News Flash

  • Home
  • Uncategorized
  • ছাত্র-ছাত্রীরা কোথায় পিছিয়ে আছে জানতে রাজ্যব্যাপী করা হবে লার্নিং লেভেল সমীক্ষা
Image

ছাত্র-ছাত্রীরা কোথায় পিছিয়ে আছে জানতে রাজ্যব্যাপী করা হবে লার্নিং লেভেল সমীক্ষা

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২ ফেব্রুয়ারী৷৷ আগামী ২৫ থেকে ২৮ ফেবয়ারি সারা রাজ্যে সব সরকারি বিদ্যালয়ে তৃতীয় থেকে অষ্টম শ্রেণীতে পাঠরত ছাত্র-ছাত্রীদের লার্নিং লেভেল সমীক্ষা করা হবে৷ বুঝতে হবে ছাত্র-ছাত্রীরা কোথায় পিছিয়ে আছে৷ আগামী তিন বছরের মধ্যে রাজ্যের শিক্ষার মান জাতীয় স্তরে উন্নীত করার জন্যই এই উদ্যোগ৷ আজ সন্ধ্যায় রবীন্দ্র শতবার্ষিকী ভবনে আয়োজিত রামকৃষ্ণ আশ্রম বিদ্যামন্দিরের ৬৪তম প্রতিষ্ঠা দিবস পালন অনুষ্ঠানে শিক্ষামন্ত্রী রতন লাল নাথ একথা জানান৷


শিক্ষামন্ত্রী বলেন, রাজ্য সরকার শিক্ষা ব্যবস্থার উন্নয়ন এবং গুণগত শিক্ষার মান উন্নয়নে সর্বাধিক বেশী গুরুত্ব দিয়েছে৷ পরিসংখ্যান দিয়ে শিক্ষামন্ত্রী জানান, এরমধ্যে১৮টি বিদ্যালয়কে ইংরেজী মাধ্যম সুকলে রূপান্তরিত করা হয়েছে৷ সাতটা ডিগ্রি কলেজ, চারটা বি এড কলেজ করতে যাচ্ছি৷ সৈনিক সুকল করা হবে৷ নবোদয় বিদ্যালয়ের জন্য গুরুত্ব দেওয়া হয়েছে৷ শিক্ষামন্ত্রী রাজ্যের সব অভিভাবকদের প্রতি আহ্বান জানান সমীক্ষা চলাকালীন সময়ে তারা যেন ২৫ থেকে ২৮ ফেবয়ারি তাদের সন্তানদের অবশ্যই সুকলে পাঠান৷


শিক্ষামন্ত্রী জানান, রামকৃষ্ণ আশ্রম বিদ্যামন্দিরে কয়েকজন সাম্মানিক শিক্ষক শিক্ষিকা রয়েছেন৷ তাদের প্রতি শ্রদ্ধা জানিয়ে তিনি বলেন, রাজ্যের অনেক বিদ্যালয়েই এমন শিক্ষক-শিক্ষিকা আছেন৷ যারা স্বেচ্ছায় শিক্ষাদান করছেন শিক্ষামন্ত্রী তাদেরও তিনি শ্রদ্ধা জানান৷ শিক্ষামন্ত্রী অনুষ্ঠানে উপস্থিত শিক্ষা দপ্তরের অতিরিক্ত অধিকর্তাকে নির্দেশ দেন আগামী ১৫ দিনের মধ্যে তিন জন শিক্ষক শিক্ষিকা যেন এই বিদ্যালয়ে দেওয়া হয় ছাত্র-ছাত্রীদের সুুবিধার জন্য৷ তিনি বলেন, রাজ্য সরকারের পক্ষ থেকে এই বিদ্যালয়টিকে সবধরণের সাহায্য করার উদ্যোগ নেওয়া হবে৷ তিনি শিক্ষক-শিক্ষিকাদের প্রতি আহ্বান জানান তারা যেন ছাত্র-ছাত্রীদের শিক্ষাদানের মাধ্যমে তাদের প্রক’ত মানুষ হিসেবে গড়ে তুলেন এবং এই বিদ্যালয়টিকে রাজ্যের একটি বিশিষ্ট বিদ্যালয়ে পরিণত করেন৷
অনুষ্ঠানে রামকৃষ্ণ মিশনের মহারাজ হিতকামানন্দজী, শিক্ষা দপ্তরের অতিরিক্ত অধিকর্তা সঞ্জয় চক্রবর্তী, সুকলের প্রধান শিক্ষক গোপাল চন্দ্র দাস প্রমুখ উপস্থিত ছিলেন৷

Releated Posts

পাঁচ বছর ধরে বিধবা ভাতা অধরা, অসুস্থ বৃদ্ধা শাশুড়ির জন্য মুখ্যমন্ত্রীর কাছে আবেদন পুত্রবধূর

জম্পুইজলা, ২৭ সেপ্টেম্বর:  স্বামীর মৃত্যুর পাঁচ বছর পেরিয়ে গেলেও মেলেনি বিধবা ভাতা। বয়স ৭০ বছর, শারীরিক অসুস্থতায় জর্জরিত।…

ByByReshmi Debnath Sep 27, 2026

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026
Scroll to Top