News Flash

  • Home
  • Uncategorized
  • রাজ্যের প্রাকৃতিক সৌন্দর্য ও পর্যটন কেন্দ্র দেখে মুগ্দ অনাবাসী ভারতীয়রা
Image

রাজ্যের প্রাকৃতিক সৌন্দর্য ও পর্যটন কেন্দ্র দেখে মুগ্দ অনাবাসী ভারতীয়রা

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২ ফেব্রুয়ারী৷৷ ত্রিপুরা সফরে আসা অনাবাসী ভারতীয়দের ত্রিপুরার প্রাক’তিক সৌন্দর্য্য, বিভিন্ন পর্যটন কেন্দ্র যেমন নীরমহল, ছবিমুড়া, উজ্জয়ন্ত প্রাসাদ ইত্যাদি এবং রাজ্যের আতিথেয়তা মুগ্দ করেছে৷ সুুরিনাম, ফিজি, দক্ষিণ আফ্রিকা, ত্রিনিদাদ এণ্ড টোবাগো, গায়ানা, মরিশাস, মায়ানমার থেকে ভারতকে জানো কর্মসূচির অঙ্গ হিসাবে ত্রিপুরায় আসা ৪০ সদস্যের অনাবাসী ভারতীয় প্রতিনিধিদলটি আজ সচিবালয়ের ২নং সভাকক্ষে মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেবের সঙ্গে সৌজন্যমূলক সাক্ষাৎকারে মিলিত হয়ে এই অভিমত ব্যক্ত করেন৷ প্রতিনিধিদলটি গত ২৭ জানুয়ারি রাজ্য সফরে আসেন৷ আগামী ৫ ফেবয়ারি প্রতিনিধিদলটি রাজ্য ত্যাগ করবে৷ প্রতিনিধিদলটির সদস্যরা ঐ দেশগুলিতে বিভিন্ন পেশাগত কাজে যুক্ত আছেন৷


আলোচনাকালে মুখ্যমন্ত্রী অনাবাসী ভারতীয় প্রতিনিধিদলটিকে ত্রিপুরায় স্বাগত জানিয়ে তাদের কাছ থেকে ত্রিপুরা ভ্রমণের অভি’তা সম্পর্কে জানতে চান৷ প্রতিনিধিদলটি তাদের ত্রিপুরা সফরের অর্জিত অভি’তা তুলে ধরে জানান, ত্রিপুরার প্রাক’তিক সৌন্দর্য্য, বর্ণময় পরিবেশ, মিশ্র সংস্ক’তি, রাজ্যের বিভিন্ন পর্যটনস্থল তাদের আক’ষ্ট করেছে৷ প্রতিনিধিদলটি ত্রিপুরার নীরমহল দেখে তার স্থাপত্য নিদর্শন নিয়ে ভূয়সী প্রশংসা করেন৷ প্রতিনিধিদলটি আগামীদিনে পুনরায় ত্রিপুরা সফরে আসার আগ্রহ প্রকাশ করেন৷ মুখ্যমন্ত্রী রাজ্যের নগর উন্নয়নের ক্ষেত্রে মার্ট সিটি প্রকল্পের মাধ্যমে নগর এলাকার সার্বিক উন্নয়নে বিভিন্ন পরিকল্পনা নিয়ে রাজ্য সরকার কাজ করছে সেই সম্পর্কে প্রতিনিধিদলটিকে অবহিত করেন এবং পাশপাশি ২৬ জানুয়ারি দিল্লিতে আয়োজিত প্রজাতন্ত্র দিবসের প্যারেডে ত্রিপুরার ট্যাবলু প্রথম স্থান পাওয়ার বিষয়টিও প্রতিনিধিদলের কাছে তুলে ধরেন৷ সাক্ষাৎকারের সময় পর্যটন দপ্তরের অধিকর্তা বিশ্বশ্রী বি জানান প্রতিনিধিদলটি ইতিমধ্যে রাজ্যের বিভিন্ন পর্যটন স্থান যেমন ছবিমুড়া, পিলাক, ডুম্বর, নারকেলকু’, পালাটানা পাওয়ার প্ল্যান্ট, নীরমহল, ফেনী বীজ, বোধজংনগর ইণ্ডাস্ট্রিয়াল গ্রোথ সেন্টার প্রভ’তি স্থানগুলি পরিদর্শন করেছেন৷ আগামীকাল খমলুং এবং ৪ ফেবয়ারি ঊনকোটি পরিদর্শনে যাবেন বলে পর্যটন দপ্তরের অধিকর্তা জানান৷ সাক্ষাৎকার সময়ে মুখ্যমন্ত্রীর প্রধান সচিব কুমার অলক উপস্থিত ছিলেন৷

Releated Posts

পাঁচ বছর ধরে বিধবা ভাতা অধরা, অসুস্থ বৃদ্ধা শাশুড়ির জন্য মুখ্যমন্ত্রীর কাছে আবেদন পুত্রবধূর

জম্পুইজলা, ২৭ সেপ্টেম্বর:  স্বামীর মৃত্যুর পাঁচ বছর পেরিয়ে গেলেও মেলেনি বিধবা ভাতা। বয়স ৭০ বছর, শারীরিক অসুস্থতায় জর্জরিত।…

ByByReshmi Debnath Sep 27, 2026

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026
Scroll to Top