News Flash

  • Home
  • Uncategorized
  • ঝাড়খন্ডে নিয়ন্ত্রণ হারিয়ে গাছে ধাক্কা যাত্রীবোঝাই বাসের, নিহত পাঁচ
Image

ঝাড়খন্ডে নিয়ন্ত্রণ হারিয়ে গাছে ধাক্কা যাত্রীবোঝাই বাসের, নিহত পাঁচ

দেওঘর, ৩ ফেব্রুয়ারি (হি.স.) : নিয়ন্ত্রণ হারিয়ে গাছে ধাক্কা বাসের। নিহত পাঁচ। পাশাপাশি ৩০ বেশি মানুষ আহত। রবিবার ভোরে মর্মান্তিক দুর্ঘটনাটি ঝাড়খণ্ডের ভাবানগরীর কাঞ্চুয়াবাঁক এলাকায় ঘটেছে। মৃতদেহগুলিকে ময়নাতদন্তের জন্য পাঠিয়ে দেওয়া হয়েছে। সংঘর্ষের তীব্রতা এতটাই ছিল বাসটি একেবারে দুমড়ে মুছড়ে গিয়েছে। বাস ছাদ পুরোপুরি ভেঙে পড়েছে।পুলিশের তরফে জানানো হয়েছে বাসের মধ্যে থাকা প্রত্যেকেই ঝাড়খণ্ড মুক্তি মোর্চার সমর্থক। দুমকায় একটি রাজনৈতিক সমাবেশ শেষ করে ফিরছিল। এদিন ভোর চারটে নাগাদ ভাবানগরীর কাঞ্চুয়াবাঁক এলাকায় বাসটি হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার ধারে থাকা একটি গাছে সজোরে ধাক্কা মারে।

সংঘর্ষের তীব্রতা এতটাই ছিল বাসটি একেবারে দুমড়ে মুছড়ে যায়। বাসের ছাঁদ পুরোপুরি উড়ে গিয়েছে। দুর্ঘটনার বিকট শব্দ শুনে স্থানীয় বাসিন্দারা ছুটে আসে। খবর দেওয়া হয় পুলিশকে। দুর্ঘটনাস্থলে গিয়ে আহতদের উদ্ধার করে স্থানীয় দেওঘর সদর হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। নিহতা প্রত্যেকেই মারগোমুন্ডা ব্লকের বাঘমারা গ্রামের বাসিন্দা বলে জানা গিয়েছে। নিহতদের শনাক্ত করা গিয়েছে। নিহতরা হলেন বন্ধন হাসদা, সুরজমুনি সোরেন, পানওয়াতি সোরেন, লগুমুনি মুর্মু এবং সুনীল মারান্ডি। মৃতদেহগুলিকে ময়নাতদন্তের জন্য পাঠিয়ে দেওয়া হয়েছে। 

Releated Posts

কর্ণাটক মন্ত্রিসভা সম্প্রসারণে কেউ ইস্তফা দেননি, দলে কোনও অসন্তোষ নেই: কংগ্রেস সভাপতি বি. কে. হরিপ্রসাদ

বেঙ্গালুরু, ৪ আগস্ট (আইএএনএস): কর্ণাটকে সাম্প্রতিক মন্ত্রিসভা সম্প্রসারণকে ঘিরে কংগ্রেসের অন্দরে ব্যাপক অসন্তোষের জল্পনা উড়িয়ে দিয়ে কর্ণাটক প্রদেশ…

ByByNews Desk Aug 4, 2026

সমঝোতার সম্ভাবনায় আপাতত ইরানে হামলা স্থগিত, দাবি ট্রাম্পের; হরমুজ প্রণালী খুলে দেওয়ার কথাও উল্লেখ

ওয়াশিংটন, ২ আগস্ট (আইএএনএস): যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরান এবং মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশের অনুরোধে যুক্তরাষ্ট্র আপাতত…

ByByNews Desk Aug 2, 2026

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top