News Flash

  • Home
  • Uncategorized
  • সুপ্রিম কোর্টেও আবেদন খারিজ, সরকারি বাংলো ছাড়তেই হবে তেজস্বী যাদবকে
Image

সুপ্রিম কোর্টেও আবেদন খারিজ, সরকারি বাংলো ছাড়তেই হবে তেজস্বী যাদবকে

নয়াদিল্লি ও পাটনা, ৮ ফেব্রুয়ারি (হি.স.): আর কোনও বিকল্প নেই| এবার সরকারি বাংলো ছাড়তেই হবে বিহারের প্রাক্তন উপ-মুখ্যমন্ত্রী তথা রাষ্ট্রীয় জনতা দল (আরজেডি)-এর নেতা তেজস্বী যাদবকে| পাটনা হাইকোর্টের পর এবার সুপ্রিম কোর্টেও খারিজ হয়ে গেল লালু প্রসাদ যাদবের পুত্র তেজস্বীর আবেদন| ২০১৫ সালে বিধায়ক নির্বাচিত হয়েছিলেন লালু প্রসাদ যাদবের পুত্র তেজস্বী যাদব| ২০১৫ সালের নভেম্বর মাস থেকে ২০১৭ সালের জুলাই মাস পর্যন্ত বিহারের উপ-মুখ্যমন্ত্রী ছিলেন তেজস্বী যাদব| উপ-মুখ্যমন্ত্রী থাকাকালীন তেজস্বী যাদবকে বিহার সরকারের পক্ষ থেকে সরকারি বাংলো দেওয়া হয়| কিন্তু, এখন তিনি বিহারের উপ-মুখ্যমন্ত্রী নন, তাই তাঁকে সরকারি বাংলো ছেড়ে দিতে বলা হয়|

কিন্তু, সরকারি বাংলো ছাড়তে নারাজ লালু প্রসাদ যাদবের পুত্র তেজস্বী যাদব| বিহার সরকারের নির্দেশকে চ্যালেঞ্জ জানিয়ে প্রথমে পাটনা হাইকোর্টে আবেদন করেছিলেন লালু-পুত্র তেজস্বী যাদব| চলতি বছরের ৭ জানুয়ারি তেজস্বী যাদবের সেই আবেদন খারিজ করে দিয়েছিল পাটনা হাইকোর্ট| পাটনা হাইকোর্টের রায়কে চ্যালেঞ্জ জানিয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হন তেজস্বী| কিন্তু, শুক্রবার সুপ্রিম কোর্টেও জোরালো ধাক্কা খেলেন তেজস্বী| অর্থাত্ সরকারি বাংলো এবার ছাড়তেই হবে তেজস্বীকে| এদিন তেজস্বীর আবেদন খারিজ করে দিয়েছেন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি রঞ্জন গগৈ| আবেদন খারিজ করার পাশাপাশি তেজস্বীকে ৫০ হাজার টাকা দেওয়ারও নির্দেশ দিয়েছে সর্বোচ্চ আদালত|উল্লেখ্য, ২০১৫ সালে বিহারের রাঘোপুর আসন থেকে বিধায়ক নির্বাচিত হন তেজস্বী যাদব| বিহারের মুখ্যমন্ত্রী হন নীতীশ কুমার, উপ-মুখ্যমন্ত্রী করা হয় তেজস্বী যাদবকে| ২০১৫ সালের নভেম্বর মাস থেকে ২০১৭ সালের জুলাই মাস পর্যন্ত বিহারের উপ-মুখ্যমন্ত্রী ছিলেন তেজস্বী যাদব|

Releated Posts

কর্ণাটক মন্ত্রিসভা সম্প্রসারণে কেউ ইস্তফা দেননি, দলে কোনও অসন্তোষ নেই: কংগ্রেস সভাপতি বি. কে. হরিপ্রসাদ

বেঙ্গালুরু, ৪ আগস্ট (আইএএনএস): কর্ণাটকে সাম্প্রতিক মন্ত্রিসভা সম্প্রসারণকে ঘিরে কংগ্রেসের অন্দরে ব্যাপক অসন্তোষের জল্পনা উড়িয়ে দিয়ে কর্ণাটক প্রদেশ…

ByByNews Desk Aug 4, 2026

সমঝোতার সম্ভাবনায় আপাতত ইরানে হামলা স্থগিত, দাবি ট্রাম্পের; হরমুজ প্রণালী খুলে দেওয়ার কথাও উল্লেখ

ওয়াশিংটন, ২ আগস্ট (আইএএনএস): যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরান এবং মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশের অনুরোধে যুক্তরাষ্ট্র আপাতত…

ByByNews Desk Aug 2, 2026

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top