News Flash

  • Home
  • Uncategorized
  • চাকলা রোশনাবাদ পুনরুদ্ধারের জন্য প্রধানমন্ত্রীর কাছে দাবী সাতকথা সমাজের
Image

চাকলা রোশনাবাদ পুনরুদ্ধারের জন্য প্রধানমন্ত্রীর কাছে দাবী সাতকথা সমাজের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৫ ফেব্রুয়ারী৷৷ বাংলাদেশে অবস্থিত চাকলা রোশনাবাদের জমি ত্রিপুরায় পুনরুদ্ধারের জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির কাছে দাবী জানিয়ে চিঠি দিয়েছে সমাজ সংস্কারক সংগঠন রাষ্ট্রীয় সাতকথা সমাজ৷ সংগঠনের তরফ থেকে মঙ্গলবার প্রধানমন্ত্রীকে একটি চিঠি দেওয়া হয়৷
চিঠিতে উল্লেখ করা হয়, চাকলা রোশনাবাদ বর্তমানে বাংলাদেশের মেঘনা নদীর তীরে অবস্থিথ৷ চাকলা রোশনাবাদ মূলত ত্রিপুরার অংশ বলে দাবী রাষ্ট্রীয় সাতকথা সমাজের৷ পূর্বে এই ভূমিকে বলা হত সমতল ভূমি৷ বীরবিক্রম কিশোর মানিক্য যখন ত্রিপুরার মহারাজা হন তখন এই সমতল ভূমির নাম হয় চাকলা রোশনাবাদ এবং হিল ত্রিপুরা৷ তখন ত্রিপুরা অবিভাজিত ছিল৷

রাজন্য আমলে ওই চাকলা রোশনাবাদের জনগণের কাছ থেকে আদায় করা করের টাকায় পার্বতী ত্রিপুরার উন্নয়নমূলক কাজকর্ম করা হত৷ ১৯৪৯ সালের ১৫ অক্টোবর মহারানী কাঞ্চন প্রভা দেবী ত্রিপুরাকে ভারতভুক্তি করে৷
বর্তমানে এই চাকলা রোশনাবদকে ত্রিপুরার অন্তর্ভুক্ত করার জন্য রাষ্ট্রীয় সাতকথা সমাজ তৎপর হয়েছে৷ এর আগে এই বিষয়ে কোন ব্যক্তি, সংগঠন কিংবা সরকারও উদ্যোগ নেয়নি৷ সাতকথা সমাজ প্রধানমন্ত্রীকে লেখা চিঠিতে উল্লেখ করেছে, ২০১৫ সালের ২১ জুলাই ভারত ও বাংলাদেশের মধ্যে ছিটমহল বিনিময় কার্যকর হয়৷ দুই দেশের বহু জমি বিনিময় হয়৷ চাকলা রোশনাবাদকেও তদরূপ পুনরুদ্ধারের জন্য সাতকথা সমাজ দাবী রাখছে৷


প্রধানমন্ত্রীকে লেখা চিঠিতে সাতকথা সমাজ উল্লেখ করেছে, রাষ্ট্রীয় স্বয়ং সেবক সংঘের প্রধান মোহন ভগবত রাজ্য সফরে এসেছিলেন ২০১৭ সালের ১৯ ডিসেম্বর৷ সেই সময়ও বিষয়টি তাঁর সামনে তুলে ধরা হয়েছিল৷ সাতকথা সমাজ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কাছে দাবী জানিয়েছেন, অবিলম্বে এই বিষয়টি বিবেচনা করে দেখার৷ সেই সাথে সাতকথা সামাজ মনে করে চাকলা রোশনাবাদ পুনরুদ্ধার করা হেলই ত্রিপুরার মহারাজাদের প্রতি পূর্ণ সম্মান জানানো হবে৷

Releated Posts

পাঁচ বছর ধরে বিধবা ভাতা অধরা, অসুস্থ বৃদ্ধা শাশুড়ির জন্য মুখ্যমন্ত্রীর কাছে আবেদন পুত্রবধূর

জম্পুইজলা, ২৭ সেপ্টেম্বর:  স্বামীর মৃত্যুর পাঁচ বছর পেরিয়ে গেলেও মেলেনি বিধবা ভাতা। বয়স ৭০ বছর, শারীরিক অসুস্থতায় জর্জরিত।…

ByByReshmi Debnath Sep 27, 2026

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026
Scroll to Top