News Flash

  • Home
  • Uncategorized
  • আরও একটি মামলায় খালেদা জিয়ার জামিন নামঞ্জুর

আরও একটি মামলায় খালেদা জিয়ার জামিন নামঞ্জুর

বাসুদেব ধর (ঢাকা), ৪ ফেব্রুয়ারি (হি. স.) : কুমিল্লার চৌদ্দগ্রামের জগমোহনপুরে দুর্বৃত্তদের পেট্রোল বোমা হামলায় বাসের ৮ যাত্রী পুড়িয়ে হত্যা মামলায় বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার জামিন আবেদন নামঞ্জুর করেছে আদালত। একইসঙ্গে এ মামলার চার্জ গঠনের তারিখ আগামী ২৫ ফেব্রুয়ারি ধার্য করা হয়েছে। আজ সোমবার দুপুরে কুমিল্লা জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মোহাম্মদ আলী আকবর এ আদেশ দেন। খালেদা জিয়া দুর্নীতির দুই মামলায় যথাক্রমে দশ ও সাত বছরের কারাদন্ড ভোগ করছেন।


বেগম খালেদা জিয়ার পক্ষের আইনজীবী অ্যাডভোকেট কাইমুল হক বলেন, বাসের আট যাত্রী হত্যা মামলায় গত ৭ জানুয়ারি জেলা ও দায়রা জজ আদালতে চার্জ গঠন এবং বেগম খালেদা জিয়ার জামিন শুনানির আবেদন ছিল। আদালত থেকে ১৬ জানুয়ারি পরবর্তী তারিখ ধার্য করা হয়। ওইদিন রাষ্ট্রপক্ষের সময় আবেদনের প্রেক্ষিতে তার জামিন শুনানি পিছিয়ে ৪ ফেব্রুয়ারি ধার্য করা হয়েছিল। তিনি বলেন, দীর্ঘদিন পরে খালেদা জিয়ার এ মামলায় আমরা জামিন শুনানি করতে পেরেছি এবং আদালতে খালেদা জিয়ার পক্ষে বিস্তারিত যুক্তি উপস্থাপন করেছি। আদালত উভয়পক্ষের শুনানি শেষে খালেদা জিয়ার জামিন আবেদন নামঞ্জুর করেছেন এবং চার্জ গঠনের জন্য ২৫ ফেব্রুয়ারি পরবর্তী তারিখ ধার্য করেছেন। আমরা এ মামলায় ন্যায় বিচার পাইনি, আমরা উচ্চ আদালতে যাব। আশা করি সেখানে ন্যায় বিচার পাব।উল্লেখ্য, ২০১৫ সালের ৩ ফেব্রুয়ারি বিএনপি নেতৃত্বাধীন ২০ দলীয় জোটের অবরোধের সময় চৌদ্দগ্রামের জগমোহনপুরে একটি বাসে পেট্রোল বোমা ছুঁড়ে মারে দুর্বৃত্তরা। এতে আট যাত্রী দগ্ধ হয়ে মারা যান। এ ঘটনায় চৌদ্দগ্রাম থানার এস আই নুরুজ্জামান বাদী হয়ে ৭৭ জনের বিরুদ্ধে মামলা দায়ের করেন। মামলায় খালেদা জিয়াসহ বিএনপির শীর্ষস্থানীয় ছয়জন নেতাকে হুকুমের আসামি করা হয়। ৭৭ জন আসামির মধ্যে তিনজন মারা যান, পাঁচজনকে চার্জশিটকে থেকে বাদ দেয়া হয়। পরে গোয়েন্দা শাখার পরিদর্শক ফিরোজ হোসেন অধিকতর তদন্ত শেষে খালেদা জিয়াসহ অপর ৬৯ জনের বিরুদ্ধে কুমিল্লার আদালতে চার্জশিট দাখিল করেন।

Releated Posts

পাঁচ বছর ধরে বিধবা ভাতা অধরা, অসুস্থ বৃদ্ধা শাশুড়ির জন্য মুখ্যমন্ত্রীর কাছে আবেদন পুত্রবধূর

জম্পুইজলা, ২৭ সেপ্টেম্বর:  স্বামীর মৃত্যুর পাঁচ বছর পেরিয়ে গেলেও মেলেনি বিধবা ভাতা। বয়স ৭০ বছর, শারীরিক অসুস্থতায় জর্জরিত।…

ByByReshmi Debnath Sep 27, 2026

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026
Scroll to Top