News Flash

  • Home
  • Uncategorized
  • রহস্যমৃত্যু ঊনকোটি জেলা হাসপাতালের জিডিএ কর্মীর
Image

রহস্যমৃত্যু ঊনকোটি জেলা হাসপাতালের জিডিএ কর্মীর

কৈলাসহর (ত্রিপুরা), ৪ ফেব্রুয়ারি (হি.স.) : রহস্যজনক মৃত্যু হয়েছে ঊনকোটি জেলা হাসপাতালের জিডিএ কর্মী পরিতোষ দাসের (৪৩)। জানা গেছে, রবিবার রাত থেকে পরিতোষ দাস নিখোঁজ ছিলেন। পরিতোষবাবুর নিখোঁজ সংক্রান্ত এক এফআইআর দায়ের করা হয়েছিল কৈলাসহর থানায়। এফআইআর-এর ভিত্তিতে পুলিশ একটি নিখোঁজ ডায়েরি লিপিবদ্ধ করে তল্লাশি শুরু করে। পুলিশ নিখোঁজ ব্যক্তিকে জীবিত অবস্থায় উদ্ধার করতে পারেনি।

পরবর্তীতে আজ সোমবার দুপুরে একটি পরিত্যক্ত জলাশয় থেকে নিখোঁজ পরিতোষ দাসের মৃতদেহ উদ্ধার করে পুলিশ। জানা গেছে, জলাশয়ে এক মৃতদেহ উদ্ধারের খবর পায় পুলিশ। খবর পেয়ে সঙ্গে-সঙ্গে ঘটনাস্থলে ছুটে গিয়ে মৃতদেহটি উদ্ধার করে তাকে পরিতোষ দাস বলে শনাক্ত করা হয়। মৃত পরিতোষের দেহ ময়না তদন্তের জন্য জেলা হাসপাতালে পাঠিয়েছে পুলিশ। তবে কী কারণে পরিতোষের মৃত্যু হল, কী করে-ই-বা তার মৃতদেহ জলাশয়ে এল সে সম্পর্কে পুলিশ এখনও সঠিক তথ্য পায়নি। তাছাড়া এ ঘটনা খুনঘটিত কি না এবং খুন হলে এর সঙ্গে কে বা কারা যুক্ত সে বিষয়ে কৈলাসহর পুলিশ তদন্ত শুরু করেছে বলে জানা গেছে।

Releated Posts

কর্ণাটক মন্ত্রিসভা সম্প্রসারণে কেউ ইস্তফা দেননি, দলে কোনও অসন্তোষ নেই: কংগ্রেস সভাপতি বি. কে. হরিপ্রসাদ

বেঙ্গালুরু, ৪ আগস্ট (আইএএনএস): কর্ণাটকে সাম্প্রতিক মন্ত্রিসভা সম্প্রসারণকে ঘিরে কংগ্রেসের অন্দরে ব্যাপক অসন্তোষের জল্পনা উড়িয়ে দিয়ে কর্ণাটক প্রদেশ…

ByByNews Desk Aug 4, 2026

সমঝোতার সম্ভাবনায় আপাতত ইরানে হামলা স্থগিত, দাবি ট্রাম্পের; হরমুজ প্রণালী খুলে দেওয়ার কথাও উল্লেখ

ওয়াশিংটন, ২ আগস্ট (আইএএনএস): যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরান এবং মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশের অনুরোধে যুক্তরাষ্ট্র আপাতত…

ByByNews Desk Aug 2, 2026

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top