঠেকে হানা দিয়ে বিস্তর পরিমানে হেরোইন এবং ভেজাল মদ তৈরীর সরঞ্জাম উদ্ধার করেছে৷ গতকাল রাত আনুমানিক ১১ টা নাগাদ গোপন সূত্রের ভিত্তিতে নেশা বিরোধী অভিযানে নামেন উত্তর জেলার পুলিশ সুপার ভানুপদ চক্রবর্তী৷রাজ্যের সীমান্তে থাকা চুড়াইবাড়ি থানার বাবুরা শীত ঘুমে৷ ২৪ ঘন্টা গেইটে থাকা ত্রিপুরা স্টেট রাইফেলের ৩ নং ব্যাটেলিয়ান এর জওয়ানরা রুটিন তল্লাশি করেন৷ তাহলে কিভাবে হাজার হাজার বোতল কফ সিরাপ রাজ্যে প্রবেশ করে প্রশ্ণ উঠছে অভিজ্ঞ মহলে৷ জানা গেছে চুড়াইবাড়ি থানার বড়বাবু জয়ন্ত দাস নাকি ব্যস্ত চুরাইবারি, চাঁদপুর,সনিছড়া, এসব এলাকার লাইন হোটেলের মালিকের কাছ থেকে মাসোয়ারা করতে ব্যস্ত৷

প্রশ্ণ নানা মহলের৷চুরাইবাড়ি থানার বড়বাবু জয়ন্ত দাস আসার একমাস ও হয়নি কিন্তু এই এক মাসের মধ্যে যেভাবে চুরাইবারি এলাকায় তীর জুয়া ও মদের রমরমা ব্যবসা গজিয়ে উঠেছে৷ চুড়াইবাড়ি থানা বাগবাসা থানা পেরিয়ে সাফল্য পেল পানিসাগর থানার পুলিশ৷আগরতলা যাওয়ার পথে পানিসাগর সুকলের সামনে থেকেপ্রথমে পানিসাগর মহাকুমার পুলিশ আধিকারিক অভিজিৎ দাস ও ওসি বিভাস দাস ৬ চাকার লড়ি থেকে ৯৩০০ বোতল নেশার কফ সিরাপ আটক করেন৷ যার বাজার মূল্য আনুমানিক ১২ লক্ষ টাকার উপরে৷ সঙ্গে চালক আবরাহার হুসেইন ও সহচালক রুবেল আহমেদ কে আটক করা হয়েছে৷ তাদের বাড়ি আসামের বদরপুর এলাকায়৷পুলিশ একটি মামলা হাতে নিয়ে তদন্তে নেমেছে৷ জানান উত্তর জেলার পুলিশ সুপার ভানু পদ চক্রবর্তী৷

Releated Posts

পাঁচ বছর ধরে বিধবা ভাতা অধরা, অসুস্থ বৃদ্ধা শাশুড়ির জন্য মুখ্যমন্ত্রীর কাছে আবেদন পুত্রবধূর

জম্পুইজলা, ২৭ সেপ্টেম্বর:  স্বামীর মৃত্যুর পাঁচ বছর পেরিয়ে গেলেও মেলেনি বিধবা ভাতা। বয়স ৭০ বছর, শারীরিক অসুস্থতায় জর্জরিত।…

ByByReshmi Debnath Sep 27, 2026

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026
Scroll to Top