News Flash

  • Home
  • Uncategorized
  • সড়ক সুরক্ষা সপ্তাহে কথার ফুলঝুড়িই সাড় , ব্যর্থ ট্রাফিক পুলিশ, মন্ত্রিদের প্রাণও অসুরক্ষিত
Image

সড়ক সুরক্ষা সপ্তাহে কথার ফুলঝুড়িই সাড় , ব্যর্থ ট্রাফিক পুলিশ, মন্ত্রিদের প্রাণও অসুরক্ষিত

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৬ ফেব্রুয়ারী৷৷ সড়ক সুরক্ষা সপ্তাহে সম্ভবত কথার ফুলঝুড়িই সাড়৷ কারণ, ট্রাফিক পুলিশের ব্যর্থতায় সাধারণ মানুষের পাশাপাশি এখন মন্ত্রিদের প্রাণও অসুরক্ষিত৷ বুধবার সকালে সচিবালয়ে প্রবেশের মুখে উপজাতি কল্যাণ মন্ত্রীর গাড়ীর সাথে বাইকের সংঘর্ষে মন্ত্রী মেবার কুমার জমাতিয়া ও বাইক চালক অনুপ কৌশিক আহত হয়েছেন৷ উপজাতি কল্যাণ মন্ত্রীকে প্রাথমিক চিকিৎসার পর হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হয়েছে৷ কিন্তু, বাইক চালক মৃত্যুর সাথে লড়াই করছে৷ তাঁর অবস্থা আশংকাজনক হওয়ায় জি বি হাসপাতাল থেকে তাঁকে স্থানীয় একটি বেসরকারী হাসপাতালে স্থানান্তর করা হয়েছে৷ এদিনের ঘটনায় জন্য ট্রাফিক পুলিশকে সম্পূর্ণভাবে দায়ী করা হয়েছে৷ দূর্ঘটনাস্থলে ট্রাফিক পুলিশ মোতায়েনের কথা থাকলেও, ওই সময় সেখানে কোন পুলিশ ছিল না৷


এদিন সকালে উপজাতি কল্যাণ মন্ত্রী মেবার কুমার জমাতিয়ার কনভয় সচিবালয়ের উদ্দেশ্যে যাচ্ছিল৷ সচিবালয়ে প্রবেশের মুখে উপজাতি কল্যাণ মন্ত্রীর গাড়ীর সাথে বাইকের সংঘর্ষ হয়৷ প্রত্যক্ষদর্শীদের কাছ থেকে জানা গেছে, রাজভবনের দিক থেকে বাইকটি দ্রুত গতিতে এসে উপজাতি কল্যাণ মন্ত্রীর গাড়ীতে ধাক্কা খায়৷ পুলিশ জানিয়েছে, এমএল০৫এন২১৫২ নম্বরের বাইকে করে আসাম রাইফেলসের ৯০ নং ব্যাটেলিয়ানের জওয়ান অনুম কৌশিক রাজভবনের দিক থেকে এসে মন্ত্রীর গাড়ীতে ধাক্কা দেয়৷ তাতে, বাইকের সামনের অংশ এবং মন্ত্রীর গাড়ী মারাত্মক ক্ষতিগ্রস্থ হয়েছে৷ এই ঘটনায় রক্তাক্ত অবস্থায় রাস্তায় লুটিয়ে পড়েন ওই বাইক আরোহী৷ এদিকে, গাড়ীর জানালার কাঁচ ভেঙ্গে মন্ত্রী মেবার কুমার জমাতিয়া আহত হয়েছেন৷ তাঁর নাঁক দিয়ে তখন রক্ত বের হতে থাকে৷ কপালে ও ঘাড়েও তিনি আঘাত৷ সঙ্গে সঙ্গে তাঁকে স্থানীয় একটি বেসরকারী হাসপাতালে নিয়ে যাওয়া হয়৷ এদিকে, দূর্ঘটনার পর ওই বাইক চালক অজ্ঞান হয়ে যান৷ দমকল কর্মীরা এসে তাঁকে উদ্ধার করে জি বি হাসপাতালে নিয়ে যান৷ হাসপাতাল সূত্রে খবর, তাঁর মাথায় ও ঘাড়ে মারাত্মক আঘাত লেগেছে৷ উন্নত চিকিৎসার জন্য এদিন সন্ধ্যায় তাঁকে স্থানীয় একটি বেসরকারী হাসপাতালে স্থানান্তর করা হয়৷


এদিকে, মেবার কুমার জমাতিয়াকে চিকিৎসার পর সন্ধ্যায় তাঁকে হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হয়েছে৷ তাঁর মুখে এবং কপালে ভাঙ্গা কাঁচের টুকরো গেঁথে গিয়েছিল৷ চিকিৎসকরা ওই টুকরোগুলি বের করেছেন বলে জানা গেছে৷ তিনি এখন সম্পূর্ণ নিরাপদ বলে চিকিৎসকরা জানিয়েছেন৷
মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব আজ সন্ধ্যায় দুর্ঘটনায় আহত রাজ্যের উপজাতি কল্যাণ ও বনমন্ত্রী মেবার কুমার জমাতিয়ার সরকারি আবাসে যান৷ তিনি আহত মন্ত্রীর চিকিৎসার ব্যাপারে প্রয়োজনীয় খোঁজখবর নেন৷ অল্পতে বড় ধরণের আঘাত থেকে রক্ষা পাওয়ায় মুখ্যমন্ত্রী স্বস্তি প্রকাশ করেন এবং তার দ্রত আরোগ্য কামনা করেন৷ সন্ধ্যায় উপমুখ্যমন্ত্রী যীষ্ণু দেববর্মাও মন্ত্রী মেবার কুমার জমাতিয়ার বাসভবনে গিয়ে তাঁর স্থাস্থ্যের খোজখবর নিয়েছেন৷ তাঁর দ্রুত আরোগ্য কামনা করেছেন৷
এদিনের ঘটনার জন্য ট্রাফিক পুলিশকেই সম্পূর্ণভাবে দায়ী করা হচ্ছে৷ উচ্চ নিরাপত্তা প্রবণ এলাকা হিসেবে ওই স্থানে সবসময় ট্রাফিক পুলিশ মোতায়েন থাকার কথা৷ কিন্তু, দিনের অধিকাংশ সময়ই সেখানে ট্রাফিক পুলিশের দেখা পাওয়া যায় না৷ মুখ্যমন্ত্রী থেকে শুরু করে মন্ত্রিসভার সকল সদস্য এবং মুখ্য সচিব সহ প্রশাসনের শীর্ষ আধিকারীকরা এই পথ দিয়েই সচিবালয়ে প্রবেশ করেন৷ তা সত্বেও ওই স্থানটি অসুরক্ষিত ভাবে থাকে প্রতিদিনই৷ প্রত্যক্ষদর্শীদের মতে, ঘটনার সয় ট্রাফিক পুলিশ মোতায়েন থাকলে দূর্ঘটনাটি ঘটত না৷ পাশাপাশি তাঁদের আরও বক্তব্য, সচিবালয়ের মূল ফাটকের সামনে ট্রাই জংশনটিও দিনের অধিকাংশ সময় অসুরক্ষিতভাবে থাকে৷ ট্রাফিক পুলিশ প্রায় সময় সেখানে থাকেন না৷ দিনের শুরুতে কিছুটা সময় ট্রাফিক পুলিশকে সেখানে দেখা গেলেও বাকি সময় কোন সুরক্ষা ব্যবস্থা থাকে না৷ এমনকি দিনের শেষে অন্ধকার হয়ে গেলে সেখানে আলোর ব্যবস্থাও থাকে না৷ ফলে, যানবাহন নিয়ে অত্যন্ত ঝুঁকিতেই চলাফেরা করতে হয় মানুষকে৷ এদিনের দূর্ঘটনার পর দুপুরে রাজ্য পুলিশের মহানির্দেশক এ কে শুক্লা দূর্ঘটনাস্থল পরিদর্শন করেছেন৷ সেখানে ট্রাফিক ব্যবস্থার খোঁজ খবর নিয়েছেন৷ তাতেও আগামীকাল থেকে পরিস্থিতি বদল হবে কিনা তা নিয়ে সংশয় থেকেই যাচ্ছে৷

চাম্পাহাওয়রে রাবার বাগানে মহিলাকে ধর্ষণ গ্রেপ্তার প্রতিবেশী যুবক
নিজস্ব প্রতিনিধি, খোয়াই, ৬ ফেব্রুয়ারী৷৷ দুই সন্তানের জননীকে ধর্ষণের দায়ে গ্রেপ্তার করা হয়েছে এক ব্যক্তিকে৷ তাকে আদালত জেল হাজতে পাঠিয়েছে৷ ঘটনা খোয়াই জেলার চাম্পাহাওয়রে৷ সংবাদে প্রকাশ, সোমবার তকচায়া গ্রামে দুই সন্তানের জননীর একাকিত্বের সুযোগ নিয়ে ধর্ষণ করেছে এক ব্যক্তি৷ তার নাম সমীরণ দেববর্মা৷ তার স্ত্রী ও সন্তান রয়েছে৷ ওইদিন ও মহিলা নিজের রাবার বাগানে রাবার সংগ্রহ করতে যায়৷ সেখানে আগে থেকেই উৎ পেতে বসেছিল সমীরণ দেববর্মা৷ গৃহবধূর একাকীত্বের সুযোগে রাবার বাগানেই তাকে ঝাপটে ধরে এবং ধর্ষণ করে৷ স্থানীয়রা ঘটনাটি জানতে পেরে সমীরণকে ধাওয়া কলে সে পালিয়ে যায়৷ পরবর্তী সময়ে ওইদিন দুপুর আড়াইটা নাগাদ ধর্ষিতা নিজেই চাম্পাহাওয়র থানায় অভিযুক্তের বিরুদ্দে মামলা দায়ের করেন৷ পুলিশ ভারতীয় দন্ডবিধির ৩৬৫ ধারায় একটি মামলা লিপিবদ্ধ করে৷ মঙ্গলবার বিকালেই অভিযুক্ত সমীরণ দেববর্মাকে গ্রেপ্তার করা হয়৷ বুধবার তাকে খোয়াই আদালতে সোপর্দ করা হয়৷ আদালত তাকে জেল হাজতে পাঠায়৷
এদিকে, পুলিশ ধর্ষিতা মহিলার ডাক্তারী পরীক্ষা করিয়েছে৷ এলাকার লোকজন অভিযুক্ত সমীরণ দেববর্মার কঠোর শাস্তির দাবী করেছেন৷ প্রসঙ্গত, রাজ্যে নারী সংক্রান্ত অপরাধের ঘটনা উত্তরোত্তর বৃদ্ধি পেয়ে চলেছে৷ কোথাও গৃহবধূকে পণের জন্য নির্যাতন, আবার কোথাও ধর্ষণের পর নৃশংসভাবে খুন করা হচ্ছে৷ শুধু তাই নয় প্রকাশ্যে মহিলা অটো যাত্রীকে মারধরের মতো ঘটনাও ঘটে চলেছে৷ তাতে রাজ্যের বিভিন্ন মহল থেকে উদ্বেগ প্রকাশ করা হচ্ছে৷

Releated Posts

পাঁচ বছর ধরে বিধবা ভাতা অধরা, অসুস্থ বৃদ্ধা শাশুড়ির জন্য মুখ্যমন্ত্রীর কাছে আবেদন পুত্রবধূর

জম্পুইজলা, ২৭ সেপ্টেম্বর:  স্বামীর মৃত্যুর পাঁচ বছর পেরিয়ে গেলেও মেলেনি বিধবা ভাতা। বয়স ৭০ বছর, শারীরিক অসুস্থতায় জর্জরিত।…

ByByReshmi Debnath Sep 27, 2026

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026
Scroll to Top