News Flash

  • Home
  • Uncategorized
  • ফের স্বস্তিতে আম জনতা, ক্রমশই নিম্নমুখী পেট্রোলের মূল্য
Image

ফের স্বস্তিতে আম জনতা, ক্রমশই নিম্নমুখী পেট্রোলের মূল্য

নয়াদিল্লি, ৮ ফেব্রুয়ারি (হি.স.): কমেই চলেছে পেট্রোপণ্যের মূল্য। শুক্রবার পুনরায় দাম কমল পেট্রোলের, তবে ডিজেলের দাম এদিন অপরিবর্তিত। শুক্রবার সকাল ছ’টা থেকে নয়াদিল্লি, কলকাতা, মুম্বই ও চেন্নাইয়ে যথাক্রমে, ০.৬ পয়সা, ০.৬ পয়সা, ০.৬ পয়সা এবং ০.৬ পয়সা করে কমেছে পেট্রোলের দাম| তবে, কলকাতা এবং দিল্লি-সহ দেশের সমস্ত মেট্রো সিটিতে এদিন অপরিবর্তিত রয়েছে ডিজেলের দাম।

নতুন মূল্য অনুযায়ী, কলকাতায় ১ লিটার পেট্রোলের দাম ৭২.৪৯ টাকা| দিল্লিতে পেট্রোলের নতুন দাম লিটার পিছু ৭০ টাকা ৩৮ পয়সা, মুম্বইতে পেট্রোলের নতুন দাম ৭৬ টাকা ০২ পয়সা| পাশাপাশি চেন্নাইতে পেট্রোলের নতুন মূল্য হল ৭৩ টাকা ০৫ পয়সা| অপরিবর্তিত থাকার পরে কলকাতা, দিল্লি, মুম্বই ও চেন্নাইয়ে ডিজেলের দাম যথাক্রমে, ৬৭.৩৪ টাকা (কলকাতা), ৬৫.৫৬ টাকা (দিল্লি), ৬৮.৬৫ টাকা (মুম্বই) এবং ৬৯.২৫ টাকা (চেন্নাই)| শুক্রবার আবারও পেট্রোলের মূল্য নিম্নমুখী হওয়ায় স্বস্তির নিঃশ্বাস ফেলছেন সাধারণ মানুষ।

Releated Posts

রাজবাড়ীর অন্দরমহলে মঙ্গলচণ্ডী পূজা, ভক্তদের ভিড়ে মুখর মন্দির প্রাঙ্গণ

আগরতলা, ১মে : ২৮শে বৈশাখ উপলক্ষে আগরতলার রাজবাড়ীর অন্দরমহলে অনুষ্ঠিত হলো মঙ্গলচণ্ডী পূজা। সকাল থেকেই মন্দির প্রাঙ্গণে ভক্ত…

ByByTaniya Chakraborty May 12, 2026

এক মাস ধরে অন্ধকারে কালাপাড়া, বিদ্যুৎ ও পানীয় জলের সংকটে ক্ষোভে ফুঁসছেন গ্রামবাসীরা

শান্তিরবাজার, ১১ মে : দীর্ঘ এক মাস ধরে বিদ্যুৎহীন অবস্থায় চরম দুর্ভোগের মধ্যে দিন কাটাচ্ছেন শান্তিরবাজার মহকুমার কালাপাড়া…

ByByTaniya Chakraborty May 11, 2026

বিশ্ব রেড ক্রস দিবসে রক্তদান শিবির, উপস্থিত রাজ্যপাল

আগরতলা, ৮ মেঃ “মানবতার মধ্যে ঐক্য” — এই মূল বার্তাকে সামনে রেখে শুক্রবার আগরতলা রেড ক্রস ভবনে যথাযোগ্য…

ByByReshmi Debnath May 8, 2026

তিন রাজ্যে বিজেপির জয়ে খোয়াইয়ে বিজয় মিছিল, উচ্ছ্বাস কর্মী-সমর্থকদের

আগরতলা, ৭ মে : তিন রাজ্যে বিজেপির বিপুল জয়ে উচ্ছ্বাসে মাতল খোয়াই জেলা বিজেপি। বৃহস্পতিবার দুপুর প্রায় একটা…

ByByReshmi Debnath May 7, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top