News Flash

  • Home
  • Uncategorized
  • অর্থ তছরুপ মামলা : রবার্ট বঢরাকে ফের তলব ইডি-র
Image

অর্থ তছরুপ মামলা : রবার্ট বঢরাকে ফের তলব ইডি-র

নয়াদিল্লি, ৮ ফেব্রুয়ারি (হি.স.): বুধবার এবং বৃহস্পতিবার, পর পর দু’দিন প্রায় ১৫ ঘন্টারও বেশি সময় ধরে চলা এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)-এর জেরায় যথেষ্ট অস্বস্তিজনক অবস্থায় রয়েছেন ইউপিএ চেয়ারপার্সন সোনিয়া গান্ধীর জামাই রবার্ট বঢরা| জেরায় ইডি প্রশ্ন তুলেছে, লণ্ডনের বিপুল পরিমাণ সম্পত্তির মালিক তিনি যদি না হয়ে থাকেন, তাহলে রক্ষণাবেক্ষণের জন্য প্রচুর পরিমাণে টাকা খরচ করেছেন কেন? বুধবার এবং বৃহস্পতিবার পরপর দু’দিন জেরা করার পর, রবার্টকে আবারও তলব করল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)| এবার শনিবার ইডি-র দফতরে হাজিরা দিতে নির্দেশ দেওয়া হয়েছে রবার্টকে|


বুধবার প্রায় ছ’ঘন্টা জেরার পর লণ্ডনে তাঁর বেনামি সম্পত্তির অভিযোগ নিয়ে বৃহস্পতিবারও প্রায় ন’ঘন্টা রবার্টকে জেরা করেছে ইডি| পরপর দু’দিন প্রায় ১৫ ঘন্টা ধরে জেরা করার পর শনিবার আবারও রবার্টকে ডেকে পাঠাল ইডি| রবার্টের বিরুদ্ধে মূল অভিযোগ, তিনি বেনামে লণ্ডনে ছ’টি ফ্ল্যাট এবং দু’টি বাড়ি কিনেছেন| তবে, রবার্টকে ইডি জেরা করার অনুমতি পেলেও, এখনই গ্রেফতার করতে পারবে না তদন্তকারী সংস্থা| কারণ, চলতি মাসের ১৬ তারিখ পর্যন্ত রবার্ট বঢরাকে অন্তর্বর্তীকালীন সুরক্ষা প্রদান করেছে দিল্লির পাটিয়ালা হাউস কোর্ট| 

Releated Posts

কর্ণাটক মন্ত্রিসভা সম্প্রসারণে কেউ ইস্তফা দেননি, দলে কোনও অসন্তোষ নেই: কংগ্রেস সভাপতি বি. কে. হরিপ্রসাদ

বেঙ্গালুরু, ৪ আগস্ট (আইএএনএস): কর্ণাটকে সাম্প্রতিক মন্ত্রিসভা সম্প্রসারণকে ঘিরে কংগ্রেসের অন্দরে ব্যাপক অসন্তোষের জল্পনা উড়িয়ে দিয়ে কর্ণাটক প্রদেশ…

ByByNews Desk Aug 4, 2026

সমঝোতার সম্ভাবনায় আপাতত ইরানে হামলা স্থগিত, দাবি ট্রাম্পের; হরমুজ প্রণালী খুলে দেওয়ার কথাও উল্লেখ

ওয়াশিংটন, ২ আগস্ট (আইএএনএস): যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরান এবং মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশের অনুরোধে যুক্তরাষ্ট্র আপাতত…

ByByNews Desk Aug 2, 2026

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top