News Flash

  • Home
  • Uncategorized
  • নাগরিকত্ব সংশোধনী বিল অসাংবিধানিক, সুপ্রিম কোর্টে পিটিশন দাখিল প্রদ্যুতের
Image

নাগরিকত্ব সংশোধনী বিল অসাংবিধানিক, সুপ্রিম কোর্টে পিটিশন দাখিল প্রদ্যুতের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৪ ফেব্রুয়ারী৷৷ নাগরিকত্ব সংশোধনী বিল অসাংবিধানিক দাবি করে সুপ্রিম কোর্টে পিটিশন দাখিল করেছেন প্রদ্যুৎ কিশোর দেববর্মণ৷ পাশাপাশি সোমবার নয়াদিল্লিতে কংগ্রেস সভাপতি রাহুল গান্ধির সাথে দেখা করে রাজ্যসভায় এই বিলের বিরোধীতা করার আবেদন জানিয়েছেন তিনি৷ ওইসময় তাঁর সাথে ছিলেন পূর্বোত্তরের কংগ্রেস সাংসদরা, নেসু’র প্রতিনিধি এবং অখিল গগৈ৷ তাঁরাও রাহুল গান্ধির কাছে রাজ্যসভায় এই বিলের বিরোধীতা করার আবেদন জানিয়েছেন৷ রাহুল গান্ধির তাঁদের সাথে একমত এবং কংগ্রেস রাজ্যসভায় এই বিলের বিরোধীতা করবে বলে আশ্বস্ত করেছেন৷


এদিন প্রদ্যুৎ কিশোর দেববর্মন দিল্লি থেকে টেলিফোনে জানিয়েছেন, নাগরিকত্ব সংশোধনী বিল আটকানোর জন্য সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছি৷ তাঁর কথায়, এই বিল ভারতীয় সংবিধানের পরিপন্থি৷ তাই, এই বিল আটকানো খুবই জরুরি৷ তিনি জানান, এই মর্মে সুপ্রিম কোর্টে পিটিশন দাখিল করেছি৷ প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী তথা সুপ্রিম কোর্টের বরিষ্ট আইনজীবী সলমন খুরশীদ শীর্ষ আদালতে তাঁদের পক্ষে এই মামলা পরিচালনা করবেন৷ প্রদ্যুতের দাবি, সুপ্রিম কোর্ট পিটিশন গ্রহণ করে নোটিশ জারি করেছে৷ খুবই শীঘ্রই এই মামলায় শুনানি শুরু হবে৷
এদিন তিনি জানান, আইএনপিটি সভাপতি বিজয় রাঙ্খল, সাধারণ সম্পাদক জগদীশ দেববর্মা এবং আত্মসমর্পণকারী জঙ্গী রঞ্জিত দেববর্মাকে সাথে নিয়ে আজ সলমন খুরশীদের সাথে এই মামলা নিয়ে দীর্ঘ আলোচনা হয়েছে৷ সাথে তিনি যোগ করেন, নাগরিকত্ব সংশোধনী বিল নিয়ে আজ কংগ্রেস সভাপতি রাহুল গান্ধির সাথেও বৈঠক করেছি৷


তিনি জানান, পূর্বোত্তরে কংগ্রেসের সাংসদরা, নেসু’র প্রতিনিধিরা, বেশ কয়েকটি এনজিও এবং অখিল গগৈকে নিয়ে আজ রাহুল গান্ধির সাথে বৈঠক হয়েছে৷ বৈঠকে নাগরিকত্ব সংশোধনী বিল রাজ্যসভা বিরোধীতা করার জন্য কংগ্রেসের কাছে আবেদন জানানো হয়েছে৷ এই বিল পূর্বোত্তর এবং গোটা দেশের জন্য ভয়ঙ্কর, তা কংগ্রেস সভাপতির কাছে তুলে ধরা হয়েছে৷ কংগ্রেস সভাপতিও তাঁদের সাথে একমত বলে জানিয়েছেন৷ প্রদ্যুতের কথায়, রাজ্যসভায় কংগ্রেস নাগরিকত্ব সংশোধনী বিলের বিরোধীতা করবে বলে রাহুল গান্ধি আশ্বাস দিয়েছেন৷ এদিকে, মঙ্গলবার শিবসেনা এবং জেডিও সাংসদের সাথেও এই বিল নিয়ে তাঁরা বৈঠক করবেন বলে প্রদ্যুৎ কিশোর জানিয়েছেন৷
এদিকে, আজ প্রদেশ কংগ্রেসও নাগরিকত্ব সংশোধনী বিল নিয়ে তাদের অবস্থান স্পষ্ট করেছে৷ প্রদেশ কংগ্রেস সভাপতির কথায়, এই বিলের তীব্র বিরোধী আমরা৷ আগামী ২০ থেকে ২৫ ফেব্রুয়ারী গুয়াহাটিতে এনইসিসি’র বৈঠক অনুষ্ঠিত হবে৷ মুকুল সাংমার নেতৃত্বে ওই বৈঠকে নাগরিকত্ব সংশোধনী বিলের বিরোধীতা নিয়ে প্রস্তাব গৃহীত হবে৷

Releated Posts

পাঁচ বছর ধরে বিধবা ভাতা অধরা, অসুস্থ বৃদ্ধা শাশুড়ির জন্য মুখ্যমন্ত্রীর কাছে আবেদন পুত্রবধূর

জম্পুইজলা, ২৭ সেপ্টেম্বর:  স্বামীর মৃত্যুর পাঁচ বছর পেরিয়ে গেলেও মেলেনি বিধবা ভাতা। বয়স ৭০ বছর, শারীরিক অসুস্থতায় জর্জরিত।…

ByByReshmi Debnath Sep 27, 2026

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026
Scroll to Top