News Flash

  • Home
  • Uncategorized
  • স্লো ওভার রেটের জন্য জেসন হোল্ডারকে নির্বাসিত করল আইসিসি
Image

স্লো ওভার রেটের জন্য জেসন হোল্ডারকে নির্বাসিত করল আইসিসি

দুবাই, ৪ ফেব্রুয়ারি (হি.স.) : ইংল্যান্ডের বিরুদ্ধে ঐতিহাসিক টেস্ট সিরিজ জয়ের পরই স্লো ওভার রেটের জন্য ওয়েস্ট ইন্ডিজ অধিনায়ক জেসন হোল্ডারকে এক ম্যাচের জন্য নির্বাসিত করল আইসিসি৷ ফলে সেন্ট লুসিয়ায় সিরিজের তৃতীয় তথা শেষ টেস্টে মাঠে নামতে পারবেন না আইসিসি’র এক নম্বর টেস্ট অলরাউন্ডার৷দশ বছর পর ইংল্যান্ডের বিরুদ্ধে টেস্ট সিরিজ জেতে হোল্ডাররা৷ দলের জয়ে অধিনায়ক হোল্ডার গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন৷ বার্বেডোজে প্রথম টেস্টে ইংল্যান্ডকে ৩৮১ রানে পরাজিত করে ওয়েস্ট ইন্ডিজ৷ অনবদ্য ডাবল সেঞ্চুরি করেন হোল্ডার৷ সেই সুবাদে আইসিসি’র টেস্ট অলরাউন্ডাদের তালিকায় এক নম্বরে উঠে আসেন৷অ্যান্টিগায় দ্বিতীয় টেস্ট ১০ উইকেটে জয় করে ইংল্যান্ডের বিরুদ্ধে টেস্ট সিরিজ ছিনিয়ে নেয় ক্যারিবিয়ানরা৷

হোল্ডার শুধু সিরিজের সর্বোচ্চ রান সংগ্রহকারীই নন, তিনি বল হাতে নিয়েছেন সাতটি উইকেট৷ স্বাভাবিকভাবেই তৃতীয় টেস্টে হোল্ডারের না থাকা চাপে রাখতে ওয়েস্ট ইন্ডিজকে৷ একই অপরাধে হোল্ডারের নির্বাসিত হওয়ার ঘটনাও এই প্রথম নয়৷ ২০১৭ সালে ওয়েলিংটনে নিউজিল্যান্ডের বিরুদ্ধে ইনিংস হারের পর একটি টেস্টের জন্য নির্বাসিত হয়েছিলেন হোল্ডার৷ একই সঙ্গে তাঁকে ম্যাচ ফি’র ৬০ শতাংশ জরিমানা দিতে হয়েছিল৷ দলের বাকি সদস্যদের জরিমানা হয়েছিল ম্যাচ ফি’র ৩০ শতাংশ৷
হোল্ডারের অনুপস্থিতিতে সহঅধিনায়ক ক্রেগ ব্রাথওয়েট সিরিজের শেষ টেস্টে ওয়েস্ট ইন্ডিজকে নেতৃত্ব দেবেন৷ আগামী ৯ ফেব্রুয়ারি থেকে সেন্ট লুসিয়ায় তৃতীয় টেস্ট শুরু হবে৷

Releated Posts

কর্ণাটক মন্ত্রিসভা সম্প্রসারণে কেউ ইস্তফা দেননি, দলে কোনও অসন্তোষ নেই: কংগ্রেস সভাপতি বি. কে. হরিপ্রসাদ

বেঙ্গালুরু, ৪ আগস্ট (আইএএনএস): কর্ণাটকে সাম্প্রতিক মন্ত্রিসভা সম্প্রসারণকে ঘিরে কংগ্রেসের অন্দরে ব্যাপক অসন্তোষের জল্পনা উড়িয়ে দিয়ে কর্ণাটক প্রদেশ…

ByByNews Desk Aug 4, 2026

সমঝোতার সম্ভাবনায় আপাতত ইরানে হামলা স্থগিত, দাবি ট্রাম্পের; হরমুজ প্রণালী খুলে দেওয়ার কথাও উল্লেখ

ওয়াশিংটন, ২ আগস্ট (আইএএনএস): যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরান এবং মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশের অনুরোধে যুক্তরাষ্ট্র আপাতত…

ByByNews Desk Aug 2, 2026

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top