News Flash

  • Home
  • Uncategorized
  • পঞ্চায়েত সমিতির নির্বাচন নিয়ে চরম উত্তেজনা যুবরাজনগর ব্লক এলাকায়
Image

পঞ্চায়েত সমিতির নির্বাচন নিয়ে চরম উত্তেজনা যুবরাজনগর ব্লক এলাকায়

আগরতলা, ৫ ফেব্রুয়ারি (হি.স.) : শাসকদলের কর্মী ও সমর্থকদের ঘুমে রেখে পঞ্চায়েত সমিতির চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান নির্বাচন ঘোষণা নিয়ে যুবরাজনগরে উত্তেজনার সৃষ্টি হয়েছে। বিরোধী সিপিআইএম দলের হয়ে পক্ষপাতিত্বের অভিযোগ উঠেছে কতিপয় আধিকারিকের বিরুদ্ধে।ঘটনার বিবরণে জানা গেছে, মঙ্গলবার সকাল থেকে যুবরাজনগর ব্লকে জমায়েত হতে থাকেন বিজেপির কর্মী ও সমর্থকরা।

সকাল ১০টায় যুবরাজনগর ব্লক অফিস খুলতেই ব্লক অফিস ঘেরাও করে ফেলেন কয়েক হাজার বিজেপির কর্মী ও সমর্থকরা। তাঁদের অভিযোগ, কর্মী সমর্থকদের কিছু না জানিয়ে পঞ্চায়েত সমিতির চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান নির্বাচন ঘোষণা করা হয়েছে। এর প্রতিবাদে তাঁরা যুবরাজনগর পঞ্চায়েত অফিসের সামনে বিক্ষোভ দেখাতে থাকে।জানা গেছে, পরিস্থিতি চরম আকার ধারণ করে। শেষ পর্যন্ত পরিস্থিতি সামাল দিতে পুলিশ সেখানে ছুটে যায় এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। জানা গেছে, এখনও যুবরাজনগর ব্লক এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে।

Releated Posts

রাজবাড়ীর অন্দরমহলে মঙ্গলচণ্ডী পূজা, ভক্তদের ভিড়ে মুখর মন্দির প্রাঙ্গণ

আগরতলা, ১মে : ২৮শে বৈশাখ উপলক্ষে আগরতলার রাজবাড়ীর অন্দরমহলে অনুষ্ঠিত হলো মঙ্গলচণ্ডী পূজা। সকাল থেকেই মন্দির প্রাঙ্গণে ভক্ত…

ByByTaniya Chakraborty May 12, 2026

এক মাস ধরে অন্ধকারে কালাপাড়া, বিদ্যুৎ ও পানীয় জলের সংকটে ক্ষোভে ফুঁসছেন গ্রামবাসীরা

শান্তিরবাজার, ১১ মে : দীর্ঘ এক মাস ধরে বিদ্যুৎহীন অবস্থায় চরম দুর্ভোগের মধ্যে দিন কাটাচ্ছেন শান্তিরবাজার মহকুমার কালাপাড়া…

ByByTaniya Chakraborty May 11, 2026

বিশ্ব রেড ক্রস দিবসে রক্তদান শিবির, উপস্থিত রাজ্যপাল

আগরতলা, ৮ মেঃ “মানবতার মধ্যে ঐক্য” — এই মূল বার্তাকে সামনে রেখে শুক্রবার আগরতলা রেড ক্রস ভবনে যথাযোগ্য…

ByByReshmi Debnath May 8, 2026

তিন রাজ্যে বিজেপির জয়ে খোয়াইয়ে বিজয় মিছিল, উচ্ছ্বাস কর্মী-সমর্থকদের

আগরতলা, ৭ মে : তিন রাজ্যে বিজেপির বিপুল জয়ে উচ্ছ্বাসে মাতল খোয়াই জেলা বিজেপি। বৃহস্পতিবার দুপুর প্রায় একটা…

ByByReshmi Debnath May 7, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top