News Flash

  • Home
  • Uncategorized
  • বাজেট অধিবেশন : কংগ্রেসের লোকসভার সমস্ত সাংসদদের হুইপ জারি করল হাই কম্যান্ড
Image

বাজেট অধিবেশন : কংগ্রেসের লোকসভার সমস্ত সাংসদদের হুইপ জারি করল হাই কম্যান্ড

নয়াদিল্লি, ৪ ফেব্রুয়ারি (হি.স.): গত ৩১ জানুয়ারি, বৃহস্পতিবার থেকে শুরু হয়েছে সংসদের বাজেট অধিবেশন। বাজেট অধিবেশন শুরু হওয়ার একদিন পর, শুক্রবার নরেন্দ্র মোদী সরকারের শেষ অন্তর্বর্তীকালীন বাজেট পেশ হয়েছে সংসদে। ওই দিন বাজেট পেশ হওয়ার পরই মুলতুবি হয়ে যায় সংসদের অধিবেশন। সোমবার, ৪ ফেব্রুয়ারি থেকে ফের শুরু হচ্ছে বাজেট অধিবেশন। এমতাবস্থায় কংগ্রেসের লোকসভার সমস্ত সাংসদদের হুইপ জারি করল হাই কম্যান্ড।


কংগ্রেস সূত্রের খবর, লোকসভার সমস্ত সাংসদকে তিন লাইনের হুইপ জারি করা হয়েছে। ৪ ফেব্রুয়ারি (সোমবার) থেকে আগামী ৮ ফেব্রুয়ারি (শুক্রবার) পর্যন্ত সংসদে উপস্থিত থাকার জন্য লোকসভার সমস্ত সাংসদকে তিন লাইনের হুইপ জারি করা হয়েছে। অর্থাৎ, ৪ ফেব্রুয়ারি থেকে ৮ ফেব্রুয়ারি, এই পাঁচ দিন সংসদে উপস্থিত থাকতেই হবে কংগ্রেসের লোকসভার সমস্ত সাংসদকে। উল্লেখ্য, গত ৩১ জানুয়ারি থেকে শুরু হয়েছে সংসদের বাজেট অধিবেশন, চলবে ১৩ ফেব্রুয়ারি পর্যন্ত| 

Releated Posts

পাঁচ বছর ধরে বিধবা ভাতা অধরা, অসুস্থ বৃদ্ধা শাশুড়ির জন্য মুখ্যমন্ত্রীর কাছে আবেদন পুত্রবধূর

জম্পুইজলা, ২৭ সেপ্টেম্বর:  স্বামীর মৃত্যুর পাঁচ বছর পেরিয়ে গেলেও মেলেনি বিধবা ভাতা। বয়স ৭০ বছর, শারীরিক অসুস্থতায় জর্জরিত।…

ByByReshmi Debnath Sep 27, 2026

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026
Scroll to Top