News Flash

  • Home
  • Uncategorized
  • রাজীবের বিরুদ্ধে সুপ্রিম কোর্টের দ্বারস্থ সিবিআই, প্রধান বিচারপতির বেঞ্চে শুনানি মঙ্গলবার
Image

রাজীবের বিরুদ্ধে সুপ্রিম কোর্টের দ্বারস্থ সিবিআই, প্রধান বিচারপতির বেঞ্চে শুনানি মঙ্গলবার

নয়াদিল্লি, ৪ জানুয়ারি (হি.স.): সারদা চিটফাণ্ড মামলার তদন্তে অসহযোগিতা করছেন কলকাতার পুলিশ কমিশনার রাজীব কুমার| এমনকি সিবিআই-এর তদন্তে বাধাও দিচ্ছেন তিনি| সিবিআই আধিকারিকদের হেনস্থা, চিটফাণ্ড তদন্তে বাধা দেওয়া-সহ বিভিন্ন বিষয়ে সোমবার সকালেই সুপ্রিম কোর্টের দ্বারস্থ হল সেন্ট্রাল ব্যুরো অফ ইনভেস্টিগেশন (সিবিআই)| সোমবার সকালেই সিবিআই-এর নতুন ডিরেক্টর হিসেবে দায়িত্বভার গ্রহণ করেছেন আইপিএস ঋষি কুমার শুক্লা|

এরপরই সিবিআই অফিসারদের হেনস্থার কথা জানিয়ে সর্বোচ্চ আদালতের দ্বারস্থ হয়েছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা| সোমবার সকালে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি রঞ্জন গগৈয়ের নেতৃত্বাধীন বেঞ্চে কলকাতার পুলিশ কমিশনার রাজীব কুমারের বিরুদ্ধে আবেদন পেশ করেছেন সলিসিটর জেনারেল তুষার মেহতা| সারদা চিটফাণ্ড মামলার তদন্তে সহযোগিতা করার জন্য কলকাতার পুলিশ কমিশনার রাজীব কুমারকে নির্দেশ দেওয়া হোক, এই মর্মেই সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছে সিবিআই|
সিবিআই-এর পক্ষ থেকে সলিসিটর জেনারেল তুষার মেহতা এদিন সর্বোচ্চ আদালতে জানিয়েছেন, ‘সারদা চিটফাণ্ড মামলায় একাধিকবার সমন পাঠানো হয়েছিল কলকাতার পুলিশ কমিশনার রাজীব কুমারকে| কিন্তু, একবারও তিনি তদন্তে সহযোগিতা করেননি| এমনকি তদন্তে বাধা দিয়েছেন|’ রবিবার সন্ধ্যার নিগ্রহ প্রসঙ্গে সলিসিটর জেনারেল তুষার মেহতা এদিন প্রধান বিচারপতির নেতৃত্বাধীন বেঞ্চে জানিয়েছেন, ‘সিবিআই টিমকে অন্যায়ভাবে আটক করা হয়েছিল এবং হেফাজতে রাখা হয়েছিল| অবিলম্বে আত্মসমর্পণ করা উচিত কলকাতার পুলিশ কমিশনার রাজীব কুমারের|’ সিবিআই-এর বক্তব্য শোনার পরই প্রধান বিচারপতি রঞ্জন গগৈ বলেছেন, ‘যদি আপনারা মনে করে থাকেন, কলকাতার পুলিশ কমিশনার সমস্ত তথ্য-প্রমাণ নষ্ট করছেন| তবে, শীর্ষ আদালতের কাছে সেই তথ্য দিন| অভিযোগ সত্য প্রমাণিত হলে কড়া ব্যবস্থা নেওয়া হবে| এমন ব্যবস্থা নেওয়া হবে যে তাঁকে অনুতপ্ত হতে হবে|’ এরপরই মামলার পরবর্তী শুনানির দিন ধার্য হয় মঙ্গলবার|

উল্লেখ্য, এর আগে সিবিআই-এর অন্তর্বর্তীকালীন ডিরেক্টর এম নাগেশ্বর রাও বলেছিলেন, ‘রাজীব কুমারের বিরুদ্ধে অভিযোগ, তথ্যপ্রমাণ নষ্ট করে তদন্তে বাধা দিয়েছেন তিনি| তদন্তে সাহায্য তো করছেনই না, বহু প্রমাণ নষ্ট করে দেওয়া হয়েছে|’ বহু দিন ধরে নোটিশ পাঠিয়ে জানালেও সিবিআই-কে এড়িয়ে যাচ্ছিলেন রাজীব কুমার| কার্যত বাধ্য হয়েই রবিবার সন্ধ্যায় পার্কস্ট্রিট থানায় পৌঁছয় সিবিআই অফিসাররা| এরইমধ্যে সিবিআই অফিসারদের তিনটি গাড়ি ঘিরে ফেলে রাজীব কুমারের লাউডন স্ট্রিটের বাড়ি| এরপরই কলকাতা পুলিশের বিরাট বাহিনী পৌঁছয় রাজীব কুমারের বাড়ির সামনে| কলকাতা পুলিশের কথা মতো সিবিআই-এর গাড়ি না সরায় সিবিআই অফিসার তথাগত বর্মণ জায়গা ছাড়তেই আসরে নামে কলকাতা পুলিশ| ধস্তাধস্তি করে পুলিশ গাড়িতে তুলতে থাকে সিবিআই অফিসারদের| নিয়ে আসা হয় সেক্সপিয়র থানায়| দীর্ঘক্ষণ আটক করার পর সিবিআই অফিসারদের ছেড়ে দেওয়া হয়| প্রসঙ্গত, সিবিআই অভিযানের বিরুদ্ধে রবিবার রাত থেকেই ধর্মতলায় ধর্না শুরু করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়| রবিবার সারারাতই মঞ্চে বসেছিলেন তিনি| সঙ্গে ছিলেন কলকাতার মেয়র ফিরহাদ হাকিম-সহ দলের অন্যান্য কয়েকজন নেতাও| 

Releated Posts

বিজেপির সংগঠনকে তৃণমূল স্তরে শক্তিশালী করার নির্দেশ নীতিন নবীনের

নয়াদিল্লি, ২৯ সেপ্টেম্বর (আইএএনএস): বিজেপির নবনিযুক্ত রাজ্য প্রভারী ও সহ-প্রভারীদের সংগঠনকে তৃণমূল স্তরে আরও শক্তিশালী করার পাশাপাশি দিল্লিতে…

ByByNews Desk Sep 29, 2026

পাঁচ বছর ধরে বিধবা ভাতা অধরা, অসুস্থ বৃদ্ধা শাশুড়ির জন্য মুখ্যমন্ত্রীর কাছে আবেদন পুত্রবধূর

জম্পুইজলা, ২৭ সেপ্টেম্বর:  স্বামীর মৃত্যুর পাঁচ বছর পেরিয়ে গেলেও মেলেনি বিধবা ভাতা। বয়স ৭০ বছর, শারীরিক অসুস্থতায় জর্জরিত।…

ByByReshmi Debnath Sep 27, 2026

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026
Scroll to Top